ক্যাটাগরি

সকালের নাস্তা থেকেও ওজন বাড়তে পারে

কথায় বলে, ‘সারাদিনের প্রধান খাবার হচ্ছে সকালের নাস্তা’। কারণ সকালে ভালো মতো খেলে সারাদিন ক্লান্ত কম লাগার পাশাপাশি ক্ষুধার পরিমাণও কমে। তবে সকালের নাস্তা যদি সুষম না হয় তাহলেও হিতে বিপরীত হতে পারে। এখন কীভাবে বুঝবেন সকালের নাস্তা থেকে সঠিক পুষ্টির যোগান আসছে কি-না। পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সেরকমই কিছু খাবার সম্পর্কে বলা […]

শান্তকে ভবিষ্যতে বাংলাদেশের অধিনায়ক দেখেন সাইফ

বয়সভিত্তিক ক্রিকেটে সাইফ অবশ্য বেশিরভাগ সময় সহ-অধিনায়ক হিসেবেই পেয়েছেন শান্তকে। সেই সময়টায় নিয়মিত অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দুটি যুব বিশ্বকাপে। তখন মিরাজের অনুপস্থিতিতে টুকটাক অধিনায়কত্বের সুযোগ মিলত শান্তর। তবে পরের পর্যায়ে ক্রমেই শান্তর নেতৃত্বে আস্থা বেশি দেখা গেছে বিভিন্ন দলের কর্তাদের। ঘরোয়া ক্রিকেটে তো বটেই, হাই পারফরম্যান্স […]

কোভিড-১৯ টিকা সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা

বৃহস্পতিবার এক কংগ্রেস শুনানিতে পিটার্স বলেছেন, “কোভিড-১৯ টিকা কাঠামোয় সাইবার হামলার বিস্তারিত জানিয়ে সম্প্রতি আইবিএম অত্যন্ত অস্বস্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। গত মাসে একটি কোল্ড-চেইন স্টোরেজ প্রতিষ্ঠানও জানিয়েছে যে, তারা সাইবার হামলার শিকার হয়েছে।” বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, টিকার স্বক্ষমতা এবং সরবরাহ প্রক্রিয়া নিয়ে মার্কিন সিনেট কমার্স কমিটির শুনানিতে সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছেন ডেমোক্রেট […]

ফরিদপুরে কামাল ইবনে ইউসুফের দাফন

জেলা শহরের কমলাপুরে ময়েজ মঞ্জিলে বাবা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার কবরের পাশে শুক্রবার দাফন করা হয়। এর আগে বেলা ৩টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে জানাজা হয়। কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় দাঁড়িয়ে জানাজায় অংশ নেন অনেকে। জানাজার পর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। গত […]

রুশ এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র

দুই মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও পাঁচজন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। শুক্রবারই নিষেধাজ্ঞার এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তারা। তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং এর প্রধান ইসমাইল দেমিরের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। করোনাভাইরাসে ধুঁকতে থাকা তুরস্কের অর্থনীতি মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে […]

টিকার জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৯০০ কোটি ডলার দেবে এডিবি

শুক্রবার এডিবির এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়। এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, “এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে।”     এপিভিএএক্স এর আওতায় টিকা কেনার […]

ট্রান্সজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের ‘রিজয়েস লাইফ’

বুধবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)’র সহায়তায় এ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’র শিল্পীরা এই নৃত্যগুলোতে অংশ নিয়েছেন। ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে বন্ধু গঠন করেছে সাংস্কৃতিক দল ‘সত্তা’। ‘রিজয়েস লাইফ’র নাচগুলো- নারী এবং  লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সহিংসতার প্রতিবাদ, অধিকার সচেতনতা, […]

করোনাভাইরাস: টিকায় চালকদেরকে প্রাধান্য দিতে উবারের চিঠি

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও একটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে রাইড হেইলিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। এক সপ্তাহ আগেই মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কমিটিকে একই ধরনের একটি চিঠি দিয়েছে উবার। ফ্লোরিডা গভর্নর রন ডি’স্যান্টিসকে দেওয়া চিঠিতে উবার প্রধান দারা খোসরোশাহি উবার কর্মীদেরকে গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে শ্রেণিভুক্ত […]

সাভারে ‘জাল সার্টিফিকেট চক্রের’ সদস্য আটক

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে (অন্ধ মার্কেট) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিয়াদ হোসেন ওরফে মিঠু (৩২) জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। গ্রেপ্তার রিয়াদ হোসেন ওরফে মিঠু প্রয়াত বারেকের ছেলে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা […]

ধর্ষণ মামলায় রবিনিয়োর শাস্তি বহাল

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় আরও পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়োর সুযোগ আছে ইতালির […]