ক্যাটাগরি

মার্কিন যুদ্ধজাহাজের পিছু নিয়েছিল চীনা বাহিনী

তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এ ধরনের মিশন পরিচালনা করেছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে চীন।  যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন ১৯ ডিসেম্বর (শনিবার) তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। “জাহাজটির তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে গমন মুক্ত ও অবারিত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন করেছে,” বলেছে তারা। […]

গাভাস্কারের চোখে ‘নিরুপায়’ ছিল ভারত

১৯৭৪ সালে লর্ডস টেস্টের তৃতীয় ইনিংসে ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে গাভাস্কাররা লড়াই করতে পারেননি একটুও। জিওফ আর্নল্ড ও ক্রিস ওল্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ভারতীয়দের কেউই। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ইংল্যান্ড পায় ইনিংস ও ২৮৫ রানের বিশাল জয়। এবার অস্ট্রেলিয়ায় অ্যাডিলেইডে খেলা দিবা-রাত্রির টেস্টে প্যাট কামিন্স ও জশ হেইজেলউডের বোলিংয়ে […]

স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী রোববার

২০১৯ সালের ২০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকীতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরে কোনো আয়োজন না থাকার কথা জানিয়েছে ব্র্যাক। স্যার ফজলে হাসান আবেদের জীবন চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা […]

দলীয় প্রার্থীর বিরুদ্ধে গেলে সাংগঠনিক ব্যবস্থা: হানিফ

শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ইতোমধ্যে আমরা শুনেছি কিছু কিছু জায়গায় বিদ্রোহী প্রার্থী আছেন। বিদ্রোহীদের বিষয়ে আমাদের দলের অবস্থান একেবারে কঠোর। “অতীতে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের আর নৌকা প্রতীক দেওয়া হয়নি। পদে থেকে যাদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর […]

গাইবান্ধায় চিনিকল বন্ধের প্রতিবাদ

প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি এক কৃষক আখক্ষেতে আগুন দিয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের সামনে শনিবার দুপুরে তারা এই প্রতিবাদ-সমাবেশ করেন। তারা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পরে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা। এ […]

বঙ্গবন্ধুর ভাগ্নে বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাদেক হোসেন বাবলু বঙ্গবন্ধুর ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগ্নিপতি এটিএম সৈয়দ হোসেনের ছেলে। ৬২ বছর বয়সী বাবলু শনিবার বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে মারা যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তুতবাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত শাহারুল ইসলাম ইরান (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নুর জালাল মজুমদারের ছেলে।  দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী নিহতের চাচাত ভাই রাসেল মজুমদার (২৯) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জিব […]

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী ‘ফেনসিডিলসহ’ আটক

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান জানান, শনিবার বিকালে এ ঘটনয় দুইজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। তারা হলেন- রাজশাহী জেলা পরিষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক। পরিদর্শক সাইফুর রহমান বলেন, মহানন্দা সেতু টোলঘর এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চলাকালে একটি গাড়ি থামিয়ে […]

ফেনীতে ৫ ‘ডাকাত’ গ্রেপ্তার, সরঞ্জামসহ পিকআপ জব্দ

শনিবার ভোররাতে সদর উপজেলার দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা থানার কলমাঘাট ডাক্তার বাড়ির মো. সিরাজের ছেলে মো. এমাদুল (৪৩), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নোয়াপাড়া বাসক মেম্বার বাড়ির মো. অলি মিয়ার ছেলে মো. বাবুল (৪০), নোয়াখালী জেলার হাতিয়া থানার শুন্যচর খেয়া ওয়ালার বাড়ির নুর ইমলামের ছেলে নুর নবী […]

বেস্ট হোল্ডিংস: ‘না জানিয়েই’ সরকারি প্রতিষ্ঠানকে ইস্যু ম্যানেজার

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেস্ট হোল্ডিংসের সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া থামানোর পর বিতর্কের মুখে অর্থমন্ত্রীর একটি চিঠি স্থগিত করা হয়। এখন বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসে ইস্যু ম্যানেজার হিসেবে নাম থাকা সরকারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে, তারা এ বিষয়ে ‘কিছুই জানে না’। বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবির পাশাপাশি রয়েছে চৌধুরী নাফিজ সরাফাতের কোম্পানি রেইস […]