দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়। ২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি। মাকছুদুর […]
ডব্লিউএইচওর নির্বাহী পরিচালক পদে বাংলাদেশকে ভারতের সমর্থন

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সমর্থনের কথা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার। দোরাইস্বামী ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে কোভিড-১৯ টিকার ৩ কোটি ডোজ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। টিকা কার্যকরভাবে বিতরণের জন্য বাংলাদেশি স্বাস্থ্য পেশাদারদের সক্ষমতা বাড়াতে ভারতে সরকারের সহায়তার আগ্রহের কথাও […]
সূচি অনুযায়ীই শ্রীলঙ্কার দ. আফ্রিকা সফর

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে মাঠে গড়াচ্ছে দুই টেস্টের সিরিজটি। দক্ষিণ আফ্রিকার জৈব-সুরক্ষা বলয়ের পরিকল্পনায় শ্রীলঙ্কার চিকিৎসক দল সন্তুষ্ট হওয়ায় এসেছে এই ঘোষণা। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে বেশ খুশি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাহী কুগান্দ্রি। প্রচলিত ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ টেস্টের স্লট শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ দিয়ে পূরণ করবে দক্ষিণ […]
ব্রেক্সিট: সিঙ্গাপুর-যুক্তরাজ্য মুক্তবাণিজ্য চুক্তি সই

বৃহস্পতিবার সিঙ্গাপুরে দুই দেশের বাণিজ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ২ হাজার ২শ’ কোটি ডলারেরর এ চুক্তি করেছেন। বিবিসি জানায়, এই মুক্তবাণিজ্য চুক্তির আওতায় দুই দেশই একে অপরের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ইলেকট্রনিকস, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যাল পণ্য, মেডিক্যাল সরঞ্জাম এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অশুল্ক বাধাও এতে কমবে। দুই দেশের পণ্যের ওপর বিদ্যমান সব শুল্ক উঠে যাবে ২০২৪ […]
হিউন্দাইয়ের হাতে যাচ্ছে বস্টন ডায়নামিকস

কোরিয়া ইকোনোমিক ডেইলির এক প্রতিবেদন বলছে, এক লাখ কোটি ওনের বিনিময়ে বস্টন ডায়নামিকস বিক্রি করতে রাজি হয়েছে সফটব্যাংক। তবে, মালিকানা হাতবদল এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের ১০ তারিখ এক বোর্ড মিটিংয়ে এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছিল, নভেম্বরের শুরু থেকে বস্টন ডায়নামিকসের মালিকানা হাতবদলের ব্যাপারে আলোচনা চলছে। অদ্ভুত আকারের রোবট […]
১০ লিটার অকটেনে ‘৫১০ মিলি কম’

বৃহস্পতিবার এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মেসার্স কিউ জে সামদানী ফিলিং স্টেশনে পরিমাপ করে প্রতি ১০ লিটার অকটেনে ৫১০ মিলি ও ২৭০ মিলি, ১০ লিটার ডিজেলে ৩৭০ মিলি এবং ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি জ্বালানি […]
পিপীলিকা কাহিনি

এতোদিন এমন ছিল না, হঠাৎ করেই যেন হয়েছে। বেশ বড়ো সাইজেরই বলা চলে, সাদাটে রঙের। এমন পিঁপড়ে সে আগে কখনও দেখেনি। কয়েকদিন পরই অন্য ফ্ল্যাটে চলে যাওয়ার কথা তার, তাই আর অতো মাথা ঘামায়নি। এখন দেখা যাচ্ছে একটা দিন কাটানোও দুর্বিষহ হয়ে উঠেছে। শেষ অবধি পিঁপড়ে মারার পাউডারও কিনে আনে, কিন্তু যে কে সেই। পোকামাকড় […]
পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ২৩ কর্মকর্তা

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমুল হক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার […]
অতিরিক্ত ১% প্রভিশন রাখতে হবে ‘বিশেষ সুযোগে’র ঋণে

আর এই প্রভিশনের নাম হবে ‘স্পেশাল জেনারেল প্রভিশন কোভিড-১৯’। স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের ঋণের বিপরীতে দশমিক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত প্রভিশন রাখতে হয়। এখন তার সঙ্গে আরও ১ শতাংশ অতিরিক্ত রাখতে হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তা সব ব্যাংককে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর ঝুঁকি কমাতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে […]
চট্টগ্রামে শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে শনিবার

আগামী শনিবার, ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি ছয় সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আওতায় নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিগত ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা […]