খুলনায় ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য’ গুলিতে খুন

ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাজপুর গরুর হাট এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত মোল্লা হেমায়েত হোসেন লিপু (৪৫) ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটুর ভাই। তাজপুর গরুর হাট এলাকায় তার বাড়ি। ওসি মাহাতাব বলেন, “লিপু আগে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। কিছুদিন আগে তিনি পাবনায় […]
বাবার মৃত্যুশোক সামলে শেষের নায়ক শহিদুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শহিদুলের খেলার কথাই ছিল না। গত রোববার মারা যান তার বাবা। খবর পেয়ে জৈব-সুরক্ষা বলয় ছেড়ে নারায়ণগঞ্জে বাড়িতে চলে যান এই পেসার। তাকে আর পাওয়ার আশা করেনি খুলনা। কিন্তু ফাইনালের আগে শহিদুল নিজে থেকেই দলকে জানান, তিনি ফিরতে চান। দল তাকে স্বাগত জানায়। কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে আবার তিনি প্রবেশ করেন […]
চিত্রশিল্পী আবু তাহের আর নেই

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে আবু মনজুর সাইফ জানিয়েছেন। শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘ দিন মস্তিষ্ক ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে দুই মাস চিকিৎসার পর আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছিল। দেশে ফিরে […]
প্রায় প্রতিদিনই হ্যাকিং প্রচেষ্টা দেখছি: ইউক্রেন

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, টেলিগ্রামে এসবিইউ প্রধান ইভান বাকানোভ বলেছেন, “সরকারি তথ্য ব্যবস্থায় প্রতিরক্ষার মাত্রা দারুণ, হামলা প্রায় প্রতিদিনই হচ্ছে। সিদ্ধান্ত সহজ, আমাদেরকে তাৎক্ষণিকভাবে এবং পদ্ধতিগতভাবে ব্যবস্থা নিতে হবে।” হামলার বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি বাকানোভ। বারবারই সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ২০১৯ সালে এক সাইবার হামলায় দেশটির কর অ্যাকাউন্টিং প্রোগ্রামে ভাইরাস […]
ছবিতে আমার গল্পটা বলতে চাই: নূর ইমরান মিঠু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিস্তারিত জানালেন এ তরুণ নির্মাতা। ছবিটি প্রযোজনা করছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। মহামারীকালে একজন মা ও মেয়ের গল্পে নির্মিতব্য এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, রওনক হাসান, অর্ষা, নুসরাত ফারিয়া, দিপান্বিতা, মৌটুসীসহ একঝাঁক তারকাশিল্পী। নূর ইমরান মিঠু […]
কোভিড-১৯: শীতে বেড়েছে পরীক্ষা, সঙ্গে ভোগান্তি

এর মধ্যে গত ১৫ ডিসেম্বর সারাদেশে ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়, যা দেশে করোনাভাইরাসের মহামারী শুরু হওয়ার পর এক দিনের সর্বোচ্চ। সেদিন মোট ১৯ হাজার ৩২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এটাই এ পর্যন্ত দৈনিক নমুনা সংগ্রহের সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র। দেশে ৪৩টি সরকারি হাসপাতাল, ১১টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা […]
সেন্ট মার্টিন থেকে আবর্জনা সঙ্গে করে নিয়ে আসার আহ্বান

শুক্রবার এই দ্বীপের সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের পর ওশান কনজারভেন্সির বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর মুনতাসির মামুন এ আহ্বান জানান। পরিচ্ছন্নতার এই আয়োজনে প্রায় সাড়ে পাঁচশ স্বেচ্ছাসেবী অংশ নেন। যাদের মধ্যে ঢাকা থেকে যাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী ছিলেন। এছাড়া কক্সবাজারের প্রায় ২০ জন সার্ফার এতে অংশ নেন। স্থানীয়দের বড় সংখ্যাটি আসে সেন্ট মার্টিন বিএন ইসলামিক […]
বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরে মামলা, যুবলীগ নেতা আটক

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, বাঘা যতীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনর রশিদ বাদী হয়ে শুক্রবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেওয়া হয়েছে। এরা হলেন বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ […]
‘মিডফিল্ডার হিসাবে ক্যারিয়ার লম্বা করতে পারে মেসি’

বেটফেয়ারে নিজের কলামে শুক্রবার রোনাল্ড কুমানের দলের বিভিন্ন দিক নিয়ে নিজের মত তুলে ধরেন রিভালদো। সেখানে কুমানের দলে মেসির ভূমিকা নিয়ে আলোচনা করেন বার্সেলোনার সাবেক এই তারকা। “রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মিডফিল্ডে লিওনেল মেসি ছিল দুর্দান্ত। সে অসাধারণ সৃজনশীলতা দেখিয়েছিল আর এর ফল হিসেবে লিগের শীর্ষে থাকা দলের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা।” “কিন্তু মেসি […]
তিগ্রাই নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করল ইথিওপিয়া

টিপিএলএফ এর প্রধানদেরকে ধরিয়ে দেওয়া কিংবা পলাতক নেতাদের অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ১ কোটি ইথিওপিয়ান বির (২৬০,০০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইথিওপিয়ার রাষ্ট্রপরিচালিত সম্প্রচারমাধ্যম ইবিসি-তে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এবং সরকারি একটি টাস্কফোর্স ঘোষণাটি টুইট করেছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গত ২৮ নভেম্বরে তিগ্রাইয়ের রাজধানী মেকেল্লে শহর “কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে” বলে […]