বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর: তিনজন গ্রেপ্তার

শনিবার দুপুর ১২টায় পুলিশ লাইন্সের সভাকক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, এই গ্রেপ্তাররা তাদের রাজনৈতিক দলের কলেজ কমিটির সভাপতির সাথে কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটিয়েছে। গ্রেপ্তাররা হলেন, কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়া ফুলতলা গ্রামের মহিরুদ্দিন সেখের ছেলে আনিসুর রহমান আনিছ (৩৫), নাসির উদ্দিনের ছেলে সবুজ […]
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের শুভেন্দু অধিকারী

কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, এদিন শুভেন্দুকে নিয়েই মঞ্চে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন অমিত। শুভেন্দুর সঙ্গে ছিলেন আরেক নেতা দিলীপ ঘোষ। শুভেন্দু ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর আরো একাধিক নেতা বিজেপিতে যোগ দেন। মঞ্চে অমিত শাহকে ‘বড়ভাই’ বলে সম্বোধন করেন শুভেন্দু। শুভেন্দু বলেন, ‘‘উত্তর প্রদেশে বিজেপির বড় জয়ের পর […]
এবার যুক্তরাষ্ট্রে কালো তালিকায় জিজেআই ড্রোন

নতুন করে যোগ হওয়া কয়েক ডজন প্রতিষ্ঠানের মধ্যে চীনের শীর্ষ চিপ নির্মাতা এসএমআইসি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস শুক্রবার চীনের সমালোচনা করে বলেছেন, দেশটির “শিনজিয়াং ও অন্যান্য স্থানে সর্বব্যাপী নজরদারি চালানো হচ্ছে নাগরিকদের দমিয়ে রাখতে।” বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার কালো তালিকায় ডিজেআই, এজিসিইউ সায়েন্সটেক, চায়না ন্যাশনাল সায়েন্টেফিক ইন্সট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, এবং কুয়াং-চি গ্রুপকে যোগ করেছে। […]
কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী ৫ লাখ ছুঁই ছুঁই

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার […]
আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় ভাঙচুর-হট্টগোল, গ্রেপ্তার ১১

ভাঙচুরের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থেকে ১১ পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে ভাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে।” করোনাভাইরাস পরিস্থিতির কারণে এক দফা পিছিয়ে শনিবার ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা হয়। তবে কোনো কেন্দ্রে পরীক্ষা হয়নি আবার […]
অ্যাডিলেইড টেস্টে যত রেকর্ড

দিবা-রাত্রির এই টেস্টে বিরাট কোহলির দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে। ২ উইকেট হারিয়ে ৯০ রানের লক্ষ্য স্পর্শ করে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে যায় টিম পেইনের দল। আরও যত রেকর্ড: ৩৬ টেস্ট ইতিহাসে ভারতের সর্বনিম্ন ইনিংস। তাদের আগের সর্বনিম্ন ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড তাদের গুটিয়ে দিয়েছিল কেবল […]
জয়পুরহাটে বাসের সঙ্গে সংঘর্ষের আট ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেইটে শনিবার সকালে এ দুর্ঘটনার আট ঘণ্টা পর বিকাল ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান। নাসির জানান, এ দুর্ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় যন্ত্র […]
কোভিড-১৯: ভারতে শনাক্ত কোটি ছাড়াল

শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরো আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় […]
দেশে নয়, দুর্দিন বিএনপির রাজনীতিতে: কাদের

শনিবার নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “সরকার নাকি দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং আরও দায়িত্বশীল বিরোধী দল চায়। শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু বিএনপির অপরাজনীতির জন্যই জনগণ […]
পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াসিম

পিসিবির দেওয়া শনিবারের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির দল নর্দানের প্রধান কোচ ওয়াসিম। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তাকে চলমান কায়েদ-ই-আজম ট্রফি শেষে কোচের পদটি ছাড়তে বলা হয়েছে। অনেক বিতর্কের পর গত অক্টোবরে প্রধান নির্বাচকের পদটি ছাড়ার ঘোষণা দেন একই সঙ্গে প্রধান কোচের দায়িত্বে থাকা মিসবাহ। আনুষ্ঠানিকভাবে তিনি সরে দাঁড়ান […]