লোহাগাড়ায় ৪টি ইটভাটা উচ্ছেদ

সোমবার লোহাগাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদ করা চারটি ইটভাটা হল আমিরাবাদের বিএবি ব্রিকস ফিল্ড, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস ফিল্ড, পিএসপি ব্রিক ফিল্ড ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস ফিল্ড। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট ভাটাগুলো লোকালয়ে তৈরি করা হয়েছিল। পরিবেশ দূষণের অভিযোগে ইট […]
পুঁজিবাজারে রবির লেনদেন শুরু বৃহস্পতিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, রবির লেনদেনের কোড হবে ‘ROBI’। আর কোম্পানি কোড হবে ২৭০০৩। টেলিকম খাতের এই কোম্পানি বৃহস্পতিবার থেকে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে। গত ২৩ সেপ্টেম্বর রবিকে পুঁজিবাজার থেকে টাকা তোলার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এরপর ১৭ নভেম্বর থেকে ২৩ নভেম্বর বিনিয়োগকারীরা রবির জন্য আবেদন করেন এবং গত ১০ […]
কোভিড-১৯ সংক্রমণ এড়াতে ফেডারেশন কাপে কড়াকড়ি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যাচ দিয়ে শুরু হবে ফেডারেশন কাপ। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে স্থগিত থাকার পর নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরে বাংলাদেশ। ওই সিরিজের সময় নানা উদ্যোগ নিয়েও মাঠে বাড়তি দর্শক সমাগম আটকাতে ব্যর্থ হয় বাফুফে। তেমন […]
পুলিশ সুপারদের ‘রোল মডেল’ হতে হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) অনুকরণীয় ‘রোল মডেল’ হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। রবিবার রাতে পুলিশ সদরদফতর সম্মেলনকক্ষ শাপলায় ১৩টি জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পুলিশ প্রধান বলেন, ‘ব্রুটালিটি’ বা […]
‘নো মাস্ক নো সার্ভিস’ কঠোরভাবে পালনের নির্দেশ

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাস্ক ছাড়া যেন কোনো সার্ভিস না মেলে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল […]
প্রথম দিন ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৫০%
আইপিও ছাড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বীমা খাতের এই কোম্পানিটির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারই প্রথম লেনদেনে আসে। ক্রিস্টাল ইনস্যুরেন্স আইপিওতে তাদের শেয়ার বিক্রি করেছে ১০ টাকা অভিহিত মূল্যে। সোমবার এ শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ১৫ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ১০ টাকার শেয়ারটি বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে বিক্রি করতে পেরেছেন। একবারে […]
শান্তিনগরে ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড

তার নাম নুরুস সাফা। র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে শান্তিনগরের ‘ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকে’ অভিযান চালানো হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাব সদস্যরা ছিলেন। অভিযানে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। “সাফা দীর্ঘ ১২ বছর নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা […]
স্বামী-সন্তান প্রবাসে, তিনি ‘চুরি করেন’ গৃহকর্মী সেজে
গ্রেপ্তার নারীর নাম বিবি কুলসুম ওরফে কুনসু। ৪৫ বছর বয়সী এ নারীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নোয়ারবিলা ইউনিয়নে। পুলিশ জানিয়েছে, স্বচ্ছল কুলকুম যে গৃহকর্মী হিসেবে কাজ করতে শহরে যেতেন, সেটাও তার এলাকাবাসীর ধারণায় ছিল না। তারা জানত, মঝে-মধ্যে শহরে গিয়ে থাকেন তিনি। গ্রেপ্তার হওয়ার পর জানা যায়, কুলসুম চট্টগ্রাম নগরীতে এসে নিজেকে অসহায় হিসেবে তুলে […]
সংবাদের জন্য অর্থ: অস্ট্রেলিয়া কঠোর কিন্তু অপছন্দ গুগলের

তিনি আরও উল্লেখ করেছেন, ওই আইনের বদৌলতে অস্ট্রেলিয়া হবে প্রথম দেশ, যারা ফেইসবুক ও গুগলকে সংবাদ কনটেন্টের জন্য অর্থ দিতে বাধ্য করবে। এ ব্যাপারে গুগলের সমালোচনা তাকে বিস্মিত করেছে বলেও জানিয়েছেন সিমস। ডিসেম্বরের শুরুর দিকে খসড়া ওই আইন উন্মোচন করেছে অস্ট্রেলিয়ান সরকার। গুগল গত সপ্তাহে ওই আইন প্রসঙ্গে জানিয়েছে, প্রস্তাবিত নীতি মেনে কাজ করা সম্ভব […]
নওগাঁয় প্রতিবন্ধী গৃহবধূকে ‘ধর্ষণ’, একজন গ্রেপ্তার

সোমবার দুলাল হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, শনিবার উপজেলার চকিলাম গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। রোববার মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মামলার বরাতে ওসি জানান, শনিবার রাত ১০টার দিকে ওই প্রতিবন্ধী গৃহবধূ শৌচাগারে যাওয়ার জন্য বাড়ির বাইরে […]