নোটিফিকেশনে করোনাভাইরাসের তথ্য জানাবে ইনস্টাগ্রাম

অন্য ফিচারের মাধ্যমে টিকার বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এমন গ্রাহককে নির্ভরযোগ্য স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। টিকার বিষয়ে ভুয়া তথ্যে হ্যাশট্যাগও বন্ধ করেছে সামাজিক মাধ্যমটি। করোনাভাইরাসের বিস্তার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন জটিল সময় পার করছে, ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সামাজিক মাধ্যমগুলো। ভুয়া […]
থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকও […]
ত্বক ভালো রাখতে চাই পাঁচ রকম পুষ্টি

খাবার হিসেবে যা গ্রহণ করা হয় তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে ত্বকে। তাই সুস্থ ও সুন্দর ত্বক পেতে খাবার নির্বাচনে সচেতন থাকা প্রয়োজন। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সুন্দর ত্বকের জন্য প্রয়োজনীয় কয়েকটি পুষ্টি উপাদান ও খাবারের নাম সম্পর্কে জানানো হল। ভিটামিন সি শরীর সুস্থ রাখতে ভিটামিন ‘সি’ বহুমুখী ভূমিকা পালন করে। এতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট […]
ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ‘সরকার ব্যর্থ’: ঘাতক-দালাল নির্মূল কমিটি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বৃটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (বাঘা যতীন) ভাস্কর্য ভাঙ্গার নিন্দা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবিধানের ২৪ ধারায় ভাস্কর্যসহ বাঙালির ইতিহাস ও সংস্কৃতির ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু ও স্থানসমূহ বিকৃতি, বিনাশ বা অপসারণ থেকে রক্ষার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হলেও সরকার […]
নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শুক্রবার সকালে উপজেলার মদনপুর লাওসার এলাকার একটি পুকুরে মো. আরাফাতের (৯) লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া জানান। নিহত আরাফাত লাওসার এলাকার সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম মনার ছেলে। শিশুর স্বজনরা জানান, গত মঙ্গলবার [১৫ ডিসেম্বর] রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শিশু আরাফাত। এরপর অনেক খোঁজাখুঁজি […]
অভিষেকে রেকর্ড গড়ে নিউ জিল্যান্ডের নায়ক ডাফি

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের জয় ৫ উইকেটে। অকল্যান্ডে শুক্রবার নিজের প্রথম ওভারেই উইকেটের স্বাদ পান ডাফি। পরের ওভারে নেন দুটি! পাকিস্তানের ব্যাটিং এলোমেলো হয়ে পড়ে শুরুতেই। পরে ঘুরে দাঁড়িয়ে তারা ২০ ওভারে তোলে ১৫৩ রান। টিম সাইফার্টের ফিফটি ও মিডল অর্ডারের কার্যকর ব্যাটিংয়ে কিউইরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ৭ বল […]
ওল্ড ট্র্যাফোর্ডের পথে রুনি জুনিয়র

ওল্ড ট্রাফোর্ডের দলটির সঙ্গে ১১ বছর বয়সী ছেলের চুক্তির বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রুনি। পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে চুক্তিনামায় সাক্ষররত অবস্থায় দেখা যায় কাইকে। ক্যাপশনে লেখা, “গৌরবের দিন। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাচ্ছে কাই। কঠোর পরিশ্রম চালিয়ে যাও বাবা।” ইউনাইটেডে রুনি খেলেছেন ১০ নম্বর জার্সিতে। একাডেমি দলে কাইও পেয়েছেন ১০ নম্বর জার্সি। এই […]
পাবনায় ট্রাকচাপায় ৩ ভাই-বোন নিহত

শুক্রবার বেলা দেড়টার দিকে রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকার ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গুড়া থানার ওসি আনোয়ার হোসেন জানান। নিহতরা হলেন- ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচাত বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)। আহত একজনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি […]
খাগড়াছড়িতে ডাকাতি-ধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, আসামিদের মধ্যে দুইজন এখনও পলাতক রয়েছে। আর আটকতরা সবাই জবানবন্দি দিয়েছে। তিনি বলেন, “অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দেওয়া হয়েছে এবং তার বিচার শিশু আদালতে হবে।” গত ২৪ […]
করোনাভাইরাস: এক দিনে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৩১৮

শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৩১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের […]