ক্যাটাগরি

৫৫ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ

সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের উপস্থিতিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোট হবে। চূড়ান্ত প্রার্থীরা হলেন- ১. দিনাজপুর দিনাজপুর সদর সৈয়দ জাহাঙ্গীর আলম২. দিনাজপুর বীরগঞ্জ মোঃ মোকারম হোসেন৩. দিনাজপুর বিরামপুর মোঃ হুমায়ন কবির৪. কুড়িগ্রাম নাগেশ্বরী মোঃ শহিদুল ইসলাম৫. গাইবান্ধা সুন্দরগঞ্জ আবু খায়ের মোঃ মশিউর […]

দ. আফ্রিকা টেস্ট দলে নতুনের ছড়াছড়ি

এক বিবৃতি দিয়ে শুক্রবার টপ অর্ডার ব্যাটসম্যান ফন টোন্ডের ও পেসার সিপামলাকে টেস্ট দলে নেওয়ার কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৯ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ক্রিকেটার ৬ জন। তিনবারে দেওয়া দলে আর চার নতুন মুখ স্যারেল ইরউই, কাইল ভেরেইন, গ্লেন্টন স্টুয়ারম্যান ও মিগেল প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন ফন টোন্ডের। […]

স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়ার পথে স্পেন

রক্ষণশীলদের কাছ থেকে অনেক বাধা পেরিয়ে বিলটি নিম্নকক্ষে (কংগ্রেস অব ডেপুটিস অব স্পেন) পাস হয়েছে। বৃহস্পতিবারের ভোটে স্বেচ্ছামৃত্যুর বিলের পক্ষে পড়ে ১৯৮ এবং বিপক্ষে পড়ে ১৩৮ আইনপ্রণেতার ভোট। দুইজন ভোটদানে বিরত ছিলেন। এবার বিলটি উচ্চকক্ষ সিনেটে পাস হয়ে গেলেই তা আইনে পরিণত হবে। সিনেটে বিলটি পাস হবে বলেই ধারণা করা হচ্ছে। আর এমন হলে আগামী […]

চট্টগ্রামে হাসপাতালে হাজতির মৃত্যু

শুক্রবার বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমির হোসাইন ইসহাকের (২৯) মৃত্যু হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান। ইসহাকের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। জেলার রফিকুল বলেন, ওই হাজতি দীর্ঘ দিন জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাকে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৫ […]

খুলনায় ২ বাইকের সংঘর্ষে কলেজশিক্ষক নিহত

নিহত সেলিম আহমেদ (৩৫) তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। উপজেলার আজগড়ার গাউচবাড়ী এলাকায় শুক্রবার সকালে তিনি মারা যান বলে তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান। তিনি বলেন, খুলনা থেকে তেরখাদায় ফিরছিলেন সেলিম আহমেদ। পথে তার মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক […]

সাইবার হামলায় স্কটিশ বিদ্যুৎ সরবরাহকারীর তথ্য বেহাত

বিবিসিকে প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা কারিন সোডে বলেছেন, পুরো একটি ডেটাবেইজ চুরি করেছে হ্যাকাররা এবং এর মধ্যে আগের গ্রাহকেরও তথ্য ছিলো। হ্যাকাররা যেই ডেটা চুরি করেছে তার মধ্যে গ্রাহকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার, ট্যারিফ এবং মিটার আইডি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৫টি ছোট ব্যবসায়িক গ্রাহক ছাড়া কারও আর্থিক তথ্যে প্রবেশ করা হয়নি বলেও […]

মহামারীকালে হাতিরঝিল: একদিন বিকালে

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকালে হাতিরঝিল ঘুরে বিভিন্ন জায়গায় দলবেঁধে লোকজনকে ঘুরতে দেখা যায়। তাদের অনেকের মুখে মাস্ক থাকলেও একটি বড় সংখ্যার তা ছিল না।  হাতিরঝিলে এখন লোক সমাগম বাড়লেও তা আগের মতো নয় বলে ওই এলাকার রেস্তোরাঁকর্মী ও ভ্রাম্যমাণ হকাররা জানিয়েছেন। তারা বলছেন, মহামারীর কারণে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কয়েক মাস বন্ধ থাকলেও লকডাউন তুলে […]

সাম্প্রদায়িক হানাহানি কঠোরভাবে দমন করা হবে: হাছান

শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম এর স্মরণসভায় তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি। সেই কারণেই মাঝে মধ্যে সেই অপশক্তি ফনা তোলে ছোবল তোলার জন্য। “কিন্তু যেই সম্মিলিত শক্তির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তির কাছে অপশক্তি সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে। তাদের কখনও মাথা তুলে ছোবল […]

গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- উপজেলার তরগাঁও পূর্বপাড়ার মো. মোস্তফা বেপারীর ছেলে রোমান বেপারী (২০), তরগাঁও এলাকার মো. মহসিন বেপারীর ছেলে মো. জুবায়ের বেপারী (২০),মফিজ সরদারের ছেলে মো. মোরসালিন সরদার (২১), এহসান বেপারীর ছেলে মো. সাহাবুল হোসেন সাকিব (২২), […]

কৃষকদের কাছে করজোড়ে আর্জি, আলোচনার প্রস্তাব মোদীর

শুক্রবার মধ্যপ্রদেশে এক কৃষক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদী কৃষি আইন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে কৃষকদের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং কারও কোনও উদ্বেগ থাকলে তা দূর করতে আলোচনায় প্রস্তুত বলে জানান। ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের করা বিতর্কিত তিনটি কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে কৃষকরা গত তিন সপ্তাহ ধরে বিক্ষোভ করে […]