ক্যাটাগরি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

বুধবার রাতে তার মৃত্যু হয় বলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানিয়েছেন। তিনি বলেন, মো. সাইদুর রহমান দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। “তার হার্টে দুবার রিং পরানো ছিল। গত জুনের দিকে তিনি কোভিড সংক্রমিত হয়েছিলেন, সুস্থ্ হয়ে অফিস করেছেন। গতকালও পূর্বাচল ঘুরতে গিয়েছিলেন। সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়েছি।” সাইদুর রহমানের […]

মাস্ক পরলে সেন্টার ফ্রেশ বিনামূল্যে

চ্যুইংগাম প্রস্তুতকারী কোম্পানিটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার পরও সাধারণ মানুষের মুখে মাস্ক ব্যবহারে অসচেতনতা দেখে এই পদক্ষেপ বলে জানিয়েছে সেন্টার ফ্রেশ। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রীন রোড, মিরপুর ১, ১০, ১১ ও ১২ এর স্বপ্ন আউটলেটে কেনাকাটার সময় যাদের মুখে মাস্ক […]

গাইবান্ধায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

নিহত শফিউল ইসলাম (৫৫)পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণুপুর মধ্যপাড়া গ্রামের বাছের উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের রওশনবাগ বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হত্যা করা হয় বলে পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান। তিনি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “মাদকাসক্ত ছেলে ছাদেকুল নেশা করার টাকা না পেয়ে ক্ষিপ্ত হন। পরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বৃহস্পতিবার একথা জানান। ফয়জুল করিম জানান, প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস-এর মাধ্যমে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে NUH3Exam Roll লিখে 16222 নম্বরে সেন্ড করলে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে বলে তিনি জানান।

নেপালের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াটমোরকে নিয়োগ দেওয়ার বিষয়টি। গত ফেব্রুয়ারিতে উমেশ পাটওয়াল দায়িত্ব ছাড়ার দীর্ঘ দিন পর নতুন কোচ পেল নেপাল। ২০২১ সালে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে নেপাল। দলটির লক্ষ্য পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই ভাবনায় হোয়াটমোরকে দায়িত্ব দিয়েছে তারা। কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ হোয়াটমোরের। শ্রীলঙ্কা, […]