ক্যাটাগরি

র‌্যাম্পে রনবীর সিংয়ের সঙ্গে হাঁটতে চান সানি

পর্দা কাঁপানো এই তারকা ক্যামরার সামনে যতটা সাবলীল বলে নিজেকে মনে করেন, র‌্যাম্পে ততটা নন -বরে স্বীকার করেন নিজেই। নিজের উচ্চতা নিয়ে সংশয়ে থাকা সানি লিওন অবশ্য এখন আর ওসব ভাবেন না। বরং যেকোনও মঞ্চেই দাঁপিয়ে বেড়ানোই তার কাজ। সম্প্রতি তিনি হাঁটলেন মেহেকা মিরপুরীর পোশাক পরে। এরপরেই ছোট্ট একটি আলাপ চলাকালে জানালেন কার সঙ্গে তিনি […]

রাজধানীর ভাস্কর্য রক্ষায় দৃষ্টি রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

শনিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। শফিকুল ইসলাম বলেন, “ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসি ক্যামেরার ব্যবস্থা জোরদার করতে হবে।” মুজিববর্ষে ঢাকার ধোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার […]

গাজীপুরে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কোনাবাড়ী থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, শনিবার সকাল ৯টার দিকে দেওলিয়াবাড়ি এলাকায় সনিয়া (৪) নামে এই শিশুটির মৃত্যু হয়। প্রতীকী ছবি সনিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তাড়াবাড়ি এলাকার সফিকুল ইসলামের মেয়ে। এছাড়া অসুস্থ হয়েছে সনিয়ার মামাত বোন কথামনি (৪)। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি সিদ্দিক প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, শিশুদের বাবা-মা পরিবার […]

বুফ্ফনকে এখনও তাড়া করে সেই ম্যাচ

২০১৮-১৯ আসরে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে ভালো অবস্থানে ছিল পিএসজি। কিন্তু নিজেদের আঙিনায় ৩-১ গোলে হেরে অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নেয় লিগ ওয়ানের দলটি। ফিরতি পর্বে পিএসজি দ্বিতীয় গোলটি হজম করে বুফ্ফনের ভুলে। মার্কাস র্যাশফোর্ডের সোজাসুজি শট ধরতে গিয়ে তালগোল পাকান অভিজ্ঞ তিনি। সেই সুযোগে ছুটে এসে আলগা বল জালে […]

কর্মীদের বিনামূল্যে কোভিড পরীক্ষার সুযোগ দিচ্ছে গুগল

গুগল মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কর্মরত পুরো ৯০ হাজার কর্মীর জন্যই প্রতি সপ্তাহে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার সুযোগ নিয়ে এসেছে গুগল। কর্মীরা বাসায় বসেই ‘ন্যাসাল সোয়াব’ বা নাক থেকে নমুনা সংগ্রহ এবং গবেষণাগার বিশ্লেষণ সুবিধা পাবেন। শুধু এটিই নয়, সব কর্মীকে প্রতি সপ্তাহে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শও দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে, এখনও বিষয়টিকে বাধ্যতামূলক করেনি গুগল। — যোগ […]

চোটে বছর শেষ নেইমারের

ফরাসি ক্লাবটির মেডিকেল বিভাগ শনিবার জানান, এখনও গোড়ালির চোট থেকে সেরে ওঠেননি নেইমার। আগামী বছরের জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে তারা। গত রোববার ঘরের মাঠে লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার। সেসময় ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। এই চোট কাটিয়ে নেইমারের দ্রুত […]

জার্মানিতে বন আংশিক কাটার অনুমতি মিললো টেসলার

পরিবেশবাদীরা টেসলাকে বন উজাড় করা থেকে ঠেকাতে আদালতে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা পুরোটা আর হলো না। বার্লিনের নিকটবর্তী অঞ্চলে ওই কারখানা স্থাপনের জন্য টেসলাকে বনাঞ্চলের আংশিক কাটার অনুমতি দিয়েছে আদালত। সাময়িকভাবে কিছুদিন পুরো ব্যাপারটি স্থগিত ছিল। রয়টার্স উল্লেখ করেছে, এ সময়টিতে পুরো বিষয়টি খতিয়ে দেখেছে আদালত। শুক্রবারের রায়ে আদালত জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে গাছ কাটা বিষয়ে […]

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে সুদীপ্ত হত্যার আসামি গ্রেপ্তার

নগরীর লালখান বাজার এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান। গ্রেপ্তাররা হলেন- জাহিদুর রহমান জাহেদ (৩০), মো. সুমন (৩২), মো. ইমন (২২), মো. সাজ্জাদ ও ইব্রাহীম। সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান, শুক্রবার রাতে লালখান বাজার এলাকায় মো. আলমগীর […]

ক্রিস্টালের জালে লিভারপুলের ৭ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ৭-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। দুটি করে গোল করেন রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একবার করে জালের দেখা পান সাদিও মানে, তাকুমি মিনামিনো ও জর্ডান হেন্ডারসন। ম্যাচের তৃতীয় মিনিটেই মিনামিনোর গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে খুঁজে পায় মানেকে। তার পাস থেকে ডান পায়ের […]

ইউএপির নতুন উপ উপাচার্য সুলতান মাহমুদ

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য মো. সুলতান মাহমুদকে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউপিএ। অধ্যাপক মাহমুদ বিদায়ী অধ্যাপক ড. এম আর কবিরের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক সুলতান মাহমুদ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ২০ বছরেরও বেশি সময় শিক্ষকতা করছেন। তিনি ২০০০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক […]