ক্যাটাগরি

বছর ঘুরল প্রায়, উহানের সেই সি ফুড মার্কেট এখনও অবরুদ্ধ

এক বছর হতে চললো, লাই উন আর সেই মার্কেটে যান না। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাত থেকে জনশূন্য ওই মার্কেট অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশ্বের অনেকেই এখন হুয়ানান সি ফুড হোলসেল মার্কেটকে চেনেন নতুন করোনাভাইরাসের উৎসস্থল হিসেবে, যদিও বিষয়টি এখনও প্রমাণিত নয়। ওই বাজারে মুরগি, বাদুড়, খরগোশ, সাপ, সামুদ্রিক প্রাণীসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিকিকিনি হত। গতবছর […]

সুনামগঞ্জে শিশু হত্যার অভিযোগে একজন আটক

সদর থানার ওসি মো. শহীদুর রহমান জানান, শুক্রবার দুপুরে শহরের হাসননগর এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত এহসানুল হক মুসা (৪) ওই এলাকার নূরুল হকের ছেলে। এ ঘটনায় আব্দুল হালিম (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে। পুলিশ জানায়, দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল মুসা। এ সময় রাস্তা […]

সেরার লড়াইয়ে বাদ জিদান, আছেন বিয়েলসা

তালিকার অন্য দুই জন হলেন হান্স ফ্লিক ও ইয়ুর্গেন ক্লপ। বাদ পড়েছেন সেভিয়াকে ইউরোপা লিগ জেতানো হুলেন লোপেতেগি ও রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের নেপথ্যের নায়ক জিনেদিন জিদান। একটি বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া পাঁচ জনের তালিকা গত ২৫ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা। তার মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা […]

সেরা গবেষকদের তালিকায় থাকা এক প্রবাসী বাংলাদেশি

বিজ্ঞানের ২২টি শাখার উপর ভিত্তি করে তৈরি করা ওই গবেষক তালিকাটি রিসার্চ ডেটা কোম্পানি মেন্ডেলি-তে সংরক্ষণ করা হয়েছে। গত অক্টোবরের ওই তালিকায় ঠাঁই করে নেওয়া মোখলেসুর রহমানের ৬৫টির ওপর নিবন্ধ বিভিন্ন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন জার্নালে প্রকাশ হয়েছে। তার ওইসব গবেষণা অন্যান্য গবেষকদের কাজে বিশেষ ইতিবাচক ভূমিকা রেখেছে। মোখলেসুর রহমানের প্রকাশিত নিবন্ধগুলো সাড়ে তিন হাজার বারেরও বেশি […]

বইমেলা পেছাতে চায় বাংলা একাডেমি

একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন জানাব। বইমেলা আপাতত পিছিয়ে দেওয়ার আবেদন থাকবে তাতে। “পাশাপাশি অনলাইনে বইমেলা আয়োজন করা যায় কি না, সেটাও আমরা বিবেচনায় রাখতে অনুরোধ করব।” তবে বাংলা একাডেমির এমন সিদ্ধান্তে নাখোশ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এ সংগঠনের সভাপতি […]

চাল-তেলের দাম বেড়েছে

শুক্রবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শাক-সবজির দাম আগের চেয়ে কমেছে। মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আগের মতোই। তবে সপ্তাহখানেকের ব্যবধানে সরু চালের দাম খুচরায় ৫০ কেজির বস্তায় সর্বোচ্চ ৪০০ টাকা অর্থাৎ কেজিতে ৮ টাকা বেড়েছে। পুরনো স্বর্ণা, পাইজাম ও বিআর আটাশ চালের দামও কেজিতে ১-২ টাকা করে বেড়েছে। আর সয়াবিন তেলের দাম […]

নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরতে চেয়েছিল পাকিস্তান দল

পাকিস্তানকে ক্রাইস্টচার্চে তিন দিনের আইসোলেশন শেষে কোয়ারেন্টিনে থেকেই অনুশীলনের সুযোগ দিয়েছিল নিউ জিল্যান্ড। কিন্তু আইসোলেশনে থাকা অবস্থায় সেখানে গিয়ে কোভিড বিধি ভেঙে বসেন দলটির কয়েকজন ক্রিকেটার। তখনই তাদের অনুশীলনের সুবিধা বাদ করে দেয় নিউ জিল্যান্ড সরকার। এরপর একে একে সফরকারী দলের বেশ কয়েকজনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। সব মিলিয়ে দীর্ঘ হয় তাদের আইসোলেশনের সময়। অনুশীলনের […]

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-লেভানদোভস্কি

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপে, থিয়াগো আলকান্তারা, কেভিন ডে ব্রুইনে, সাদিও মানে, সের্হিও রামোস, মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইক। বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা লেভানদোভস্কির সেরা তিনে থাকাটা ছিল অনুমিতই। গত মৌসুমে […]

কোভিড সংক্রমণ ঠেকাতে চীনে বিমানকর্মীদের ডায়াপার পরার পরামর্শ

সিএনএন জানায়, গত ২৫ নভেম্বর ‘দ্য সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন অব চায়না’ (সিএএসি) দেশের এয়ারলাইন্সগুলোর জন্য এক নতুন নির্দেশনা জারি করে। এতে বিমানবন্দর এবং বিমানে সর্বোত্তম স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার বিষয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। তার মধ্যেই রয়েছে এই ডায়পার পরার নির্দেশনা; যাতে বিমানবালার মতো কর্মীদের শৌচাগার ব্যবহারের প্রয়োজন না পড়ে। পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুয়িপমেন্ট (পিপিই) নিয়ে […]

একক অ্যাপস্টোর: একচেটিয়া আচরণের মামলায় অ্যাপল

সিডিয়া মূলত পরিচিত “জেইলব্রেক করা আইফোনের অ্যাপস্টোর” হিসেবে। প্রতিষ্ঠানটি দাবি করছে, অ্যাপল নিজস্ব অ্যাপস্টোরের বাইরে আর কেনও উৎস থেকে আইওএস ডিভাইসে (যেমন আইফোন, আইপ্যাড) অ্যাপ ইনস্টল করতে দেয় না। ফলে অ্যাপলের অ্যাপস্টোর এখানটায় একচেটিয়া সুবিধা পাচ্ছে। ২০০৮ সালে বানানো হয় সিডিয়া অ্যাপ স্টোর৷ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজস্ব অ্যাপ স্টোরের জন্য অ্যাপল “অবৈধভাবে সব […]