ক্যাটাগরি

খালেদার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। এজেডএম জাহিদ হোসেন, “লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্ত্রী ডা. জোবাইদা রহমানের সার্বিক তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। “ম্যাডামকে পূর্ণাঙ্গ সুস্থ করতে […]

করোনাভাইরাস: মালয়েশিয়ায় কেমন আছে বাংলাদেশি শিক্ষার্থীরা

সংক্রমণ কমাতে পুরো মালয়েশিয়ায় লক ডাউন চলছে ১৮ মার্চ থেকে, লকড ডাউন থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ অবস্থায় দেশটিতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছেন জানতে চেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে টেলিফোনে কথা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তাদের কথাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। খুলনার ছেলে মালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ আরমান […]

কোভিড-১৯ সামলাতে পারলে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৮%: এডিবি

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কিছুটা কমে ৭ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি। প্রবৃদ্ধির কিছুটা শ্লথ গতির পেছনে বৈশ্বিক চাহিদায় নেতিবাচক প্রবণতার কথা শুক্রবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০ নামে সংস্থাটির শীর্ষ হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, দ্রুত বর্ধনশীল […]

দেশে করোনায় নতুন করে আক্রান্ত ৫, নেই কোনো মৃত্যু

আইইডিসিআরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়। ছবি: ফেসবুক থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শণাক্ত করা হয়েছে। শুক্রবার সকালে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। গত ২০ ঘণ্টায় মোট ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে […]

করোনাভাইরাস: দেশে আক্রান্ত বেড়ে ৬১

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য তুলে ধরেন। নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতই ৬ জনে রয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবাইকে অনুরোধ করব, আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন, সেল্ফ ডিসটেন্স মেনে […]

আলো জ্বালিয়ে করোনাভাইরাসের অন্ধকার মোকাবেলার ডাক মোদীর

রোববার স্থানীয় সময় রাত ৯টায় সবাইকে একযোগে ঘরের সব আলো নিভিয়ে নিজ নিজ বাড়ির দরজা, জানালা কিংবা বারান্দায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার ভিডিও কনফারেন্সে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোদী এ কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি। “৫ এপ্রিল রোববার রাত ৯টায়, আপনারা দয়া করে ঘরের […]

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার তিনি মারা যান বলে কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ জানান। নিহত লিটু (৫০) কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের মান্নান সরদারের ছেলে। তিনি সাজাইল বাজারে কাপড়ের ব্যবসা করতেন। এসআই বলেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে লিটুর সঙ্গে তার চাচাত ভাই মোহাম্মদ সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। […]

বিশ্ব শিশু বই দিবসের গান

বইপড়ার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর জন্যই এ আয়োজন। শিশুদের ছোটোবেলা যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং নানান অভিজ্ঞতায় ভরে ওঠে, তেমন বিষয় নিয়ে গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘ছোটো ছোটে ছেলে মেয়ে’ শিরোনামের গানটিতে সুর দিয়েছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এতে কণ্ঠ দিয়েছেন লুইপা। গানটি মাহবুবুল এ খালিদের সঙ্গীত বিষয়ক ওয়েবসাইট […]

সবজিতে ‘লোকসানের মুখে’ যশোরের চাষিরা

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের আতঙ্কের মুখে দেশের অন্য প্রায় সবকিছুর মত যানচলাচলও প্রায় বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে কৃষিপণ্য দূরের বাজারে নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। ব্যাপারিরা বলছেন, সবজি বহনে তাদের খরচ বেড়েছে প্রায় দেড় গুণ। আবার পাইকারি বাজারে নিয়ে তারা দাম পাচ্ছেন না বলেও অভিযোগ। বৃহস্পতিবার সাতমাইল বাজারে পটল নিয়ে আসা আলী হোসেন […]

করোনাভাইরাস: ইতালিতে গৃহবন্দি প্রবাসীর ডায়েরি, পর্ব ৭

প্রতি দুই সপ্তাহ পরপর বাজার হাতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। অন্যান্য অনেক জায়গার চেয়ে আমাদের এখানে এখন পর্যন্ত সুযোগ সুবিধাগুলো বেশ ভালো পাচ্ছি এটাও আল্লাহর অশেষ রহমত। আমার মেঝমামা থাকেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। সেখানে অনলাইনে বাজার করতে পারছেন ঠিকই, কিন্তু অনেক সময় পাঁচটা আইটেমের মধ্যে তিনটা আইটেমই হাতে পাচ্ছেন না, আর ডেলিভারির স্লট খালি পাওয়াও ভাগ্যের ব্যাপার। বাধ্য […]