জলবায়ু পরিবর্তন ২০৫০ নাগাদ দক্ষিণ এশিয়ায় ‘৬ কোটি ৩০ লাখ মানুষকে’ করবে অভিবাসী

শুক্রবার প্রকাশিত অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল ও ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙন এবং খরাপ্রবণ এলাকায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় ২০৫০ সাল নাগাদ এই অঞ্চলের প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে পারে। বন্যা, ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগে যারা বাস্তুচ্যুত হবেন, তাদের এই […]
হাতিয়ায় বরযাত্রীর নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯

তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার বিকালে দুই শিশুর মরদেহ উদ্ধার হয় বলে জানান হাতিয়া থানার ওসি আবুল খায়ের। তারা হল- চানন্দি ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. হাসান (৭) ও রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা (১)। মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে বরযাত্রীর নৌকা ডুবে গেলে স্থানীয়রা কনেসহ সাতজনের লাশ উদ্ধার করে। শুক্রবার […]
২০০ কোটি ডোজ টিকার জন্য চুক্তিবদ্ধ হয়েছে কোভ্যাক্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই এর নেতৃত্বাধীন এই জোট শুক্রবার জানিয়েছে, আসছে নতুন বছরে তারা নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশে ১৩০ কোটি ডোজ টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। এক বিবৃতিতে কোভ্যাক্স বলেছে, যে ১৯০টি দেশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত […]
সুনামগঞ্জ থেকে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট শহরের সাগর দিঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ইকবাল হোসেন (২৮) স্ত্রী হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর হাজিরা দেওয়ার জন্য সুনামগঞ্জ জেলা কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয় ইকবাল হোসেনকে। হাজিরা শেষে আদালতের […]