স্কুলে ভর্তির লটারি ফেইসবুকে লাইভ করার নির্দেশ

লটারির প্রক্রিয়া কোনোভাবেই যেন প্রভাবিত না হয় সেজন্য বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শনিবার এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অন্যবার প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী […]
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত চায় সাদা দল

শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর নির্বাচনের প্রস্তাব দিয়ে সাদা দল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচন পরিচালক বরাবর চিঠি দিয়েছে। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ মনোনীত নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূইয়া ৭ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট হবে। নির্বাচনের মনোনয়ন ফরম […]
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ

শুক্রবার রাতে ওই বোর্ডিং স্কুলে হামলার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর থেকে স্কুলটির কয়েকশত শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পুলিশের মুখপাত্র গামবো ইসাহ এক বিবৃতিতে জানিয়েছেন, রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে কানকারা জেলার সরকারি মাধ্যমিক বিজ্ঞান স্কুলে বন্দুকধারীরা হামলা চালানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে […]
‘ডিজিটাল বাংলাদেশ’ না থাকলে আজ কী হত: সজীব ওয়াজেদ

বিরূপ এই সময়ে বাংলাদেশের এই অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রশ্ন করেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ না হলে এখন কী পরিস্থিতির মধ্যে দেশবাসীকে পড়ত হত। তিনি বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার অনুযায়ী গত ১২ বছরে আওয়ামী লীগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর রূপকল্প বাস্তবায়ন করে বর্তমানে যে অবস্থায় নিয়ে এসেছে তারই সুফল মহামারীকালে […]
আইসিইউতে কোভিড-১৯ রোগীর গড় ব্যয় চার লাখ টাকা: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকনোমিক ইউনিটের উদ্যোগে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এই তথ্য জানান তিনি । জাহিদ মালেক বলেন, “নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার কোভিড-১৯ রোগীদের চিকিৎসা বিনামূল্যে দিচ্ছে। “আইসিইউ শয্যায় থাকা প্রতি রোগীর পেছনে সরকারের গড়ে প্রায় চার লাখ টাকা এবং সাধারণ শয্যায় থাকা রোগীর জন্য ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় […]
ভিডিও চ্যাট ও স্ক্রিন শেয়ারিং স্মার্টআপ ‘স্কোয়াড’ এখন টুইটারের

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মালিকানা হাতবদল চুক্তির অংশ হিসেবে স্কোয়াডের পুরো দল, এমনকি অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এস্থার ক্রফোর্ড এবং ইথান সাটিন-ও টুইটারে যোগ দেবেন। ক্রফোর্ড জানিয়েছেন, টুইটার তাদের দলের অডিও এবং ভিডিও অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে চাইছে। তিনি আরও বলেছেন, পুরো দল “নতুন ফরম্যাট তৈরির অপেক্ষায় রয়েছে যা মজার, অর্থবহ এবং আকর্ষক আলাপনে অনুমোদন দেবে।” মালিকানা […]
জলবায়ু: প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর তাগাদা

প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক ভার্চুয়াল সামিটে দেওয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, “আজ আমরা ঐতিহাসিক প্যারিস চুক্তির পঞ্চম বার্ষিকী উদযাপন করছি। দুর্ভাগ্যক্রমে আমরা এই চুক্তির অধীনে আমাদের নির্ধারিত লক্ষ্যগুলোর কাছাকাছিও পৌঁছাতে পারিনি। বাস্তবতা হল, আমরা বসে থাকলেই জলবায়ু পরিবর্তন বিরতি দেবে না বা তার বিরূপ প্রভাব […]
খুশি নই, তবে স্বচ্ছন্দে আছি: বার্সা কোচ

কঠিন সময় থেকে বেরিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মৌসুমের শুরুতে দায়িত্ব পাওয়া কুমান। লা লিগায় রোববার বার্সেলোনার প্রতিপক্ষ পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা লেভান্তে। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। গত সপ্তাহে নবাগত কাদিসের বিপক্ষে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার নবম স্থানে নেমে যায় বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের […]
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু

শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দ্বিতীয় টিউবের বোরিং কার্যক্রমের উদ্বোধন করেন। সেতুমন্ত্রীর সাথে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ উপজেলার আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম শহরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু […]
যুক্তরাষ্ট্রে ৩ তুষার চিতাবাঘের করোনাভাইরাস পজিটিভ

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুয়েভেল চিড়িয়াখানায় তিনটি তুষার চিতাবাঘের দেহে ভাইরাসটি পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। চিড়িয়াখানাটির কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রাণী ও উদ্ভিদ পরীক্ষা সেবা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে তারা। এই তিনটি তুষার চিতাবাঘের মধ্যে দুটি পুরুষ ও একটি নারী। এরা মানুষের সংস্পর্শে আসার পর এই ভাইরাসটিতে আক্রান্ত হয় বলে নিশ্চিত […]