ক্যাটাগরি

‘গার্মেন্টস খোলায়’ শিমুলিয়া ঘাটে ঠাসা ভিড়

শনিবার দেশের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার লোকজনকে ঢাকার দিকে যেতে দেখা যায়। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। ফলে করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজিয়ে রাখার আহ্বানের তোয়াক্কা না করে গন্তব্যে যাওয়ার জন্য মরিয়া যাত্রীদের ফেরিতে ঠাসাঠাসি করতে দেখা যায়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিএম আশরাফুল কবির বলেন, “ঢাকায় কিছু গার্মেন্টস খোলার […]

গার্মেন্ট খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ মেয়র খোকনের

রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কথাটি মাথায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে অনুরোধ জানিয়েছেন তিনি। দেশে করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হলেও পোশাক কারখানার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত দেয়নি সরকার। তবে বিজিএমইএ ও বিকেএমইএ অধিকাংশ কারখানা বন্ধের সিদ্ধান্ত দিলে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। শনি ও […]

বাসা থেকে অফিসের কাজে মনোযোগ ধরে রাখতে

দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই ঘর থেকে অফিসের কাজ করছেন। ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিটা বর্তমান পরিস্থিতির জন্য নিরাপদ। তবে অন্যমনষ্কতা দেখা দিতেই পারে। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার অভ্যাসও রপ্ত করতে হবে। সেই সঙ্গে ঘরে কাজের পরিবেশ তৈরি করার বিষয়টাও সহজ নয়। এই কাজগুলো সহজ করে দেওয়ার লক্ষ্যে জীবনযাপন-বিষয়ক একটি […]

ভারতফেরত ৫ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

শনিবার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ফিরেছেন বলে ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানিয়েছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, শনিবার ভারত থেকে ফেরা ৬০ বাংলাদেশির মধ্যে পাঁচ জনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় তাদেরকে বাসায় না পাঠিয়ে তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।  শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী […]

ফখরুলের গণিতজ্ঞান নিয়ে প্রশ্ন ওবায়দুল কাদেরের

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়ে ১১ লাখের বেশি মানুষকে আক্রান্ত এবং প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু ঘটানোর জন্য দায়ী কোভিড-১৯ রোগে বাংলাদেশে মৃত্যুহার বেশি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেছিলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “নিঃসন্দেহে রোগ পরীক্ষার স্বল্পতাই এই হিমশীতল মৃত্যু হারের কারণ। প্রতি হাজারে দক্ষিণ কোরিয়া […]

করোনাভাইরাস: লিগ বন্ধ করতে নারাজ বেলারুশ

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বেলারুশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৫১ জন, মারা গেছেন ৪ জন। পূর্ব ইউরোপিয়ান দেশ আলবেনিয়া ও ইউক্রেনের চেয়ে বেলারুশের অবস্থা কিছুটা ভালো হলেও প্রতিবেশি দেশ লিথুনিয়া, ইউক্রেন, পোল্যান্ড, লাটভিয়া ও রাশিয়ার চেয়ে খারাপ অবস্থায় আছে তারা। বেলারুশ সরকার শুক্রবার সাংস্কৃতিক ও ক্রীড়াসহ আন্তর্জাতিক সব ইভেন্ট ৬ এপ্রিল পর্যন্ত […]

মাশরাফি মাঠে নামাচ্ছেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম

ক্রিকেটার মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান। রোববার থেকে নড়াইল ও লোহাগড়ায় রোগীর ফোন পেলে পৌঁছে যাবেন চিকিৎসকরা, জানানো হয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে। রোগীদের যোগাযোগ করার জন্য দুটো মোবাইল ফোন নম্বর জানানো হয়েছে- ০১৩১৪-৯৬৬৬৯৯ এবং ০১৭৮৪-২৮৯৪৯৪ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিমে থাকছেন প্রাথমিক অবস্থায় ডা. দ্বীপ বিশ্বাস এবং  ডা. স্বপ্না রানী […]

জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরিতে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ। ছবি : ইত্তেফাক আগামীকাল রবিবার গার্মেন্টস খুলবে। এ কারণে গণপরিবহন বন্ধ থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ও মাদারীপুরের কাঠাঁলবাড়ি ঘাটে পোশাক শ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় দেখা গেছে। এ সব মানুষ সামাজিক দুরত্ব […]

করোনাভাইরাস প্রতিরোধে অব্যবস্থাপনা প্রকট: ওয়ার্কার্স পার্টি

শনিবার দলটির পলিটব্যুরোর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে এক সংবাদত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলটির শীর্ষ পর্যায়ের এই বৈঠক ভার্চুয়ালি হোয়াটাসঅ্যপের মাধ্যমে হয়। বৈঠকে গৃহীত প্রস্তাবে গণাম্যধমের স্বাধীনতা নিশ্চিতে তথ্য-প্রযুক্তি আইনের ‘বিতর্কিত’ ধারা বাদ দেওয়ার দাবী করা হয়েছে। প্রতিরোধে পুরো সরকারকেই নিয়োজিত করার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়েছিল। সেখানে করোনা বৈঠকে […]

সংক্রমণের প্রকৃত অবস্থা বুঝতে দ্রুত পরীক্ষায় গুরুত্ব স্বাস্থ্য অধিদপ্তরের

করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি জানাতে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসে একথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “আমাদের পরীক্ষার সংখ্যা অনেক বেশি নয়। বর্তমান পরিস্থিতিতে কমিউনিটি ট্রান্সমিশন (সামাজিক সংক্রমণ) সীমিত পর্যায়ে আছে। তবে আমরা এখনও প্রকৃত পরিস্থিতিটা বুঝছি না। তাই আমরা যত বেশি সংখ্যক নমুনা পাব, তা দ্রুত পরীক্ষা করব। “মাদারীপুরের […]