ক্যাটাগরি

দোকান-বাজার খোলার সময় বেঁধে দিল পুলিশ

ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান, কাঁচাবাজার ও সুপারশপ খোলা রাখা যাবে বলে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে বিভিন্ন জনের অনুরোধে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা […]

সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-বাজার বন্ধের নির্দেশ

সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার পুলিশ কমিশনার সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওষুধের দোকান ছাড়া অন্য কেউ কোনো দোকান খোলা রাখলে তাকে আমরা জনস্বার্থে বন্ধ করতে বাধ্য করব।” সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শফিকুল ইসলাম বলেন, “ওষুধের দোকানসহ জরুরি […]

সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে ২০ হাজার অভিবাসী শ্রমিক

১৩ হাজার শ্রমিক বসবাস করে এমন একটি ডর্মিটোরিতে ৬৩ জনের ও ছয় হাজার ৮০০ শ্রমিক বসবাস করে এমন আরেকটি ডর্মিটোরিতে ২৮ জনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর দুটি ডর্মিটোরিই আইসোলেটেড করা হয়েছে। এই দুটি ডর্মিটোরিতে প্রধানত দক্ষিণ এশিয়া থেকে আসা নির্মাণ শ্রমিকরা থাকে বলে বিবিসি জানিয়েছে। এই দুটি ডর্মিটোরি হচ্ছে পানগোলের এস১১ ডর্মিটোরি এবং ওয়েস্টলাইট তোহ […]

পঞ্চগড়ে ১টার পর দোকান বন্ধের ঘোষণা

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা শহরসহ পাঁচ উপজেলার সব হাট-বাজার ও দোকান-পাট বেলা ১টার মধ্যেই বন্ধ করে দিতে হবে। “এ সময়ে লোকজন সামাজিক দূরত্ব বজিয়ে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। “জরুরি সেবা হিসেবে অন্য সময়ে শুধুমাত্র ওষুধের দোকান […]

ময়মনসিংহে বিক্ষোভের সময় ট্রাকের নিচে ২ শ্রমিক নিহত

জেলার ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উযায়ের আল মাহমুদ আদনান জানান, সোমবার সকাল ১০টার দিকে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় তারা নিহত হন। নিহতরা হলেন ফুলবাড়িয়া উপজেলার হারুন অর রশিদ (৩৪) ও গৌরীপুর উপজেলার জুয়েল মিয়া (৩২)। এসআই মাহমুদ বলেন, “জামিদিয়া মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস্ পোশাক কারখানার শ্রমিকরা দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে […]

ভিজিএফের চাল বিক্রির মামলায় পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মনির রহমান মৃধা সদর উপজেলার কমলাপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান। সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৩০ মার্চ রাত ১২টার দিকে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে দশ বস্তা ভিজিএফের চালসহ জাকির ও সোহাগ নামে দুইজনকে আটক […]

এবারও রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনে মন্ত্রিসভা বৈঠকে রোজার মাসে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সূচি নির্ধারণ করে দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। এমনিতে সকাল […]

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া গ্রেডিং নয়: ইউজিসি

এই সময়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের গ্ৰেডিং ‘বিধি সম্মত নয়’ জানিয়ে এসব কার্যক্রম বন্ধ রাখারও আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের গ্রেডিং করার সিদ্ধান্ত নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। চলতি সেমিস্টারের ক্লাসসহ ২৫ শতাংশ শিক্ষা […]

কোস্টগার্ডের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

রোববার এই অর্থ হস্তান্তর করা হয় বলে সোমবার কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোস্টগার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল এম আশরাফুল হক প্রধানমন্ত্রীর র্কাযালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন। এছাড়া কোস্টগার্ড প্রায় আড়াই হাজার দুস্থ ও গরীব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বলে জানানো হয়।

জুমার জামাতে ১০, ওয়াক্ত নামাজে পাঁচজনের বেশি নয়

মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ। ছবি: সংগৃহীত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে জামাত […]