ফাইনালের সেরা মাহমুদউল্লাহ, টুর্নামেন্টের সেরা মুস্তাফিজ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে শুক্রবার মাহমুদউল্লাহ খেলেন ৪৮ বলে ৭০ রানের ইনিংস। ৪৩ রানে ৩ উইকেট হারানো দল দেড়শ ছাড়াতে পারে অধিনায়কের সৌজন্যেই। এমনকি ইনিংসের শেষ ওভারে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা। ওই রানগুলো শেষ পর্যন্ত প্রমাণিত হয় মহামূল্য। খুলনা জেতে ৫ রানে। ম্যাচ সেরার লড়াইয়ে মাহমুদউল্লাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন না তেমন […]
৬১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডর সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয় […]
ঢাকায় ৮৫ লাখ টাকাসহ ৫ ‘প্রতারক’ গ্রেপ্তার

এরা হলেন- মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান (৫২), মোহাম্মদ আলী (৫৯), সুমন আহমেদ (৩৩), মো. তোফায়েল হোসেন রতন (৬০) ও এম আজাদ (৪৮)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান শুক্রবার জানান, প্রতারণার শিকার এক ব্যক্তি গুলশান থানায় মামলা করার পর তা তদন্ত করতে গিয়ে এই প্রতারক চক্রের সন্ধান পান তারা। বৃহস্পতিবার […]
মেসিদের ‘আরও কার্যকর’ হওয়ার তাগিদ কুমানের

আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ভালেন্সিয়া। গত চার লিগ ম্যাচে জিততে পারেনি ভালেন্সিয়া। হেরেছে একটিতে, বাকি তিনটি ড্র। কুমান ভালো করেই জানেন ঘুরে দাঁড়াতে মরিয়া প্রতিপক্ষ। “আমরা নিজেদের উপর নির্ভর করি। আমাদের অবশ্যই খুবই মনোযোগী থাকতে হবে। […]
বানিয়াচংয়ে বাঁধ দেওয়া নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, ‘শতাধিক’ আহত

শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কামাল খানী ও মজলিশপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, থানা পুলিশ ও দাঙ্গা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, কানিভাঙ্গা নামের একটি জলাশয়ে কামালখানী গ্রামের লোকজন বাঁধ দেওয়ায় মজলিশপুর গ্রামের লোকজন শুক্রবার ভোরে তা ভেঙে ফেলে। এর […]
রাঙামাটিতে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ

‘অপহৃত’ পাইওখ্যই মারমা (৩৫) উপজেলার চিৎমরম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। ওই ওয়ার্ডের মৈইদংপাড়ার চম্বুক মারমার ছেলে তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী অভিযোগ বরেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীরা মৈইদং পাড়া থেকে তাকে অপহরণ করে। তাকে উদ্ধারের দাবি জানিয়ে ঘটনার প্রতিবাদে চিৎমরম এলাকায় শুক্রবার সকালে বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগ। বিক্ষোভে অংসুইছাইন চৌধুরী […]
সাভারে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে শুক্রবার বিকেলে তাদের মৃত্যু হয়। তারা হল- ওই গ্রামের সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। ওসি সায়েদ বলেন, গ্রামের কুমার খোদা আশ্রমের পাশে মাহবুব নামে এক ব্যক্তি গর্ত করেছেন। সেখানে পানি রয়েছে। বিকালে গর্তের পাশে খেলাধুলা করতে যায় হাবিব ও […]
টিকা নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স

টিকা নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই পেন্সের এই টিকা নেওয়ার ভিডিও সম্প্রচার করা হয়। পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। দেশটিতে প্রথম অনুমোদন […]
রোকেয়ায় পতাকা বিকৃতি তদন্তে কমিটি

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, শুক্রবার জেলা প্রশাসক আসিব আহসানের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। “কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।” অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীরে নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন রংপুর মহানগর পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি এবং রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি […]
হুয়াওয়ের আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও ৫জি নিলামে সুইডেন

নতুন প্রজন্মের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাতিল করার পর প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপ নিয়েছিল। এর আগে হুয়াওয়ের আবেদনের ভিত্তিতে ওই নিলাম বন্ধের নির্দেশ দিয়েছিলো আদালত। পরে পিটিএস-এর আপিলের প্রেক্ষিতে বুধবার নিলামের অনুমোদন দিয়েছে সুইডিশ আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, সুইডেনের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়েকে বাতিলের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবে বলেও জানিয়েছে […]