পাবনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের অনন্ত মোড় এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত বকুল শেখ (৩২) সদর উপলোর দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার দুলাল শেখের ছেলে তিনি। দুলাল শেখ অভিযোগ করেন, অনন্ত মোড়ে অটোরিকশা থেকে […]
সমাজের প্রতি উদাসীনতা আত্মঘাতী: সুজন

শুক্রবার বন্দরনগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ফইল্যাতলী বাজার সংলগ্ন মহেশখাল পরিষ্কার অভিযান পরিচালনাকালে তিনি এ বিষয়ে কথা বলেন। সুজন বলেন, “যারা খাল-নালা-নর্দমাকে ডাস্টবিন বানিয়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করছে, তাদেরকেই নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার করতে হবে। “আবর্জনা ফেলে পানি চলাচলের পথ বন্ধ করা অপরাধ। অভিযুক্তকে জেল জরিমানার দণ্ড ভোগ করতে হবে। মহেশখাল দিয়ে কর্ণফুলী নদীতে পানি […]
আতলেতিকোকে ফেভারিট মানছেন জিদান

ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি। শিরোপার দাবিদার অন্য দলগুলো যখন যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে, তখন টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আতলেতিকো। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির ১০ ম্যাচে পয়েন্ট ২৬। দুই ম্যাচ বেশি খেলে ১ […]
উচ্ছ্বাসে মেতেছে পদ্মাপাড়ের মানুষ

বৃহস্পতিবার সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর দিনটিতে পদ্মাপাড়ের মানুষের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। শুধু পদ্মাপাড় কেন দূরদূরান্ত থেকেও অনেকে ছুটে এসেছে আনন্দে যোগ দিতে। বহুল প্রতীক্ষিত স্বপ্নের এই সেতু দেখতে আসা মানুষের ভিড় শুক্রবারও কমেনি। ছুটে এসেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে। তবে নিরাপত্তার কারণে সেনাসদস্যরা প্রকল্প এলাকার ভেতর কাউকে প্রবেশ করতে দেননি। দর্শনার্থীরা সেতুর […]
কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুকের মৃত্যুর খবর

কোরিয়া হেরাল্ড জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার কিম কি-দুকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর। লাটভিয়ার ডেলফি নিউজের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক লিখেছে, গত মাসের মাঝামাঝি সময়ে লাটভিয়ায় যান কিম। সেখানে তার স্থায়ীভাবে থাকার আগ্রহ ছিল। কিন্তু কয়েকটি অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তার খোঁজ পড়ে। পরে জানা যায়, […]
বিদেশি ফল খাওয়াতে চান চাঁদপুরের হেলাল

সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকায় নিজস্ব জমিতে তিনি চাষ করেছেন সাম্মাম, রকমেলন, মাস্ক মেলনসহ তিন জাতের তরমুজ, মালটা, ড্রাগন ফল, স্ট্রবেরি, ক্যাপসিকামসহ নানা জাতের ফল। হেলাল বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় আড়াই একর জমিতে ২৫ লাখ টাকার মত বিনিয়োগ করেছি। আগামী তিন মাসেই তা উঠে আসার সম্ভাবনা আছে। “প্রথমবারই সাম্মাম, রকমেলন, মাস্ক মেলনের আশাতীত […]
চ্যাডওয়েক বোজম্যানের পরিবর্তন নয়

সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’য়ের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে রূপ দেওয়া মার্কিন অভিনেতা চ্যাডওয়েক বোজম্যানের জায়গায় অন্য কাউকে নেওয়া হবেনা বলে জানিয়েছেন মার্ভেল স্টুডিও’র প্রধান কেভিন ফাইগি। বৃহস্পতিবার ডিজনি’তে বিনিয়োগকৃতদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ফাইগি’র বক্তব্য অনুসারে রয়টার্স এই তথ্য জানায়। ফাইগি বলেন, “বোজম্যান অভিনীত কাল্পনিক দেশ ওয়াকান্ডা’র কালো নেতার চরিত্রটি যেমন গৌরবের তেমনি তুলনাহীন। আর […]
কাজে ফিরতে ফেইসবুক কর্মীদের টিকা লাগবে না: জাকারবার্গ

বর্তমানে বাসা থেকেই কাজ করছেন বেশিরভাগ ফেইসবুক কর্মী। ২০২১ সালের জুলাই মাসে কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কার্যালয়ে কাজে ফেরার ক্ষেত্রে টিকার বিষয়টি কেমন প্রভাব ফেলবে, বৃহস্পতিবার এক সভায় ফেইসবুক কর্মীর এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, কার্যালয়ে ফেরার আগে টিকা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, কর্মীদেরকে জাকারবার্গ বলেছেন, “কোভিড-১৯ আক্রান্তের […]
কোভিড-১৯: অক্সফোর্ড ও স্পুৎনিক টিকার মিলিত ট্রায়ালের ঘোষণা

বিবিসি জানায়, রাশিয়ায় ওই পরীক্ষা চালানো হবে এবং ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিরা ‘ট্রায়ালে’ অংশ নেবেন। তবে ঠিক কত মানুষের উপর এই পরীক্ষা চালানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুইটি একই ধরনের টিকার সংমিশ্রণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অধিকতর উন্নতি হতে পারে। সম্প্রতি অক্সফোর্ড তাদের টিকার অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফল প্রকাশ করেছে এবং তাতে দেখা […]
সাতক্ষীরায় ধর্ষণচেষ্টার অভিযোগে একজন কারাগারে

শ্যামনগর থানার পরিদর্শক কাজী শহিদুল ইসলাম জানান, মামলার পর শুক্রবার মো. খায়রুল ইসলাম (১৮) নামে এই তরুণকে তারা গ্রেপ্তার করেন। খায়রুল শ্যামনগর উপজেলার দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে। পরিদর্শক বলেন, খায়রুল এলাকার এক গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার গ্রহবধূর স্বামী বাড়ি না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন খায়রুল। কিন্তু গৃহবধূর প্রতিরোধের মুখে পালিয়ে যান। […]