ক্যাটাগরি

রাজশাহীর পর ফের নমুনা যাচ্ছে আইইডিসিআরে

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান শনিবার ফের নমুনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত শনিবার ঢাকা থেকে ট্রাকে ওই ব্যক্তি রংপুর যাচ্ছিলেন। পথে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে দেয় ট্রাক থেকে। রোববার ভোরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তির নমুনা রাজশাহীতে পরীক্ষার […]

শবে বরাতে বাড়িতে নামাজ আদায় ও ইবাদত করার অনুরোধ

করোনা ভাইরাসের কারণে পবিত্র শবে বরাতে নিজ বাড়িতে নামাজ আদায় ও দোয়াসহ ইবাদত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সকল সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরি […]

দক্ষিণবঙ্গের লঞ্চে হবে ‘আইসোলেশন সেন্টার’

শনিবার সদরঘাটে নৌযানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লঞ্চ মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভার পর তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে আইসোলেশন সেন্টার করার বিষয়ে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। “লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে এ […]

আইসোলেশন সেন্টারের জন্য লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে: খালিদ মাহমুদ

মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : ফোকাস বাংলা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস সংক্রমনরোধে যাত্রীবাহী লঞ্চগুলোতে ‘আইসোলেশন সেন্টার’ করার ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। এক্ষেত্রে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শনিবার রাজধানীর সদরঘাটে নৌযানে করোনা সংক্রমন প্রতিরোধে লঞ্চ মালিকদের সাথে এক […]

আইনজীবীদের জন্য ৩০০ কোটি টাকা প্রণোদনা দাবি

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের ওই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মাধ্যমে তারা ইতোমধ্যে এ বিষয়ে একটি দাবিনামা পাঠিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০০ কোটি টাকার তহবিল পেলে সেখান থেকে সব জুনিয়র ও ক্ষতিগ্রস্ত আইনজীবীদের বিনা সুদে এক লাখ টাকা করে দেওয়া […]

মাঠে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে নিহত

তারা হলেন উপজেলা নূরপুর দক্ষিণপাড়া গ্রামের বাদল চন্দ্র সরকারের স্ত্রী সাধনা রানী (৪৭) ও ছেলে উৎপল চন্দ্র সরকার (১৮)। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার বিকালে মাঠে কীটনাশক ছিটানোর সময় ওই জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান উৎপল। চিৎকার শুনে তার মা বাড়ি থেকে দৌড়ে যান। তিনি কিছু বুঝে ওঠার […]

করোনাভাইরাস: নেইমারের ১০ লাখ ডলার অনুদান

ব্রাজিলের টিভি নেটওয়ার্ক ‘এসবিটি’ নেইমারের অনুদানের বিষয়টি প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দুই জায়গায় ভাগ করে অনুদানটি দিচ্ছেন তিনি। একটি অংশ যাবে শিশুদের নিয়ে কাজ করা ইউনিসেফে ও আরেকটি টেলিভিশন উপস্থাপক ও তার বন্ধু লুচিয়ানো হুকের ত্রাণ তহবিলে। নেইমার নিজের অনুদানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তার ম্যানেজমেন্ট দল সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, “আমরা কখনও অনুদান কিংবা […]

কী কথা হলো মোদীর সঙ্গে, জানালেন টেন্ডুলকার

ভিডিও কনফারেন্সে শুক্রবার মোদীর সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছিলেন ৪০ জন ক্রীড়াবিদ। ছিলেন ক্রীড়া মন্ত্রী কিরান রিজিজুও। পরে টেন্ডুলকার জানান, লকডাউনের এই সময়ে তিনি তার ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন ওই আলোচনায়। “নরেন্দ্র মোদী, কিরান রিজিজু ও অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। আমরা কীভাবে লকডাউন মোকাবেলা করছি, তা নিয়ে আমি আমার […]

সামাইরা ফারজিনের রঙ তুলি

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!

করোনাভাইরাস: আক্রান্ত বার্সেলোনার সহ-সভাপতি

স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভো শনিবার খবরটি জানিয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এই নিয়ে কাতালান ক্লাবটির মোট তিন জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। কার্দোনের অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে জানানো হয়েছে।