ক্যাটাগরি

সফলভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ

করোনা ভাইরাস অগ্রাধিকার তালিকা করতে জেলা-উপজেলা পর্যায়ে গঠিত কমিটি কাজ শুরু করেছে করোনা ভাইরাসের টিকা কারা আগে পাবেন তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম সম্পন্ন করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার তালিকা করতে জেলা-উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিটি জেলা ও উপজেলায় কমিটির বিষয়ে […]

বইছে শৈত্যপ্রবাহ, শ্রমজীবীরা কষ্টে

শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা তেমন মিলছে না। শৈত্যপ্রবাহের মধ্যে বইছে হিমেল হাওয়া। এতে বেড়েছে ঠান্ডার তীব্রতা। এমন পরিস্থিতিতে দৈনিক কাজ না পেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ। এছাড়া শীতজনিত রোগে ভুগছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। মৃদু থেকে মাঝারি ধরনের এই […]

বঙ্গবন্ধুর ভাবনা ছিল সকল মানুষকে নিয়ে ভালো থাকা: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাবনা ছিল সকল মানুষকে নিয়ে ভালো থাকা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতে সারা দেশে উন্নয়ন কাজ হচ্ছে। ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত দেশে পরিণত হবে। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচরে ৫০০ আসন বিশিষ্ট নুর-ই-আলম চৌধুরী […]

বিজিবি দিবসের সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা

রোববার সকাল সোয়া ৯টায় ঢাকার পিলখানার স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরব’ এ তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল ৯টায় পিলখানায় বিজিবি সদরদপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় সেখানে বসবে মহাপরিচালকের বিশেষ দরবার। করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এবার এই বিশেষ দরবার হবে ভার্চুয়ালি। দেশের সকল প্রান্ত থেকে বিজিবি সদস্যরা […]

টিভি সূচি (রোববার, ২০ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   লা লিগা সেল্তা ভিগো-আলাভেস, সন্ধ্যা ৭:০০ গ্রানাদা-রিয়াল বেতিস, রাত ৯:১৫ কাদিস-গেতাফে, রাত ১১:৩০ এইবার-রিয়াল মাদ্র্রিদ, রাত ২:০০ ফেসবুক লাইভ   প্রিমিয়ার লিগ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন-শেফিল্ড ইউনাইটেড, সন্ধ্যা ৬:০০ টটেনহ্যাম হটস্পার-লেস্টার সিটি, রাত ৮:১৫ ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ইউনাইটেড, রাত ১০:৩০ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন-অ্যাস্টন ভিলা, রাত […]

রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরল ইউভেন্তুস

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে ইউভেন্তুস। আগের ম্যাচে নিজেদের মাঠে আতালান্তার বিপক্ষে ড্র করেছিল শিরোপাধারীরা। ১৩ ম্যাচে সপ্তম জয় পাওয়া ইউভেন্তুস ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য […]

সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই উপশাখা উদ্বোধন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এই ব্যাংকটি জানায়, নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠান থেকে নতুন দুই উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় খিলক্ষেতের নিকুঞ্জের ডিএসই টাওয়ার এবং শেরপুরের নকলা পৌরসভায় নকলা উপশাখা দুটির উদ্বোধন করেন। এ […]

আইসিবির লভ্যাংশ ঘোষণা

শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত আইসিবির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিবি জানায়, পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কিসমাতুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিগুলোর […]

বৈদেশিক কর্মসংস্থানে প্রতারণায় কোনো ছাড় নেই: মন্ত্রী

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইমরান আহমেদ বলেন, “দক্ষতা ও সচেতনতার অভাবে অনেক সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকে। মানবপাচার ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে হয়রানি বা প্রতারণার বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ব্যাপারে সরকারের বিভিন্ন […]

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আনোয়ার হোসেন (২০) একটি সিগারেট কোম্পানির ভ্যানচালক। তার বাড়ি ফেনীতে। থাকেন নগরীর সরাইপাড়া এলাকায়। তাকে ছুরিকাঘাতকারী যুবকও একই প্রতিষ্ঠানের ভ্যানচালক বলে অভিযোগ করা হয়েছে। পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারসহ ওই প্রতিষ্ঠানের ভ্যানচালকরা সবাই কাজ শেষে সাগরিকা […]