ক্যাটাগরি

করোনাভাইরাস: আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ২৩

গত সপ্তাহের মঙ্গলবার ৪২ বছর বয়সী দুবাইপ্রবাসী ওই বাংলাদেশির মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুবাইয়ের কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি জানান, মৃত বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পরে তার করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি অবস্থাতেই তার মৃত্যু হলে, চিকিৎসকরা জানান মূলত করোনাভাইরাসেই তার মৃত্যু […]

সিরাজগঞ্জে চাল মজুদ করায় আ. লীগ নেতাকে দণ্ড

রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের ওই নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ফজলুল হক নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, এই করোনাভাইরাসের সঙ্কট পরিস্থিতির মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে ফজলুল হককে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ […]

পরিবহন শ্রমিকদের ত্রাণ দিচ্ছে ট্রাফিক বিভাগ

রোববার আনুষ্ঠানিকভাবে নগর পুলিশ কমিশনার এই কার্যক্রম উদ্বোধন করলেও রাতে ত্রাণ বিতরণ করা হবে। নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা এবং গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। “চট্টগ্রাম নগরীতে চলাচল করা বাস, হিউম্যান হলার, অটো রিকশা, টেম্পু, রাইডারসহ […]

লকডাউনের মধ্যেও সঞ্চয়পত্রের মুনাফা তুলতে পারবেন গ্রাহকরা

একইসঙ্গে যে সব সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হযে যাবে, তার আসলও তোলা যাবে বলে রোববার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে, সীমিত আকারে যে ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে তার আওতায় গ্রাহকরা বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধও অন্তর্ভুক্ত হবে। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে […]

ময়লা ফেলার ব্যাগ মাথায় পরে রোগী দেখছেন ব্রিটিশ স্বাস্থ্যকর্মীরা

করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে থাকায় যাদের অবস্থা সংকটাপন্ন তাদের জন্য নিবিড় পরিচর্যা (আইসিইউ) শয্যা বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে হাসপাতালগুলো। কিন্তু তাদের অভিযোগ যথাযথ সাপোর্ট বা সুরক্ষা সরঞ্জাম তারা পাচ্ছেন না। এই অভাবের মধ্যে ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের কাজ করে যাওয়ার বাস্তব পরিস্থিতিই বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে তুলে ধরেছেন ওই চিকিৎসক। ইংল্যান্ডের আরো কয়েকজন স্বাস্থ্যকর্মী তাদের হাসপাতালগুলোতে […]

রাস্তায় ফেলে দেওয়া সেই ব্যক্তির রংপুরের বাড়ি ‘লকড ডাউন’

লকডাউন হওয়া ওই বাড়িগুলোর সদস্যদের কাছে খাবার পৌঁছে দেবে বলে প্রশাসন জানিয়েছে।   রোববার রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি জানান, সদরের সদ্যপুস্করিনি ইউনিয়ানের ধাপেরহাটের এই ব্যক্তির বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে।  সদ্যপুস্করিনি ইউনিয়ানের ধাপেরহাটের এই ব্যক্তি রাজধানীর কারওয়ানবাজারে নৈশ প্রহরীর চাকরি করেন। গত শনিবার রাতে একটি ট্রাকে করে তিনি বাড়ি যাচ্ছিলেন। […]

ঘরবন্দি মানুষের অনলাইনে কেনাকাটায় ঝোঁক

নতুন এই ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় কাঁচাবাজারের ভিড় এড়াতে নগরবাসীদের অনেকই অনলাইনে অর্ডার করছেন মাছ-মাংসসহ নানা পণ্য। অনেকেই আবার তৈরি খাবারও অর্ডার দিচ্ছেন অনলাইনে। তবে সময়মতো পণ্য পৌঁছে দেওয়া এবং পচনশীল দ্রব্য সরবরাহ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এ খাতের সেবাদাতাদের। তারা বলছেন, পর্যাপ্ত ডেলিভারিম্যান না থাকা এবং পচনশীল পণ্যের যোগানে ঘাটতি হওয়ায় তারা সময়মতো […]

বাজেটে কর ছাড়, কিস্তিতে কর শোধের প্রস্তাব সিপিডির

২০২০-২১ অর্থবছরের আসন্ন বাজেট সামনে রেখে রোববার লিখিত প্রস্তাবনা জাতীয় রাজ্স্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয় বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য্য জানিয়েছেন। অভ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের কারণে ‘ডেডলক’ থাকায় এবারের বাজেট প্রস্তাবনার সফট কপি ইমেইলে ও হার্ড কপি এনবিআরে পাঠাতে হয়েছে। তিনি বলেন, বাজট প্রস্তাবনায় […]

কয়েকটি দেশ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক। ছবি : পিআইডি মানবিক কারণে কয়েকটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীদের যাচাই-বাছাই সাপেক্ষে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে করোনা ভাইরাসে […]

রোগীদের চিকিৎসা দিতে টেলি মেডিসিন সেবা চালু

রোগীদের চিকিৎসা দিতে টেলি মেডিসিন সেবা চালু। ছবিঃ ইত্তেফাক ঘরে বসে রোগীদের চিকিৎসা দিতে টেলি মেডিসিন সেবা চালু করেছে ঢাকার শ্যামলীর সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ। নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং সর্বসাধারণকে ও রোগীদের অনলাইনে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে টেলি মেডিসিন সেবার […]