ক্যাটাগরি

সঠিক পথ ‘খুঁজে পেয়েছেন’ পিরলো

এবারের সেরি আয় এখন পর্যন্ত ১২ ম্যাচের ছয়টিতে জিতেছে ইউভেন্তুস, বাকি ছয়টি ড্র। আগের জেতা ম্যাচগুলোতেও চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ছিল না সন্তোষজনক। তবে গত শনিবার পার্মার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে ৪-০ ব্যবধানে জেতে পিরলোর দল। জোড়া গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো, একটি করে দেজান কুলুসেভস্কি ও আলভারো মোরাতা। কোচ হিসেবে পিরলোর প্রথম মৌসুম […]

সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ক্রিস্টাল ইন্সুরেন্সের লেনদেনের কোড হবে ‘CRYSTALINS’ আর কোম্পানি কোড ২৫৭৪৯। ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে এই শেয়ার। গত ২৪ সেপ্টেম্বর ক্রিস্টাল ইন্সুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা তোলার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এরপর ৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর […]

ঢাকায় আরও তিন ‘ইউ টার্ন’ চালু

রোববার তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। উত্তর সিটি করপোরেশনের আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। ১১টি ইউ টার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে […]

ঢাকায় আরও তিন `ইউ টার্ন’ চালু

রোববার তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউ টার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। উত্তর সিটি করপোরেশনের আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। ১১টি ইউ টার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে […]

জয়পুরহাটে দুর্ঘটনা: রেলওয়ের পুরানাপৈল গেইটম্যান বরখাস্ত

দিনাজপুরের হিলি রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী বজলুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার জন্য গেইটম্যান নয়ন মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  দুর্ঘটনার পর থেকে নয়ন মিয়া পলাতক রয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার পুরানাপৈল রেলগেইটে ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে আছেন আরও চারজন। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে দুটি […]

জানুয়ারিতে জিসিএসই, ‘এ’ লেভেল পরীক্ষা

ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে রোববার কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে জানিয়ে চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সারা দেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে […]

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯

আইনপ্রণেতা খান মোহাম্মদ ওয়ারদক বিস্ফোরণ থেকে প্রাণে বাঁচলেও ২০ আহতের মধ্যে আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি। তিনি জানান, এটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা ছিল নাকি আইনপ্রণেতা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সে পথের পাশে পার্ক করা কোনো গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল, তা পরিষ্কার হয়নি। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। […]

কোভিড-১৯: ক্যালিফোর্নিয়া ও লন্ডনে বন্ধ অ্যাপলের দোকান

শনিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এক অ্যাপল মুখপাত্র। তবে, যুক্তরাষ্ট্রে অ্যাপল বিক্রয়কেন্দ্র বন্ধের ঘোষণা এসেছে একদিন আগে, শুক্রবার। এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে অ্যাপলের শেয়ারদরেও। বাজার বন্ধ হয়ে যাওয়ার পরও শেয়ারদর কমেছে আইফোন নির্মাতার। “বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির মুখে আমরা যেসব কমিউনিটিতে সেবা দেই, তার কিছু অংশে সাময়িকভাবে বিক্রয়কেন্দ্র বন্ধ রাখছি। আমরা পরিস্থিতি কাছ থেকে নজরে রেখে […]

অভিনেতা আবদুল কাদের দেশে ফিরলেন

রোববার দুপুর দেড়টার দিকে দেশে ফেরার  পর তার পরিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’। আবদুল কাদেরের পুত্রবধু জাহিদা ইসলাম জেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্বার শারীরিক অবস্থা ভালো নয়। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। কেমোথেরাপি দেওয়ার কথা ছিল চেন্নাইতে। চিকিৎসকরা সব দিক […]

সীমান্তবাসী সচেতন হলে কমতে পারে সীমান্ত হত্যা : বিজিবি ডিজি

সীমান্তের জনগণকে সচেতন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বিজিবি দিবস-২০২০ উপলক্ষে রবিবার সকালে রাজধানীর পিলখানায় স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরবে’পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিজিবির ডিজি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সবসময় […]