ক্যাটাগরি

ঢাকার হকার কিশোর, চাঁদপুরে আইসোলেশনে

শুক্রবার দুপুরে জ্বর কাশি ও সর্দিতে আক্রান্ত হয়ে ওই কিশোর জেলা শহরের রাস্তায় ঘুরছিল। এ সময় স্থানীয় এক যুবকের তা নজরে পড়ে। দ্রুত অসুস্থ কিশোরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি বলেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরকে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে […]

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়ার জীবনাবসান

কিডনি জটিলতার মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬০ বছর। বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি। জরুরি অবস্থার সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে […]

ম্যাকবুক, আইম্যাকেও আসতে পারে ফেইস আইডি

অ্যাপল প্রথম এই বায়োমেট্রিক নিরাপত্তা ফিচারটি যোগ করে আইফোন এক্স-এ। এরপর থেকে সব আইফোনেই স্ট্যান্ডার্ড ফিচার করা হয়েছে এটি। এর আগে অ্যাপল বলেছিল, অন্যান্য আরও ডিভাইসে প্রতিষ্ঠানটি ফেইস আইডি যোগ করবে। এবার প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট থেকে ধারণা পাওয়া যাচ্ছে কিছু ম্যাকবুকে আনা হবে এই ফিচারটি– খবর আইএএনএস-এর। পেটেন্ট আবেদনে ফেইস আইডিকে বর্ণনা করা হয়েছে “লাইট […]

করোনাভাইরাস: স্বপ্নে পাওয়া ওষুধের জেরে কারাগারে পিতা-পুত্র

শুক্রবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার খামারগাও গ্রামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নান্দাইল উপজেলার খামারগাও গ্রামের জসিম উদ্দিন ও তার ছেলে শাহীন মিয়া। গ্রেপ্তাকৃতদের উদ্ধৃত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন বলেন, ১৫ দিন আগে […]

করোনাভাইরাস: বিশ্বনেতাদের কারা আক্রান্ত, কারা নন

করোনাভাইরাসে রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রাষ্ট্র নেতাদের তালিকার সর্বষেশ যুক্ত হয়েছেন ব্রিটেনের সরকাপ্রধান ও রাজপুত্র। আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে নতুন করোনাভাইরাসে সংক্রমিত ও সংক্রণের আশঙ্কায় থাকা বিশ্ব নেতাদের একটি তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হল:- যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে প্রথম যিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার […]

বগুড়ায় মোবাইল বিল রিচার্জের দোকান বন্ধ, বিপাকে গ্রাহক

শুক্রবার মোবাইল ফোনের বিল রিচার্জ করতে না পারা এমন কয়েক জনের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তবে  ভুক্তভোগীদের সাথে একমত বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদও। তিনি বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে বলেন, “এসব দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি দেইনি। “যোগাযোগের জন্য এটা ওষুধের দোকানের মতই প্রয়োজন। কেন বন্ধ করা হল বিষয়টি দেখব। এসব দোকান খোলা থাকবে।” সরেজমিনে দেখা গেছে, বগুড়া […]

বগুড়ায় মোবাইল বিল রিচার্জের দোকান বন্ধ, বিপাকে গ্রহাক

শুক্রবার মোবাইল ফোনের বিল রিচার্জ করতে না পারা এমন কয়েক জনের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তবে  ভুক্তভোগীদের সাথে একমত বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদও। তিনি বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে বলেন, “এসব দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি দেইনি। “যোগাযোগের জন্য এটা ওষুধের দোকানের মতই প্রয়োজন। কেন বন্ধ করা হল বিষয়টি দেখব। এসব দোকান খোলা থাকবে।” সরেজমিনে দেখা গেছে, বগুড়া […]

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীরও করোনাভাইরাস

শুক্রবার জনসন এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার খবর দেওয়ার ঘণ্টা দুয়েক পর হ্যানককও টুইটারে পোস্ট করা ভিডিওতে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে হ্যানকক বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি করোনাভাইরাস পরীক্ষা করান। “পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। সৌভাগ্যবশত আমার উপসর্গগুলো মৃদু এবং বাসা থেকে কাজ করছি এবং সেলফ আইসোলেশনে আছি।” ওদিকে, ইংল্যান্ডের […]

করোনাভাইরাস: পাঞ্জাবে এক বৃদ্ধ থেকেই সংক্রমিত ২৩

পাঞ্জাবে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। প্রশাসনের দাবি, এর মধ্যে ওই ২৩ জনই সেই বৃদ্ধের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। পাঞ্জাবে  তিনিই প্রথম করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি। এনডিটিভি জানায়, ৭০ বছরের ওই বৃদ্ধ গুরুদ্বারের পুরোহিতের কাজ করতেন। তিনি ইতালি ও জার্মানি থেকে ফিরেছিলেন ২ সপ্তাহের সফর শেষে। তার সঙ্গে ছিলেন পাশের গ্রামের দুই সঙ্গী। […]

সোশ্যাল ডিসট্যানসিং না মানলে ছয় মাসের জেল!

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে বা যারা একে অপর থেকে ন্যূনতম এক মিটার (৩.২ ফুট) দূরত্ব না রাখবে বা স্কুল-কাজের বাইরে ১০ জনের বেশি একসঙ্গে হবে তাদের ১০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (৭ হাজার মার্কিন ডলার) অর্থদণ্ড এবং/অথবা ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সাজার কথা বলা হয়েছে। শুক্রবার […]