ক্যাটাগরি

নোয়াখালীর যুবকের নমুনা আইইডিসিআরে, ৪ বাড়ি লকডাউন

রোববার ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনুল হাসান ইভেন বলেন, গত ছয় দিন ধরে ওই ব্যক্তি (৩৮) জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ভালো না হওয়ায় দুইদিন আগে উপজেলা স্বাস্থ্য […]

এলাকাবাসীর চাঁদায় মধুমতীতে ভাসমান সেতু

প্লাস্টিকের ড্রামের ওপর লোহার ফ্রেম দিয়ে তৈরি সেতুটি শনিবার সন্ধ্যায় সবার জন্য খুলে দেওয়া হয়। এতে জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের প্রায় ১২ হাজার মানুষ উপকৃত হবেন। আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীবেষ্টিত ওই এলাকার সাতটি গ্রামের মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে পিছিয়ে ছিল। তাদের দাবি ছিল একটি সেতু। কিন্তু […]

কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে প্রথম শিশুর মৃত্যু

শনিবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির মধ্যপশ্চিমের এ রাজ্যটির গভর্নর জে বি প্রিৎজকার এক সংবাদ সম্মেলনে জানান, কোভিড-১৯ রোগে আগের ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একটি শিশুও আছে। ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই তার […]

করোনাভাইরাসে প্রথমবারের মতো শিশু বাচ্চার মৃত্যু

শনিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির মধ্যপশ্চিমের এ রাজ্যটির গভর্নর জে বি প্রিৎজকার এক সংবাদ সম্মেলনে জানান, কোভিড-১৯ রোগে আগের ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একটি শিশু বাচ্চাও আছে। ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই […]

দেশে এলো আলিবাবার পাঠানো ৩ লাখ মাস্ক

করোনা ভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো আরও তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। দেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে এসব মাস্ক অনুদান হিসেবে দিয়েছেন অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিক এ সব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য […]

শ্বাসকষ্ট দেখে ট্রাক থেকে নামিয়ে দিল রাস্তায়

ওই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক দেলোয়ার হোসেন নয়ন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রংপুর। শনিবার রাতে তিনি ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। চিকিৎসক নয়ন ওই ব্যক্তির বরাতে বলেন, “তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। শনিবার […]

যশোরের কিশোরীর নমুনা পাঠাল আইইডিসিআরে

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর পাঠানো হয়। ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত ওই কিশোরীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায় জানান, যশোরের চৌগাছা উপজেলার ১৬ বছর বয়সী ওই কিশোরী ঠাণ্ডা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। “তার অসুস্থতার উপসর্গগুলো নিয়ে সন্দেহ হওয়ায় ঢাকায় […]

মানিকগঞ্জে ‘সর্দি-জ্বর’ নিয়ে নারীর মৃত্যু, নমুনা পাঠাল

রোববার সকালে ঘিওর উপজেলায় মুন্নু মেডিকেল হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত নারীর বয়স ২৭ বছর। তিনি থাকতেন জেলার হরিরামপুরের বড়ইছড়া গ্রামে। এদিকে, ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত করতে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ঘিওর থানার ওসি […]

ছক্কায় ট্রিপল সেঞ্চুরি ও শেবাগের ‘স্পেশাল’ ২৯ মার্চ

প্রথমটি ছিল মুলতানে।  পাকিস্তানের বোলিং আক্রমণ বেশ ক্ষুরধার ছিল। দুই ফাস্ট বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ সামির সঙ্গে ছিলেন সুইং বোলার শাব্বির আহমেদ। অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ছিলেন তাদের সহায়তার জন্য। স্পিনে সাকলায়েন মুশতাক। কিন্তু তাদের সবাইকে তুলোধুনো করে ছেড়েছিলেন শেবাগ। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে এগিয়ে যান শেবাগ। ৯৫ থেকে শোয়েবকে টানা দুই বলে […]

রাজশাহী মেডিকেলে জ্বর-কাশি নিয়ে যুবকের মৃত্যু

শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আনুমানিক ২২ বছর বয়সী এই যুবক নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সাইফুল ফেরদৌস বলেন, “শনিবার বিকাল ৩টার দিকে এই যুবক হাসপাতালে ভর্তি হন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তার উপসর্গ […]