ক্যাটাগরি

লকডাউন: চট্টগ্রামে ৬২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০টি অভিযান দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী ও পুলিশ সহযোগে চেকপোস্ট বসিয়ে জনগণের অবাধ চলাফেরা কঠোরভাবে  নিয়ন্ত্রণ করতে অভিযান চালানো হয়। “এমনকি অলিগলিতে অভিযান হয়েছে আড্ডাবাজি থামাতে। বিনা কারণে অহেতুক যারা ঘরের বাইরে […]

নদীতে আটকে থাকা শুটিংয়ের লঞ্চ ফিরল ঢাকায়

রোববার বিকাল সাড়ে ৫টায় লঞ্চটি সদরঘাটে ভিড়েছে বলে গ্লিটজকে জানান চলচ্চিত্রের পরিচালক আবু রায়হান জুয়েল। করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব রুটে যাত্রাবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার পর খুলনার দাকোপ এলাকায় কোস্ট গার্ডের বাধার মুখে মাঝ নদীতেই আটকে থাকে শুটিংয়ের লঞ্চটি। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার রাতে লঞ্চ ছাড়ার অনুমতি পাওয়ার কথা জানান […]

‘গুজব ছড়ানোয়’ ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে অর্থদণ্ড

রোববার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ অর্থদণ্ড দেন বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান লাবু (৪৭) শহরের হাজীপাড়ার খোরশেদ আলীর ছেলে। তিনি একটি অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ওসি তানভিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার হায়দারের বাসায় এক ভাড়াটিয়ার দেহে করোনাভাইরাস […]

ইতালি, স্পেনের মতো দেখতে না চাইলে ঘরে থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  ফাইল ছবি করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করেছে। যাতে মানুষ ঘরে থাকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখনো অনেক মানুষ অকারণে রাস্তায় ঘোরাঘুরি করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে প্রবাসী […]

বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৯০০ বিদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ”সরকারের আন্তরিক প্রচেষ্টায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুটি বিশেষ ফ্লাইটসহ ছয়টি বিশেষ ফ্লাইটে নয় শতাধিক বিদেশি নাগরিক নিজ নিজ দেশে ফিরে গেছেন।” পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফেরত যাওয়া ব্যক্তিদের অধিকাংশই ’নিয়মিত’ ফ্লাইটের যাত্রী। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় তারা বাংলাদেশে আটকা পড়েন। ”তারা তাদের দূতাবাসগূলোর সঙ্গে নিজ নিজ […]

প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে ফাহিম বলেছেন, এই প্যাকেজ ক্ষুদ্র-মাঝিারি (এমএমই) ও বড় ব্যবসা এবং কৃষি, সেবা ও উৎপাদনশীল খাতকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাকেজের অর্থ যথার্থভাবে খরচ হবে প্রত্যাশা করে তিনি বলেন, “এর মাধ্যমে চাকুরি হারানোর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা ও সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড সচল ও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আমি মনে করি।” “প্যাকেজে সরকারি […]

ইন্টারনেট সচল রাখতে ৬১০ কোটি টাকা অনুদান চায় আইএসপিএবি

দেশে ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোর এই সংগঠন বলছে, ‘জরুরি সেবা খাত’ হিসাবে আইএসপিগুলো সচল রাখতে আগামী ৬ মাসের বেতন ও অফিস ভাড়া বাবদ তাদের এ অর্থ প্রয়োজন। করোনাভাইরাস মহামারীর মধ্যে অর্থনৈতিকভাবে ঝুঁকির পাশাপাশি এ খাতের প্রায় দুই লাখ মাঠকর্মীর কর্মহীন হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে আইএসপিএবির ভাষ্য। সংগঠনের সভাপতি আমিনুল হাকিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]

সিলেটে চিকিৎসক আক্রান্ত 

রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, শনাক্ত হওয়া ৪৫ বছর বয়সী পুরুষ রোগী একজন ডাক্তার। নগরীর হাউজিং এস্টেট এলাকায় তিনি বসবাস করতেন। এটাই সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনা বলে জানান সিভিল সার্জন। “সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় রিপোর্ট […]

চট্টগ্রামে আরেক কোভিড-১৯ রোগী শনাক্ত

এনিয়ে চট্টগ্রামে দুজন রোগী ধরা পড়লেন। এর আগে যার দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, নতুন রোগী তারই ছেলে। রোববার নভেল করোনাভাইরাস সন্দেহে ২৩ জনের নমুনা পরীক্ষা হয় ফৌজদারহাটের বিআইটিআইডিতে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনের নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। “তিনি চট্টগ্রামে প্রথম আক্রান্ত বৃদ্ধের পুত্র। ওই ব্যক্তি […]

বিক্রি করা নবজাতককে পরিবারের কাছে ফিরিয়ে দিল প্রশাসন

হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের মির্জাপুর গ্রামের রাজমিস্ত্রি নুর আহমদ তার প্রথম স্ত্রী শামীম আক্তারের সাথে ঝগড়া করে গত শুক্রবার রাউজানের এক ব্যক্তির কাছে মাত্র পাঁচ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেছিলেন। বিষয়টি জানতে পেরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন  স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে ওই শিশুকে উদ্ধার করে শনিবার পরিবারের কাছে ফিরিয়ে […]