ক্যাটাগরি

সঙ্কটেও ‘সেবার মান ভালো’ গোপালগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় মা ও শিশু রোগীর সেবায় কল্যাণ কেন্দ্রে কর্মরতদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও তারা আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য সেবা ও পরামর্শ কার্যক্রম চালিয়ে যাওয়ায় এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।  টুঙ্গিপাড়া উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা জানান, এ কেন্দ্রে চিকিৎসক নার্সসহ মোট ১৫ জন জনবল থাকার কথা। কিন্তু কর্মরত […]

সুসান রাইসকেও হোয়াইট হাউসে আনছেন বাইডেন

৫৬ বছর বয়সী রাইসকে তিনি অভ্যন্তরীণ নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক কাউন্সিলের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন এখন পর্যন্ত তার প্রশাসনের কর্মকর্তা হিসেবে যাদের নিয়েছেন তাদের প্রায় সবারই অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। অধিকাংশই বারাক ওবামা প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ […]

কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থকদের জয়

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল হক সরকার। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ব্যানারে সভাপতি পদে অ্যাডভোকেট মুসা মিয়া ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন। শামসুল হক বলেন, সভাপতি পদে বিজয়ী মুসা মিয়ার প্রাপ্ত ভোট ৭৯টি। আর বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের […]

শেরপুরে চিঠি লিখে কিশোরীর আত্মহত্যা

উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১৪ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় এক ব্যবসায়ীর মেয়ে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। চিঠিটি ওই মেয়েটিরই হাতে লেখা বলে তার পরিবারের ভাষ্য। মেয়েটির পরিবারের বরাতে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “তার সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া […]

অস্ট্রেলিয়ার কোভিড টিকা নেওয়ার পর এইচআইভির পরীক্ষায় ‘ভুল রিপোর্ট’

অস্ট্রেলিয়ার ফার্ম সিএসএল এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (ইউকিউ) যৌথভাবে ওই টিকা তৈরি করছিল। তারা বলছে, টিকার ‘ট্রায়ালে’ অংশগ্রহণকারীদের কয়েকজনের এইচআইভি পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এলেও সেটা আসলে সঠিক না। পরীক্ষায় ‘ভুল’ ফলাফল দেখাচ্ছে। টিকার ‘ট্রায়ালে’ অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই। কিন্তু তারা যাই দাবি করুক, অস্ট্রেলিয়া সরকার জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকির নিতে চায়নি। ফলে ইউকিউ/সিএসএল […]

বাংলাদেশ ও ভিয়েতনামি ‘হ্যাকার গ্রুপের’ বিরুদ্ধে ফেইসবুকের ব্যবস্থা

এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মত কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপগুলো। তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।  বাংলাদেশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা স্থানীয় অধিকারকর্মী, সংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, এমনকি প্রবাসে থাকা কারও কারও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। ফেইসবুকে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ ভঙ্গের […]

যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের সব কর্মসূচি এবার ভার্চুয়াল

ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ইলিনয়, টেক্সাস, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেট্স, কানেকটিকাট, নিউ জার্সি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে জানা গেছে, এসব ভার্চুয়াল বিজয়-সমাবেশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। মহামারীর আতংকে কেউই ঘটা করে কোন কর্মসূচি নেননি। নিউ ইয়র্কের ডজনখানেক সংগঠনের পক্ষ থেকে বিজয়-সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবগুলোই ভার্চুয়াল হবে। কেউ স্বাস্থ্যবিধি লংঘন করে মহামারীর শিকার হতে আগ্রহী […]

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত

নিহতরা হলেন- আজমিন খান (২৫) ও আমির হোসেন রিয়াজ (২০)। পুলিশ জানায়, শুক্রবার সকালে খিলক্ষেতের তিনশ ফুট সড়কে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আজমিন ও রিয়াজ। পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রিয়াজ […]

সবুজ গালিচায় নিকোলসের দুর্দান্ত সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডের রান ৮৪ ওভারে ৬ উইকেটে ২৯৪। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে দিন শেষে ১১৭ রানে অপরাজিত নিকোলস। এই মাঠের শততম সেঞ্চুরি এটি। বেসিন রিজার্ভে টস জিতে প্রত্যাশিতভাবেই বোলিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুজনকে তারা উপহার দেয় টেস্ট ক্যাপ, পেসার শেমার হোল্ডার ও কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা। জশুয়ার আগে […]

ফরিদপুরে ২ পৌরসভায় আ. লীগের জয়

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ হয়। রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, ফরিদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস ৫৬ হাজার ৮৯২  ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট। মধুখালী পৌর নির্বাচনে খন্দকার মোরশেদ রহমান লিমন পেয়েছেন ১০ হাজার ২৮১ ভোট। […]