নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!

অ্যাপটির নিরাপত্তার ব্যাপারে মার্কিন আইন প্রয়োগকারীরা সতর্কবার্তা জানানোর কয়েকদিনের মাথাতেই নিজ কর্মীদের জন্য নিষেধাজ্ঞা জারি করলো স্পেসএক্স। মার্চের ২৮ তারিখের এক ইমেইল বার্তায় সব কর্মীর উদ্দেশ্যে ওই নির্দেশনা জানায় প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের। “আমরা জানি, আমাদের অনেকেই এই টুলটি কনফারেন্স এবং মিটিংয়ের জন্য ব্যবহার করছেন। দয়া করে যোগাযোগের বিকল্প হিসেবে ইমেইল, টেক্সট বা ফোন ব্যবহার […]
নওগাঁয় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিহতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার বালুখা গ্রামের রফাতুল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৯) ও আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আরুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে শিকদার (৪০)। জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, “আত্রাই উপজেলার সেচ্ছাসেবক লীগ নেতা রাজ্জাক মামলায় বুধবার বিকেলে আত্রাই সদর থেকে আটক করা হয় মিনহাজুলকে। জিঙ্গাসাবাদের পর তাকে সঙ্গে নিয়ে রাতে তিলাবুদুরি গ্রামে […]
ছুটির মধ্যে ব্যাংক লেনদেনের সময় বাড়ল

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ছুটির মধ্যেও জরুরি সেবাগুলো চালু রাখার […]
‘ডাকওয়ার্থ-লুইস’ পদ্ধতির লুইস আর নেই

লুইস ছিলেন বিশ্ববিদ্যালয় প্রভাষক ও গণিতবিদ। পরিসংখ্যানবিদ ফ্যাঙ্ক ডাকওয়ার্থের সঙ্গে মিলে তিনি এই পদ্ধতি বের করেন। দুজনের নাম মিলিয়ে এটির নাম রাখা হয় ‘ডাকওয়ার্থ-লুইস’ পদ্ধতি। ১৯৯৭ সালের ১ জানুয়ারি হারারেতে জিম্বাবুয়ে-ইংল্যান্ড ম্যাচে প্রথম এটির প্রয়োগ হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ১৯৯৯ সালে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে এটি ক্রিকেটের সর্বস্তরে চালু হয়। এই পদ্ধতির আগে বৃষ্টি বা অন্য […]
খালেদার বাসায় পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি বিএনপির

দুর্নীতির দুই মামলায় ২৫ মাস সাজাভোগের পর ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে গত ২৫ মার্চ মুক্তিলাভের পর ওই বাসাতে আছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে এক সংবাদ ব্রিফিঙে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তার (খালেদা জিয়া) নিরাপত্তার জন্য মাননীয় চেয়ারপারসনের একান্ত সচিব আইজিপি বরাবরে আবেদন করলেও এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ […]
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫ হাজার ছাড়াল

বুধবার ২৪ ঘণ্টাতেই দেশটিতে রেকর্ড ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। মৃতদের মধ্যে কানেকটিকাটের ৬ সপ্তাহের একটি শিশুও আছে বলে জানিয়েছে বিবিসি। এটিই দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত সবচেয়ে কম বয়সী কারও মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ করোনাভাইরাসে […]
সব দোষ আম্মুর: মিথিলা

তিনি এবং তার সন্তান আয়রা বেশ আনন্দের সঙ্গেই সময় কাটাচ্ছেন। অনলাইনের বিভিন্ন প্রতিযোগিতা বা চ্যালেঞ্জেও অংশ নিচ্ছেন। এভাবেই সামাজিক মাধ্যমে মিথিলাকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয় যেন মেয়ের কোনও একটি আঁকা ছবি তিনি নিজে একে সেটার ছবি তুলে পোস্ট করেন। মিথিলাও কম যান না। চট করে ছবিটা এঁকে সামাজিক মাধ্যমে দিলেন নিজের আঁকার প্রতীভার প্রমাণ। ছবিটি […]
ডিসি সুলতানার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হল

মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত ১৯ মার্চ কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরিফুলের পক্ষে অভিযোগের কপি থানায় দাখিল করেন বাংলা ট্রিবিউনের ঢাকার সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। থানার ওসি মাহফুজার রহমান বলেন, “হাই কোর্টের আদেশের কপি মঙ্গলবার হাতে পেয়েই মামলা রেকর্ড করা হয়েছে। তারপর বুধবার আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা […]
ডিসি সুলতানা ও তিন ম্যজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা রেকর্ড

মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত ১৯ মার্চ কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরিফুলের পক্ষে অভিযোগের কপি থানায় দাখিল করেন বাংলা ট্রিবিউনের ঢাকার সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু। থানার ওসি মাহফুজার রহমান বলেন, “হাই কোর্টের আদেশের কপি মঙ্গলবার হাতে পেয়েই মামলা রেকর্ড করা হয়েছে। তারপর বুধবার আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা […]
আর্থিক সহায়তা দিচ্ছে প্রথম শ্রেণির চুক্তির ৯১ ক্রিকেটার

এই চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছে কোয়াবের তহবিলে। কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পল জানালেন, চূড়ান্ত হিসাব না হলেও প্রাথমিক হিসেবে তাদের ধারণা, এই অঙ্ক ৮ থেকে ১০ লাখ টাকার মধ্যে হবে। মূলত ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে এই চুক্তি […]