ক্যাটাগরি

যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করল নেদারল্যান্ডস-বেলজিয়াম

ইতালির পররাষ্ট্রমন্ত্রী তার ফেইসবুক পেজে জানিয়েছেন, ইতালি সরকার যুক্তরাজ্য থেকে ফ্লাইট বন্ধ রাখার একটি পদক্ষেপে সই করতে চলেছে। ইউরোপের আরও অনেক দেশই সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের ফ্লাইট নিষিদ্ধ করার কথা ভাবছে। বেলজিয়ামে কেবল যুক্তরাজ্যের ফ্লাইটই নয় ট্রেন চলাচলও নিষিদ্ধ হয়েছে। জার্মানি এবং ফ্রান্সও একইরকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। আয়ারল্যান্ড রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্যের ফ্লাইট এবং ফেরি […]

যুক্তরাজ্য থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা নেদারল্যান্ডসের

রোববার থেকে যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়া শুরু হবে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এ ভ্রমণ নিষেধাজ্ঞা ১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে রোববার এক বিবৃতিতে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে ও অন্যান্য পরিবহনের ক্ষেত্রেও বিধিনিষেধ জারির বিষয়টি বিবেচনা করছে বলেও জানিয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে, ডিসেম্বরের প্রথমদিকে দেশটিতে একজন কোভিড-১৯ রোগীর […]

কবি মনজুরে মওলার চিরবিদায়

রোববার বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় গত ৫ ডিসেম্বর মনজুরে মাওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে বাংলা একাডেমি পক্ষ থেকে জানানো হয়েছে। […]

গাজীপুরে কারখানার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুনিয়া তারগাছ এলাকার ‘লিজ কমপ্লেক্স লিমিটেড’ নামের এক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরাতুন মিয়া (৩০) কিশোরগঞ্জের কটিয়াদি থানার ঘনেরগাও এলাকার আলা উদ্দিনের ছেলে। প্রতীকী ছবি গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল জানান, কুনিয়া তারগাছ এলাকায় আব্দুর রহিমের বাড়িতে ভাড়া থাকতেন এমরাতুন মিয়া। সেখানে থেকে তিনি লিজ কমপ্লেক্স লিমিটেড কারখানায় […]

গাজীপুরে রিকশাভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শনিবার রাতে শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকায় জৈনা-বাঁশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রনি (২০) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া কাচারিপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে।  শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, নগরহাওলায় একটি রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রিকশাভ্যান চালক ফয়সাল গুরুতর আহত হন। তাকে […]

সীমান্তবাসীর সচ্ছলতা কমাতে পারে সীমান্ত হত্যা: বিজিবি মহাপরিচালক

বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে ঢাকার পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাফিনুল ইসলাম বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি ‘সবসময় চেষ্টা করে যাচ্ছে’। ১৭ ডিসেম্বর ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকে এবং দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের আলোচনাতেও বিষয়টি এসেছে বলে জানান তিনি। মানবাধিকার সংস্থা […]

এবার থেকে শীতেও ভাসমান বেডে সবজি চাষ

বিল বেষ্টিত গোপালগঞ্জ জেলার জমি বছরের বেশিভাগ সময় পানিতে তলিয়ে থাকে। তাই পানিার ওপর জলজ উদ্ভিদ কচুরিপনা দিয়ে ভাসমান বেড তৈরি করেন। এসব কচুরিপানা পচার পর এসব বেডে শাক-সবজি ও মসলা জাতীয় ফসলের চাষ করে আসছিলেন কৃষকরা। আর জমি থেকে পানি নেমে যাওয়ার পর এই ভাসমান সবজি চাষ বন্ধ থাকত। তবে এবার তার পরিবর্তন ঘটল। […]

বরখাস্ত হচ্ছেন ফেনসিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের সিইও

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি এখন জেলে আছেন। “ওখানকার বিভাগীয় কমিশনার বা ডেপুটি কমিশনার (ডিসি) এ বিষয়ে আমাদের প্রতিবেদন দিলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, অর্থাৎ তাকে সাময়িক বরখাস্ত করা হবে।” সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারায় বলা আছে, “কোনো কর্মচারী দেনার […]

নদী রক্ষায় বরাদ্দের ৭০% যায় পকেটে: কমিশন চেয়ারম্যান

শনিবার সন্ধ্যায় ‘নদী ভাঙন ও সিকস্তি-পয়স্তি আইন’ শিরোনামে নদী অধিকার মঞ্চ আয়োজিত এক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।  নদীকে ‘শোষণ’ করা হচ্ছে মন্তব্য করে মুজিবুর রহমান হাওলাদার বলেন, “নদী দখল-দূষণ বন্ধ করা, নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, তার ৫০ শতাংশ সঠিকভাবে ব্যয় হয়- এ আশার বাণী আমাকে কেউ শোনায়নি। বরং তারা […]

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সংক্রমণ সাড়ে ৭ কোটি ছাড়াল

শনিবার বৈশ্বিক সংক্রমণ এই ‍উদ্বেগজনক মাইলফলক পার হয় বলে জানিয়েছে রয়টার্সের টালি। শুধু গত মাসেই বিশ্বজুড়ে এক কোটি ৮৬ লাখ ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে ৩০ দিন সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড এটি। বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ইউরোপে। এখানে মোট আক্রান্তের সংখ্যা দুই […]