‘অভিবাসী কর্মীদের জন্য আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই’

অভিবাসন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ এবং বাংলাদেশের অভিবাসন খাতের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ রবিবার ( ২০ ডিসেম্বর) সকাল রাজধানীর হোটেল সোনারগাঁও-এ জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি সংস্থা […]
কোভিড-১৯ টিকা: ‘ঝুঁকি নিতেই হবে’

‘কোভিড-১৯ টিকা: কে, কখন, কিভাবে পাবে’ শীর্ষক আলোচনায় বক্তারা টিকা আমদানি ও প্রয়োগে বেসরকারি খাতকেও যুক্ত করার আহ্বান জানান। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম রোববার ভার্চুয়াল এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক মোস্তাক রেজা চৌধুরী। তিনি বলেন, নতুন করোনাভাইরাসের টিকার প্রয়োগ বাংলাদেশসহ […]
কোভিড-১৯: অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ল সিডনি

‘দ্য অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি’ (এসিটি) সিডনির বাসিন্দাদের দেওয়া এক কঠোর বর্তায় বলেছে, ‘আমাদের এখানে এসো না’। যদি তারা আসে তবে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এসিটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, ‘‘যদি আপনি এসিটি-র বাসিন্দা না হন এবং যদি বৃহত্তর সিডনিতে বসবাস করেন…তবে আপনার প্রতি আমাদের বার্তা খুবই সাধারণ: এসিটি ভ্রমণে আসবেন না।” ভিক্টোরিয়া […]
পানি গরম করার যন্ত্রের খোঁজ

পিঠা খাওয়া, বেড়ানো, বাহারি পোশাকের দিক থেকে শীতকালটা যতই প্রিয় ঋতু হোক না কেনো গোসলের সময় তা প্রিয় নয়। ঠাণ্ডার ভয়ে গোসল না করা, পরে মায়ের বকুনি খেয়ে গোসল করা। এই গোসল করতে গিয়ে গরম পানির বন্দোবস্ত করা যেন আরেক গল্প। চুলা খালি পাওয়া যায় না তো একজনের গরম পানি আরেকজন নিয়ে গোসল সেরে ফেলে, […]
গাজীপুরে সাততলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, বড়াচালা এলাকায় তাকওয়া ফেব্রিকস নামে একটি কারখানায় রোববার দুপুরে তিনি মারা যান। নিহত বায়েজিদ মিয়া (২৫) কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকার জুবায়ের মিয়ার ছেলে। শ্রীপুরে ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। ওসি ইমাম বলেন, কারখানার সাততলায় মাচা বেঁধে কাজ করছিলেন বায়েজিদ মিয়া। হঠাৎ মাচার দড়ি ছিঁড়ে নিচে […]
গাইবন্ধায় তরুণী হত্যা, লাশ ভূট্টা ক্ষেতে
রোববার দুপুরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের আন্ডারচরে আনুমানিক ১৬ বছর বয়সী এই মেয়ের লাশ পাওয়া যায়। ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, সকালে গ্রামের একটি ভূট্টা ক্ষেতে লাশটি দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতীকী ছবি ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, […]
যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পেছনে আছে রাশিয়া: পম্পেও

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সাইবার হামলাই ‘সবচেয়ে গুরুতর’ মনে করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার পম্পেও বলেছেন, “আমরা স্পষ্ট করেই বলতে পারি এসব কর্মকাণ্ডে রাশিয়া জড়িত।” তবে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান সদ্যই সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কার্যালয়সহ, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এমনকী জ্বালানি […]
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাতক্ষীরায় আরও একজনের সাক্ষ্য

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবিরের আদালতে রোববার এই সাক্ষ্য দেন সাংবাদিক ইয়ারব হোসেন। এছাড়া কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও শওকত হোসেন দ্বিতীয় দফা সাক্ষ্য দিয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির বলেন, এই নিয়ে এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য নেওয়া […]
গাজীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড, মালামাল ভস্মীভূত

রোববার সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কাশিমপুরের মিনি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, কোনাবাড়ী এলাকায় শম্ভু পালের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে বেলা ১১টার দিকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের […]
পুরান ঢাকায় রাসায়নিক কারখানা ও গুদাম খুঁজতে জরিপ

এ জরিপের জন্য ডিএসসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে প্রধান করে তিনটি দল গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বিস্ফোরক পরিদপ্তরসহ সরকারের আরও তিনটি সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন এসব দলে। রোববার থেকেই জরিপের কাজ শুরু হয়েছে জানিয়ে রাসেল […]