করোনাভাইরাস ঠেকাতে অ্যালফাবেটের ৮০ কোটি ডলার

শুক্রবার প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাই বলেন মেডিক্যাল সরঞ্জাম উৎপাদনের তহবিল এবং রাষ্ট্র, স্বাস্থ্য সংস্থা এবং ব্যবসায় বিজ্ঞাপনী ক্রেডিট হিসেবে এই অনুদান দেওয়া হবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। মাজিদ গ্লাভ অ্যান্ড সেইফটির সঙ্গে কাজ করছে অ্যালফাবেট। লক্ষ্য ২০ থেকে ৩০ লাখ মাস্ক উৎপাদনের। পিচাই বলেন, জীবন রক্ষাকারী মেডিক্যাল ডিভাইস এবং ব্যক্তিগত সুরক্ষা উপকরণের উৎপাদন বাড়াতে আর্থিক সহায়তা […]
আরও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

রোববার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ের সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা টেস্টিং ফ্যাসিলিটি রাতারাতি বৃদ্ধি করছি। আমরা আগে একটি জায়গা থেকে টেস্ট করতাম। এখন ১১টি জায়গা থেকে টেস্ট করতে সক্ষম হচ্ছি। অলরেডি ৬-৭টা জায়গা থেকে শুরু হয়ে গেছে। আর বাকিগুলোও শুরু হয়ে যাবে।” দেশের সব বড় হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা […]
পরিস্থিতি আরও খারাপ হওয়ার সতর্কবার্তা দিলেন জনসন

যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এ বার্তা দিচ্ছেন। জনসনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ার পর থেকেই তিনি নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছেন। ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রয়োজনে কঠোর বাধানিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ নাগরিকদেরকে বাড়ি থেকে বের হওয়া এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের বিষয়ে সরকারি নিয়মকানুনের বিস্তারিত জানাতে লিফলেটও দেওয়া হবে। […]
ছুটিতে ইন্টারনেট চাহিদায় উল্টো চিত্র

ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এই ছুটিতে বাসাবাড়িতে ইন্টারনেট ডাটা ব্যবহার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে। […]
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা

বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকাকালে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, বিদেশ ফেরতদের বাড়ির অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে হবে। সম্ভব না হলে, অন্যদের থেকে অন্তত ১ মিটার (৩ ফুট) দূরে থাকতে হবে এবং ঘুমানোর জন্য পৃথক বিছানা ব্যবহার করতে হবে। […]
কুর্মিটোলায় ডায়ালাইসিস বন্ধ, দরিদ্রদের মাথায় হাত

খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় দরিদ্র রোগীদের অনেকেই ডায়ালাইসিসের জন্য হাসপাতালটিকে বেছে নেন। এখানে সপ্তাহে শতাধিক রোগী ডায়ালাইসিস নেন। দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর এমনিতেই বিভিন্ন হাসপাতাল নতুন রোগী ভর্তির ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব দেখাচ্ছে। এখন এই হাসপাতালেও চিকিৎসা বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে রোগীদের। রোববার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস নিতে আসা বেশ কয়েকজন […]
বিকাশ অ্যাপে করোনাভাইরাসের ‘সব’ তথ্য

এজন্য তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিকাশ অ্যাপের মেনুতে যোগ হয়েছে ‘করোনা ইনফো’। রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের উপরের মেনু বারে পাচ্ছেন ‘করোনা ইনফো’ লোগোটি । এই লোগোতে ক্লিক করলেই –সর্বশেষ আপডেট, হটলাইন নম্বর, করোনা ভাইরাসের […]
নেতৃত্বের নিষেধাজ্ঞা থেকেও মুক্ত স্মিথ

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজে ফিরে দাপটে পারফর্ম করছেন আবার। কিন্তু একটি অস্বস্তি ঠিকই ছিল তার সঙ্গী। নেতৃত্ব থেকে তাকে দূরে রাখার বাধ্যবাধকতা ছিল আরও এক বছর। অবশেষে রোববার শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা। ব্যাটিংয়ের মতো নেতৃত্বেও নিজের ছাপ প্রবলভাবেই রেখেছিলেন স্মিথ। […]
খুলনা মেডিকেলে করোনাভাইরাস ইউনিটে বৃদ্ধের মৃত্যু

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ৭০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান। শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার এই বৃদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। রোববার সকালে তার মৃত্যু হয়। শৈলেন বিশ্বাস বলেন, “ওই বৃদ্ধ […]
কোভিড-১৯: সচেতনতা বাড়াতে চেন্নাই পুলিশের ‘করোনাভাইরাস হেলমেট’

লকডাউনের মধ্যে লোকজনকে ঘরের বাইরে বের হতে অনুৎসাহিত করতে এক পুলিশ সদস্যের সহায়তায় তামিল নাডুর এক শিল্পী এ হেলমেটটি বানান বলে জানিয়েছে এনডিটিভি। “বেশিরভাগ মানুষই করোনাভাইরাস পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে সংক্রমণ রুখতে লোকজনকে বাড়ির মধ্যে রাখতে এবং তারা যেন অকারণে বাইরে বের না হয় তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দিনরাত সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। এ […]