মাস্ক ছাড়া বিনোদন কেন্দ্রে গিয়ে গুণতে হল জরিমানা

শুক্রবার নগরীর জিইসি মোড়, ফয়’স লেক, চিড়িয়াখানা, জাম্বুরি পার্ক ও সিআরবি এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে জনগণকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সবার মাস্ক নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিদিন ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর […]
নতুন করে কোভিড সংক্রমণ, সিডনির বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ

বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনির নর্দান বিচেস অঞ্চলে গত বুধবার থেকে ২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কোথা থেকে তারা সংক্রমিত হয়েছেন তা খুঁজে বের করতে কর্মকর্তারা জোর তল্লাশি চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার থেকে সব বাসিন্দাদের জনস্মুখে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এছাড়ও রাজ্য জুড়ে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ফলে […]
করোনাভাইরাসের টিকা দেশেই উৎপাদনের আশা ঔষধ প্রশাসনের ডিজির

শুক্রবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিশ্বের যেসমস্ত দেশ করোনার ভ্যাকসিন তৈরি করেছে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।” এই বিষয়ে ওইসব দেশের কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে বলেও জানান মাহবুবুর রহমান। দুপুরে এই জেলায় ‘এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, “আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির […]
চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহর খুলনা

গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটাররা তখন মাঠের আলোর ঝলকানি ছেড়ে বেছে নিয়েছেন ড্রেসিং রুমের আড়াল আশ্রয়। টুর্নামেন্ট জুড়ে তাদের ছিল সদর্প পদচারণা, কিন্তু ফাইনালে তাদের সঙ্গী হারের হতাশা। ৫ রানের জয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন জেমকন খুলনা। খুলনার জয়োল্লাসের মধ্যমণি মাহমুদউল্লাহ, ম্যাচের প্রেক্ষাপেট এর চেয়ে আদর্শ ছবি আর হয় না। অধিনায়কের অসাধারণ ইনিংসেই তো গড়া দলের […]
বোলারদের দিনে ভারতের লিড

দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। একবার জীবন পাওয়া মায়াঙ্ক আগারওয়াল খেলছেন ৫ রানে। পৃথ্বি শকে প্যাট কামিন্স বোল্ড করে ফিরিয়ে দেওয়ার পর নাইটওয়াচম্যান জাসপ্রিত বুমরাহকে নিয়ে দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেন আগারওয়াল। ৫৩ রানের লিড পাওয়া ভারত ৯ উইকেট হাতে নিয়ে ৬২ রানে এগিয়ে। অ্যাডিলেইড ওভালে শুক্রবার ৬ […]
এবার সাইবার হামলার শিকার মার্কিন শক্তি মন্ত্রণালয়

বৃহস্পতিবার মার্কিন শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন রাশিয়ান অভিযানের অংশ এমন একটি সাইবার হামলার জবাব দিচ্ছে তারা। হামলাটি ব্যবসায়িক নেটওয়ার্কেই আটকে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে শক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র শাইলিন হাইনেস বলেছেন, “এই মূহুর্তে অনুসন্ধানে দেখা গেছে, ম্যালওয়্যার শুধু ব্যবসায়িক নেটওয়ার্কেই আবদ্ধ এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।” সম্প্রতি […]
বিজয় দিবস কাবাডিতে সেরা নৌবাহিনী

জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩৮-২৫ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায় নৌবাহিনী। দুই দলের প্রথমার্ধ শেষ হয়েছিল ১০-১০ পয়েন্ট সমতায়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নৌবাহিনী ৩৯-৩১ পয়েন্টে সেনাবাহিনীকে ও বিমান বাহিনী ৫০-২৮ পয়েন্টে পুলিশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরল কাবাডি।
রায়ের কপির জন্য যেন ঘুরতে না হয়: রাষ্ট্রপতি

শুক্রবার সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় রাষ্ট্রপতি এ কথা বলেন। নিজের আইন পেশার অভিজ্ঞতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আমি নিজে একজন আইনজীবী হিসেবে জানি বিচার কাজ কত কঠিন ও জটিল। বিচার কার্যক্রম পরিচালনায় একজন বিচারককে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু তারপরও আমি বলব, মামলার পরিমাণ দিন দিন যে হারে […]
দুই জেলার ডিসি দুই ভাই

বৃহস্পতিবার যে ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে লক্ষ্মীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. আনোয়ার হোসেন আকন্দ। তিনি ২২তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আনোয়ারের আপন বড় ভাই মোহাম্মদ কামরুল হাসান ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে হবিগঞ্জের ডিসির দায়িত্বে আছেন, তিনি ২১তম বিসিএস ব্যাচের প্রশাসন […]
ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মঙ্গলবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ এলে হাসপাতালে ভর্তি হন। পরে তার স্ত্রীর নমুনা পরীক্ষা করেও কোভিড-১৯ […]