ক্যাটাগরি

রাজশাহীতে আইসোলেশনে কিশোর, বিশেজ্ঞদের মোবাইল নম্বর প্রকাশ

সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও করোনাভাইরাস চিকিৎসা সমন্বয় কমিটির আহ্বায়ক আজিজুল হক আজাদ। এছাড়া এই ব্রিফিং এর করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মোবাইল নম্বর দিয়ে জানানো হয়েছে-২৪ ঘণ্টা তাদের কাছে পরামর্শ চাওয়া যাবে। আজিজুল হক আজাদ ওই কিশোরের এ চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন। […]

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ

সোমবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খেটে খাওয়ার মানুষদের মধ্যে খাবার সামগ্রি বিতরণ করেন। এতে চাল, ডাল, লবণ, তেল, আলু, সাবান ও মাস্ক ইত্যাদি ছিল। এই সময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী,  এসএম জিলানি, সাদরেজ জামান, সাহাবুদ্দিন ফারুক প্রমূখ […]

ভাবমূর্তি ক্ষুণ্ণে পুরনো ছবি ব্যবহার হচ্ছে: পুলিশ

সোমবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ জানিয়ে এসব ছবি ইন্টারনেটে না ছড়িয়ে বরং সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাস প্রতিরোধের সময়ে একটি দুষ্ট চক্র অতীতের বিভিন্ন সময়ের পুরাতন ছবি ও ভিডিও, যেগুলোর বিষয়ে তদন্ত করে সেই সময়েই ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা এডিট করে বা কৌশলে ব্যবহার করে […]

খাগড়াছড়িতে আরও ২০ শিশু হাসপাতালে

সোমবার মেরুং ইউনিয়নের দূর্গম রথিচন্দ্র কার্বারিপাড়ার এই বিশ শিশুকে হাসপাতালে নেওয়া হয় বলে স্থানীয় ইউপি সদস্য গণেশচন্দ্র ত্রিপুরা জানান। এ নিয়ে প্রায় একই ধরনের লক্ষণের ২১ শিশুকে এই হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে রোববার একজনকে ভর্তি করা হয়েছে। গত শনিবার এই লক্ষণ নিয়ে এই গ্রামের এক শিশু মারা যাওয়ার পর দেশব্যাপী হইচই শুরু হয়। […]

‘প্র্যাকটিসের পোশাকে এসে ইমরান বললেন, মাঠের বাইরেই টস করি’

১৯৮৪ সালের সাউথ-ইস্ট এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ১৯৮৬ এশিয়া কাপে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কায় সেই টুর্নামেন্ট দিয়েই শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা। ৩১ মার্চ অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই দিনটির ৩৪ বছর পূর্ণ হচ্ছে মঙ্গলবার। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সেই যুগে বাংলাদেশের জন্য ছিল চরম প্রার্থিত। কালেভদ্রে সুযোগ মিলত। সেই সময়ে গাজী আশরাফের […]

বিআইটিআইডিতে টেস্ট কিট পৌঁছে দিলেন নওফেল

সোমবার তিনি বিআইটিআইডিতে গিয়ে এসব টেস্ট কিট দিয়ে আসেন। বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাড়ে আটশ টেস্ট কিট নিয়ে এসেছিলেন শিক্ষা উপমন্ত্রী। “শুরুতে স্ক্রিনিং কিট ব্যবহার করে পরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে চূড়ান্তভাবে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষা করা হবে।” মহিবুল হাসান চৌধুরী বলেন, “৮০০ টেস্ট কিট স্বাস্থ্য অধিদপ্তরের। লকডাউনের […]

বিআইটিআইডিতে টেস্ট কিট দিলেন নওফেল

সোমবার তিনি বিআইটিআইডিতে গিয়ে এসব টেস্ট কিট দিয়ে আসেন। বিআইটিআইডির পরিচালক এম এ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাড়ে আটশ স্ক্রিনিং টেস্ট কিট নিয়ে এসেছিলেন শিক্ষা উপমন্ত্রী। “শুরুতে এই কিট ব্যবহার করে পরীক্ষা করে যদি পজিটিভ আসে, তাহলে চূড়ান্তভাবে করোনাভাইরাস শনাক্তকরণে পরীক্ষা করা হবে।” চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম […]

কাতারে আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের দিলিপ দেব

মৃতের ছোট ছেলে হৃদয় দেব জানান, গত রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১১ মিনিটে তার বাবা মারা যান। দিলিপ কুমার দেব মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের  ভৈরবগঞ্জ বাজারের মহাজনবাড়ির বাসিন্দা। হৃদয় দেব জানান, গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা কাতারের এক হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার সাথে সাথে নিবিড় পরিচর্যায় নেওয়া […]

চট্টগ্রামের অলিগলিতে বাড়ছে জটলা, ‘দূরত্ব’ মানায়ও উদাসীনতা

প্রশাসনের পক্ষ থেকে শারীরিক দূরত্ব মানতে এবং জটলা কমাতে নানা উদ্যোগ নেয়া হলেও ফল মিলছে কম। ফলে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয় গণপরিবহন চলাচলেও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য […]

সংবাদমাধ্যমের জন্য ফেইসবুকের বরাদ্দ ১০ কোটি ডলার

প্রতিষ্ঠানের ‘জার্নালিজম প্রজেক্টের’ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে অনুদান তহবিল হিসেবে আড়াই কোটি মার্কিন ডলার দেওয়া হবে। আর বাকি সাড়ে সাত কোটি ডলার ব্যয় করা হবে সামাজিক মাধ্যমটির নিজের প্রচারণায়– খবর প্রযুক্তি সাইট সিনেটের। ফেইসবুক বলেছে, “মানুষের যদি আরও প্রমাণ দরকার হয় এটা বুঝতে যে, স্থানীয় সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ জনসেবা, তবে সেটা এখন […]