ঢাবির অনার্স-মাস্টার্সের পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে

স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ডিসেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক ভার্চুয়াল সভায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত […]
কাতারে হেরে র্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলায় গত ৪ ডিসেম্বর কাতারের মাঠে ৫-০ গোলে হারে বাংলাদেশ। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম। প্রথম সাত স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, […]
আয়ারল্যান্ড দলে নেই পোর্টারফিল্ড-র্যানকিন-ডকরেল

টানা দুই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইরিশরা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত অগাস্টে, ইংল্যান্ডের মাটিতে। ২-১ ব্যবধানে হারা সেই সিরিজের দলে থাকা বেশিরভাগই জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন পোর্টারফিল্ড, র্যানকিন ও ডকরেল। আর সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে নেই কিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসন। লর্কান টাকারের সঙ্গে ব্যাকআপ কিপার হিসেবে দলে […]
পৌর ভোট: প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতায় ১২১৫ প্রার্থী

বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত এ প্রার্থী সংখ্যা দাঁড়ায়। চার ধাপে এবার পৌরসভায় ভোট করছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। ইসির জনসংযোগ বিভাগের পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ২৪ পৌরসভায় মেয়র পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন […]
ঢাকার পার্কগুলো সকাল ও সন্ধ্যায় খোলা রাখার আহ্বান

বৃহস্পতিবার কলাবাগানে পবার কার্যালয়ে এক সভায় এই আহ্বান জানানো হয়। পরিবেশ বাঁচাও আন্দোলনের মহাসচিব আব্দুস সোবহান বলেন, “পার্কে মানুষ হাঁটতে চায় সকালে ও সন্ধ্যায়। কিন্তু সেই সময়টিতেই যদি তা নিয়ম করে বন্ধ করে রাখা হয়, তবে এই পার্কের লাভ কী?” ২০১৬ সালে ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৭টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেয় ঢাকার […]