তরঙ্গ নবায়নে ২০৩১ কোটি টাকা দিচ্ছে রবি

২০১৬ সালে একীভূত হওয়ার পর এয়ারটেলের কাছ থেকে পাওয়া ১১ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ নবায়নে রবি এ টাকা দিচ্ছে। এয়ারটেলের টু-জি লাইসেন্সের মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত, এই তরঙ্গ নবায়ন করছে রবি। তরঙ্গ নবায়নে প্রথম কিস্তি হিসেবে রোববার ৪৫৬ কোটি টাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে জমা দিয়েছে রবি। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বিডিনিউজ […]
ফের বিরাটের হারে আনুশকাকে দোষারোপ

ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির দল অস্ট্রেলিয়ার দলের সঙ্গে টেস্ট খেলায় মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যাওয়াতে সমালোচনার মুখে পড়েছে গোটা দল। কিন্তু আবারো কোনও উপসর্গ ছাড়াই তোপের মুখে পড়েছেন অধিনায়ক-পত্নী আনুশকা শর্মা। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ের পর থেকে বিরাটের যে কোনও মন্দ পারফরমেন্সের কারণে কথা শুনে আসছেন। এমন কী তার মাঠে […]
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ-ভারত অবস্থান একই: দোরাইস্বামী

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও বাংলাদেশের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। নিপীড়নের মুখে পালিয়ে এসে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি। রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে […]
অভিবাসন সঙ্কট কাটাতে কাজ করতে হবে একসাথে: মন্ত্রী

রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ‘ন্যাশনাল লেভেল স্টেকহোল্ডার কনসালটেশন অন সেইফ মাইগ্রেশন অ্যান্ড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন ইন দ্য কনটেক্সট অব কোভিড-১৯ ক্রাইসিস’ শীর্ষক সভায় আর এ আহ্বান আসে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, “কোভিড-১৯ শুধু আমাদেরই নয়, বিশ্বব্যাপী একটি […]
বায়ু দূষণ: দুই কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা

অধিদপ্তরের গবেষণাগারে পাওয়া ফলাফল নিয়ে রোববার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সামনে শুনানি শেষে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। দুই প্রতিষ্ঠান হল- বায়েজিদ এলাকার মর্ডান স্টিল মিলস লিমিটেড ও পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ নভেম্বর মর্ডান স্টিল মিল এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা […]
নদী তীরে এক একর জমি দখলমুক্ত করল বিআইডব্লিউটিএ

রোববার সকাল ১২টার দিকে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঝাউচরে নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সিমেন্টের ব্লক তৈরির কারখানা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিটিএর যুগ্ম-পরিচালক গুলজার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা অভিযানে ৩৬ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে এক তলা পাকা মার্কেটের আটটি কক্ষ, চারটি একতলা […]
বিমান বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর

আধুনিক সমরাস্ত্র যোগ করে বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবাহিনীর সদস্যদের সাহস ও মনোবল নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। রবিবার (২০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমীতে, রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ […]
দুই ভাইস চেয়ারম্যানের বিষয়ে ‘সিদ্ধান্ত নেয়নি’ বিএনপি

দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার বলেছেন, “উনারা জবাব দিয়েছেন। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন, এটা নিয়ে তারা পরে সিদ্ধান্ত নেবেন, দল সিদ্ধান্ত নেবে।” বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, বিষয়টি ‘স্পর্শকাতর’। ভাইস চেয়ারম্যান পদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে […]
কোভিডের প্রাদুর্ভাব আর লকডাউনের স্মৃতি এখনও তাড়া করে উহানবাসীকে

শহরজুড়ে কঠোর লকডাউন, এক কোটি ১০ লাখ বাসিন্দার প্রায় সবাইকে শনাক্তকরণ পরীক্ষার আওতায় আনাসহ কর্তৃপক্ষের নানান পদক্ষেপের ফলে গত প্রায় ৭ মাস ধরে হুবেই প্রদেশের এ রাজধানীতে স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। এখন শহরটির সব রেস্তোরাঁ, দোকানপাট আর বারে উপচে পড়া ভিড়; এর মধ্যেও স্থানীয়দের মানসিক স্বাস্থ্য ও কাজে লকডাউনের দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি […]
প্রাদুর্ভাব আর লকডাউনের স্মৃতি এখনও তাড়া করে উহানের বাসিন্দাদের

শহরজুড়ে কঠোর লকডাউন, এক কোটি ১০ লাখ বাসিন্দার প্রায় সবাইকে শনাক্তকরণ পরীক্ষার আওতায় আনাসহ কর্তৃপক্ষের নানান পদক্ষেপের ফলে গত প্রায় ৭ মাস ধরে হুবেই প্রদেশের এ রাজধানীতে স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। এখন শহরটির সব রেস্তোরাঁ, দোকানপাট আর বারে উপচে পড়া ভিড়; এর মধ্যেও স্থানীয়দের মানসিক স্বাস্থ্য ও কাজে লকডাউনের দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি […]