ক্যাটাগরি

সিঙ্গাপুরে ৩৯ বিদেশি শ্রমিকসহ নতুন আক্রান্ত ১০৬

মঙ্গলবার নতুন আক্রান্তদের মধ্যে অভিবাসী শ্রমিকদের ডরমিটরিগুলোতে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ডরমিটরির বাইরের ক্লাস্টারগুলোতে আক্রান্ত হয়েছেন ২৩ জন। বিদেশ ভ্রমণ করেছেন এমন তিন জন সংক্রমিত হয়েছেন। আর ৪১ জনের ক্ষেত্রে এমন কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারা আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিলেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। সিঙ্গাপুরে লাখো বিদেশি শ্রমিক বিভিন্ন কাজ করছেন। বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা এই শ্রমিকদের বেশ কিছু ডরমেটরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রায় […]

‘চীনের কাছে কোভিড-১৯ বিশেষজ্ঞ মেডিকেল টিম চেয়েছে বাংলাদেশ’

বাংলাদেশ কোভিড-১৯ রোগীদের চিকিৎসার পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং এখানে পাঠাতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছে। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই অনুরোধ জানান। ড. মোমেন ৪৫ মিনিটের টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে করোনাভাইরাস চিকিৎসায় […]

বাংলাদেশকে করোনা সুরক্ষা সরঞ্জামাদি দিলো চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড 

কর্নেল ইকবাল বাহার চৌধুরী ও লে. কর্নেল ডাক্তার আব্দুল ওয়াবের কাছে সুরক্ষা সরঞ্জামাদি হস্তান্তর করেন সিআরইসির প্রতিনিধি ওয়াং কুন।ছবি: ইত্তেফাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করেছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। আজ বুধবার […]

শীর্ষ ১৫ আলেমের আবেদন: সীমিত সময়ে মসজিদে নামাজ পড়ার সুযোগ দিন

শীর্ষ ১৫ জন আলেমের আবেদন: সীমিত সময়ে মসজিদে নামাজ পড়ার সুযোগ দিন।ছবি: সংগৃহীত বাংলাদেশের শীর্ষ ১৫ জন আলেম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস মহামারি থেকে পরিত্রাণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহ গ্রহণযোগ্য ও প্রশংসনীয়। তবে মুসল্লিদের সংখ্যা নির্ধারণের কারণে বিভিন্ন স্থানে মসজিদে তালা লাগানো, ইমাম-মুয়াজ্জিন, প্রবীণ ও নিয়মিত মুসল্লিদের হয়রানি অত্যন্ত বেদনাদায়ক। ওলামায়ে কেরাম বলেন, […]

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ শুরু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই এবং গ্রামীণফোন যৌথভাবে মঙ্গলবার থেকে এ ক্যাম্পেইন শুরু করেছে। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন পরিস্থিতি অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত […]

কর্মকর্তা আক্রান্তের পর অগ্রণী ব্যাংকের শাখা অবরুদ্ধ

বুধবার সকাল থেকে শাখাটি ‘লকডাউনে’ বলে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।” ওই শাখায় আপাতত সব কাজও বন্ধ রাখা হয়েছে। ব্যাংকটির এমডি শামস বলেন, “আ ব্রাঞ্চটা যেহেতু বন্ধ হয়ে গেছে সে কারণে এই ব্রাঞ্চের কিছু কার্যক্রম আমিন কোর্ট শাখা থেকে […]

করোনাভাইরাস: নিয়ম ভেঙে অনুতপ্ত মরিনিয়ো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লাবরেকর্ড ট্রান্সফার ফিতে কেনা ফরাসি মিডফিল্ডার তঁগি দঁম্বেলের সঙ্গে অনুশীলন সেশনে নেতৃত্ব দিচ্ছেন মরিনিয়ো। আরেক ছবিতে দেখা যাচ্ছে, লন্ডন পার্কেই দুই সতীর্থ দাভিনসন সানচেস ও রায়ান সেসেনিয়ন পাশাপাশি দৌড়াচ্ছেন। দলের আরেক সদস্য সের্গে অরিয়েরের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আরেকজনের পাশে গা গরম করছেন তিনি। […]

নীলফামারীর সেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সসহ ১০০ জন কোয়ারেন্টিনে

এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মঙ্গলবার বিকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ জানান, মঙ্গলবারের পর থেকে নতুন রোগী ভর্তি নেওয়া এবং বর্হিঃবিভাগে চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে। বুধবার তাদের মধ্যে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে […]

নেইমার-মার্তিনেসকে সুয়ারেসের স্বাগতম

বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি দলটির হয়ে ঘরোয়া সব শিরোপা জিতলেও সেখানে তার সময় আশানুরূপ ভালো কাটছে না বলে গণমাধ্যমের খবর। গত মৌমুমের শেষের দিকে পুরনো ঠিকানায় ফেরার ইচ্ছার কথা নিজেই জানিয়েছিলেন নেইমার। কাতালান ক্লাবটিও তাকে ফেরাতে চায়। একই সঙ্গে ইন্টার মিলানের স্ট্রাইকার মার্তিনেসকেও আনার চিন্তাও করছে বার্সেলোনা। […]

জীবনকে আতঙ্কের করা চলবে না: ডা. সিফাত

স্থবির জীবনযাত্রায় ঘরে আটকে থেকে অনেকেই হাঁপিয়ে উঠছেন। ঘরে যেন মন টেকা দায়। অথচ বাইরে যাওয়া এখন নিরাপদ নয়। এই অবস্থায় মনের ওপর চাপ পড়া স্বাভাবিক। তারপরও যতটা সম্ভব থাকতে হবে শান্ত। সেই সঙ্গে পরিবারের উপরের যেন মানসিক চাপ ছড়িয়ে না যায় সেদিকেও থাকতে হবে সতর্ক। ঘরে আবদ্ধ থেকেও নিজের ও পরিবারের সার্বিক পরিস্থিতি সুন্দর […]