বিজয়ের নাটক ‘তোমাদের এই নগরে’

শনিবার রাত ৮টা বাংলা সংবাদের পর নাটকটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনা করেছেন আবু তৌহিদ। নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ বাবুর সঙ্গে সহপাঠী নিলুর বিয়ে কথা চলছিল। এর মাঝে দেশে মুক্তিযু্দ্ধ শুরু হলে দেশের জন্য লড়াইয়ে যোগ দেন বাবু। বিজয়ের পর বাবুর সহযোদ্ধাদের […]
২৫ ডিসেম্বর পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি ঘটতে পারে। ব্যবসায়িক […]
তুরস্কে ভেন্টিলেটর বিস্ফোরণে ৯ করোনাভাইরাস রোগীর মৃত্যু

এ বিস্ফোরণে দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের বেসরকারি সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন ধরে যায় বলে স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে হাসপাতালটি জানিয়েছে, নিহতদের সবার বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার সময় মারা যান। শনিবার ভোরের এ ঘটনায় আগুনজনিত কারণে কেউ আহত হয়নি […]
বড়দিন ও নববর্ষের ছুটিতে ইতালি ‘রেড-জোন’

ফলে জার্মানি ও নেদারল্যান্ডসের মত ইতালির বাসিন্দাদেরও বড়দিন ও নতুন বছরের ছুটি বাড়িতেই কাটাতে হবে। বিবিসি জানায়, শুক্রবার নতুন করে ঘোষণা করা লকডাউনে সরকারি ছুটির দিনগুলোতে পুরো দেশ ‘রেড-জোনের’ আওতায় থাকবে। ওই সময় জরুরি নয় এমন সব দোকানপাট, সবধরনের রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে। শুধুমাত্র কাজে যেতে এবং স্বাস্থ্য ও জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের […]
গাজীপুরে রাস্তার পাশ থেকে মেছো বাঘের মৃতদেহ উদ্ধার

শনিবার সকালে শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের পাশে একটি মেছোবাঘের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত বাঘটির গায়ের দাগ ও রঙ দেখে এলাকাবাসী চিতাবাঘ বললেও বনবিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা এটিকে মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন। লোহাগাছ গ্রামের মো. শহিদুল্ল্যাহ্ মণ্ডল বকুল জানান, সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তিনি শ্রীপুর-রাজাবাড়ী সড়কের […]
যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেল মডার্নার টিকা

দেশটিতে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এল। দ্বিতীয় এ টিকাকে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই করোনাভাইরাসের আরও কয়েক লাখ ডোজ প্রতিষেধক বিতরণের পথ সৃষ্টি হল বলে জানিয়েছে বিবিসি। প্রাণঘাতী করোনাভাইরাসে পৌনে দুই কোটি আক্রান্ত ও ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ […]
আমিরের ‘না’- সাইফের ‘হা’- শাহরুখের ‘অপেক্ষা’

২০২০ সালের মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল ‘বিক্রম বৈদ্যা’ সিনেমরা শুটিং। রিমেক এই ছবিটিতে সাইফ আলী খান এবং আমির খানের জুটি দেখা হয়তো যেতো অনেক দিন বাদে। কিন্তু শেষ অবধি নিজেকে সরিয়ে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজেকে। কারণ হিসেবে বলেছেন যে চিত্রনাট্যের বর্তমান রূপটা বেশ মনে ধরেনি। প্রথমে গল্পের কনসেপ্ট এবং গতিধারা ভালো লাগলেও ফাইনাল […]
ইসির ‘গুরুতর অসদাচরণ’, রাষ্ট্রপতিকে চিঠি ৪২ নাগরিকের

গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়। ৪২ জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, যিনি নিজে এক সময় ইসির আইনজীবী ছিলেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অবসরপ্রাপ্ত সচিব আকবর […]
৩৬ রানেই শেষ ভারত

প্রথম ইনিংসে ৫৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে ৯০ রানের লক্ষ্য। অ্যাডিলেইড ওভালে ১ ওভারে ৯ রান নিয়ে দিন শুরু করা ভারত এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ান পেসারদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ে। সফরকারীদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে, সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। শুরুতে ছোবল দেন কামিন্স। তার বেঁধে দেওয়া সুরে সঙ্গত করেন হেইজেলউড। লেজটুকু […]
হঠাৎ তাপমাত্রা কমে শীত নেমেছে দিনাজপুরে

একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে দিনাজপুর আবহওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান। কুয়াশানর দাপট কমে আসলেও তাপমাত্রা কমে যাওয়ায় এবং শৈত্য প্রবাহ শুরু হওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তোফাজ্জল হোসেন বলেন, ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত […]