ক্যাটাগরি

রেসিপি: পাউরুটির মালাই জামুন

প্রথমে পাঁচ টুকরা পাউরুটির ধার গুলো কেটে নিয়ে পাউরুটিগুলো ছোট ছোট টুকরা করে আধা কাপের একটু কম তরল দুধ ও ১ চা-চামচ ঘি দিয়ে ভালো করে চটকে একটা নরম ডো তৈরি করে নিন। এবার ডো থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে গোল গোল করে জামুন বানিয়ে নিন৷ তারপর ফ্রাই প্যানে ডুবো তেলে কম আঁচে জামুনগুলো […]

বাংলা একাডেমির তিন পুরস্কার ঘোষণা

তাদের মধ্যে রফিক কায়সার পাচ্ছেন ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’। ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’ এর জন্য শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে। আর জুলফিকার মতিন পাচ্ছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’। আগামী ২৬শে ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিনটি পুরস্কার দেওয়া হবে বলে রোববার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। […]

সেরে উঠেছেন জামাল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার জামালের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ আসে। অধিনায়ক দ্রুত দেশে ফিরবেন বলেও জানিয়েছে বাফুফে। গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। গত […]

চট্টগ্রামে ভ্যান চালক হত্যায় দুই সহকর্মী গ্রেপ্তার

রোববার নগরীর রেল স্টেশন ও পাহাড়তলী থানার আবদু পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান। গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম আকাশ, বয়স ২০ বছর। অন্যজন ১৭ বছর বয়সী এক কিশোর। নিহত আনোয়ারের মত তারাও আবুল খায়ের গ্রুপের মেরিস সিগারেটের ভ্যান চালাতেন। শনিবার রাতে পাহাড়তলী থানার সাগরিকা রোডে ছুরিকাঘাতে খুন […]

শৈত্যপ্রবাহ অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু থেকে মাঝারি মাত্রার এ শৈত্যপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, পাবনা, নওগাাঁর বদলগাছি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা ও বরিশালে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত […]

দক্ষিণ-পশ্চিমে আশার পিদিম জ্বালছে পদ্মা সেতু

খুলনাকে এক সময় শিল্পনগরী বলা হলেও যোগাযোগ, অবকাঠামো ও গ্যাস না থাকাসহ নানা কারণে প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে বন্ধ হয়ে যায় সব শিল্প প্রতিষ্ঠান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে খুলনা অঞ্চল। কাজের খোঁজে এলাকা ছাড়ে অনেক মানুষ। তবে পদ্মসেতু হলে এ পরিস্থিতির বদল হবে আশা করছেন সংশ্লিষ্টরা। খুলনা বিভাগীয় বিনিয়োগ উন্নয়ন কর্তপক্ষের (বিডা) পরিচালক প্রণব […]

অযোধ্যায় রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা প্রকাশ

আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। হাসপাতালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। শনিবার প্রকাশিত নকশায় নতুন মসজিদটি পাশ্চাত্য স্থাপত্যের আদলে নির্মিত হচ্ছে বলে দেখা গেছে। এতে বিশালাকার গম্বুজ আর মসজিদ চত্বরে কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে আনন্দবাজার। কট্টর হিন্দুত্ববাদীদের ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট […]

জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় এক পরিবারের স্বপ্নভঙ্গ

সদর উপজেলার পুরানাপৈল রেল গেইটে গত শনিবারের এ দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আরও তিনজন বাসযাত্রী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. রাশেদ মোবারক। নিহতদের মধ্যে রয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের পল্লী চিকিৎসক আলতাফ হোসেন ও আম্বিয়া খাতুন দম্পতির দুই ছেলে। বড় ছেলে গ্রামীণ পশু চিকিৎসক সরোয়ার হোসেন (৪০) […]

শিশু সামিউল হত্যা: মাসহ দুই আসামির মৃত্যুদণ্ড

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দুই আসামি আয়েশা হুমায়রা এশা এবং শামসুজ্জামান বাক্কু জামিন নিয়ে পলাতক রয়েছেন। আর মামলার বাদী সামিউলের বাবা কে আর আজম বিচার চলার মধ্যেই মারা গেছেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে একটি ধারায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন […]

চাকরি শুরুর আগেই তারা সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে

‘সাহায্য নয়- উপহার, উষ্ণতা হোক অধিকার’ স্লোগান নিয়ে শুক্রবার উত্তরবঙ্গ, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, বন্যাকবলিত অঞ্চল, ঢাকাসহ ১৫টি জেলার শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল ও দুই হাজার ১৫০ কৌটা পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে ৩৮তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) পরিবার। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্কও বিতরণ করেছেন তারা। সরকারি চাকরিতে দেশসেবা শুরুর আগেই নিজেরা তহবিল সংগ্রহ করে দুর্গম […]