মনকে বশ করাই মাশরাফি-তামিমদের বড় চ্যালেঞ্জ

মাশরাফি বিন মুর্তজা “আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ঘরে বসে থাকা। এমনিতে ইনজুরির জন্য জীবনে অনেকটুকু সময় শুয়ে-বসে কাটাতে হয়েছে। সুস্থ থেকে টানা এত লম্বা সময় ঘরে আটকে থাকিনি কখনও। আপনারা প্রায় সবাই জানেন, আমার আড্ডা দিতে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। ক্রিকেটের বাইরে নানা ব্যস্ততাও আছে এখন।” “ঘরে থাকার কঠিন কাজটা সহজভাবে করতে […]
চট্টগ্রামে আরও ৬ জনকে পরীক্ষা, এবারও মেলেনি কোভিড-১৯ রোগী

ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকায় আইইডিসিআরের বাইরে আরও যে স্থানে এখন সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে চট্টগ্রামের বিআইটিআইডি একটি। শাকিল বলেন, গত ২৪ ঘণ্টায় তারা আরও ছয়জনের নমুনা পরীক্ষা […]
বিনোদন যেন হয় স্বাস্থ্যকর

সারাদিনের ব্যস্ততায় যেখানে নাওয়া-খাওয়ার সময় ছিলনা, আজ ‘হোম কোয়ারেন্টিন’য়ে থেকে সময় কাটানোই যেন ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে। ঘরের কাজ, পরিবারকে সময় দেওয়া, ‘ইনডোর স্পোর্টস’ ইত্যাদি নানান কাজে সময় কাটানোর উপায় থাকলেও অনেকেই হয়ত বেছে নিয়েছেন সিনেমা দেখা, গেইমস খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ইত্যাদিকেই। এই সবগুলো করার জন্যই আপনাকে তাকিয়ে থাকতে হবে বৈদ্যুতিক পর্দার দিকে, […]
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা-আইজিপি

সরকার এনিয়ে সতর্কবার্তা দেওয়ার পরদিন রোববার পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশকে ওভারসিস চায়নিজ এসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি) কর্তৃক পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার হস্তান্তর অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ প্রধান বলেন, “বাংলাদেশ পুলিশ নিয়মিত ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করছে এবং ইতোমধ্যে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার নির্দেশিত […]
বিপণি বিতান বন্ধ ৪ এপ্রিল পর্যন্ত

রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। “করোনাভাইরাস প্রতিরোধে সরকার যেভাবে মানুষকে ঘরে থাকতে বলছে তার সঙ্গে তাল মিলিয়ে এবং ঘরে থাকার কর্মসূচির অংশ হিসেবে দোকানপাট, বিপণি বিতানগুলো বন্ধ থাকছে। “আগে স্কুল-কলেজ বন্ধ রাখার কর্মসূচি অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার কথা বলেছিলাম। এখন যেহেতু ৪ এপ্রিল […]
নরসিংদীতে দুদলের সংঘর্ষ, টেঁটায় স্কুলছাত্রী নিহত

রায়পুরা থানার এসআই দেব দুলাল জানান, শনিবার কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ হয়; এ সময় ছয়টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। নিহত সোনিয়া (১৩) কালিকাপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে ও সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহতদের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কালিকাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৩২) ও […]
শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফইল ছবি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে আমার স্কুল শিরোনামে প্রচারিত ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করারও আহ্বান জানান। তিনি আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় […]
সাভারে অগ্নিদগ্ধ নির্মল-চায়না দম্পতি মারা গেলেন

রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রামে তাদের বাড়িতে মারা যান এ দম্পতি। রোববার ভোরে নির্মল রায় (৪৫) এবং দুপুরে তার স্ত্রী চায়না রায় (৩৫) মারা যান বলে জানায় এলাকাবাসী। এ দম্পত্তির মৃত্যুর খবর জানিয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, অগ্নিদগ্ধ হবার পর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে গত শনিবার সন্ধ্যায় তারা […]
বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমছেই, সরকারের ৭৫% ছাড়িয়েছে

গত নয় মাস ধরে টানা নামছে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি।আর চড়ছেই সরকারের ঋণের বোঝা।যাকে অর্থনীতির জন্য উদ্বেগের বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংক রোববার ব্যাংকিং খাতের ঋণের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ফেব্রুয়ারি শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৮৯৯ কোটি […]
করোনাভাইরাস: ব্রাজিলে সুবিধাবঞ্চিতদের পাশে নেইমার

দেশটির টিভি ব্যক্তিত্ব লুসিয়ানো হুকের নেতৃত্বে শুরু হওয়া এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন সার্ফিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গাব্রিয়েল মেদিনা ও ব্রাজিলের আরও অনেক তারকা। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে ব্রাজিলের মানুষদের সরাসরি অথবা বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে এই ক্যাম্পেইনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নেইমার বলেন, “পারস্পরিক সংহতি নিশ্চিতভাবে ভাইরাসের […]