ক্যাটাগরি

শফীর মৃত্যুকে কেন্দ্র করে মামলা প্রত্যাহারের দাবি

সোমবার হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা-মাশায়েখদের এই যৌথ বিবৃতির কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একটি কুচক্রি মহল বিভ্রান্তি সৃষ্টি ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। হেফাজতের আমির আহমদ শফী হাটহাজারী মাদ্রাসায় কর্তৃত্ব হারানোর পরদিন গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর […]

যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করল ভারত, সৌদিতে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট

এছাড়া, সড়ক এবং সমুদ্রপথেও সৌদি আরবে প্রবেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরে তা আরও বাড়ানোও হতে পারে। ওদিকে, ভারত আপাতত ২৩-৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ৩১ ডিসেম্বর রাত প্রায় ১২ টা পর্যন্ত যুক্তরাজ্য থেকে কোনও বিমান ভারতে প্রবেশ করতে পারবে না। আবার […]

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডেটা দেবে বাংলালিংক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলালিংকের মধ্যে সোমবার এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান এবং বাংলালিংকের ইন্টারপ্রাইজ বিজনেসের পরিচালক রুবাইয়াত এ তাজনীন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় মাসে ১০ জিবি, ১৫ জিবি ও ৩০ জিবির তিনটি প্যাকেজে বাংলালিংকের […]

শরীয়তপুরে বাস খাদে পড়ে চালক নিহত, আহত ৪০

সোমবার বেলা ২টার দিকে শরীয়তপুর-মঙ্গলমাঝি সড়কের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা চৌকিদার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার পিপি এম বলেন, “মঙ্গল মাঝির ঘাট থেকে ছেড়ে আসা হাওলাদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে শরীয়তপুর জেলা শহরের উদ্দেশ্যে রওয়ানা […]

উন্মোচনের আগেই ফাঁস গ্যালাক্সি এস২১ সিরিজের দাম

গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ইউরোপের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর ১২৮ জিবি বেইজ মডেলের দাম হবে ৮৪৯ ইউরো। অন্যদিকে গ্যালাক্সি এস২১ প্লাস ডিভাইসের ১২৮ জিবি সংস্করণের দাম ১০৪৯ ইউরো এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ১০৯৯ ইউরো হতে পারে। প্রতিবেদন আরও বলছে, ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা মডেলের ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১৩৯৯ ইউরো। সম্প্রতি আরেক প্রতিবেদনে […]

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

সোমবার সকালে শরীয়তপুরের মান্দারহাট এলাকায় পদ্মা নদীতে এমভি শাহআলী-৪ লঞ্চে ডাকাতির এ ঘটনায় প্রায় ৬০ জন যাত্রীর কাছ থেকে মোবাইল সেট, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটক ডাকাত সদস্য বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ উপজেলার পাইনাদী এলাকার আক্কাস আলীর ছেলে। এমভি শাহআলী-৪ লঞ্চের মালিক আক্তার হোসেন জানান, সোমবার […]

সঙ্কটে হিমশিম বিএনপি ইসিকে বিতর্কিত করার চেষ্টায়: কাদের

সোমবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল কাদের সম্প্রতি বিএনপির দুই নেতাকে শোকজ করার প্রসঙ্গ তুলে বলেন, “বিএনপি এখন উভয় সঙ্কটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অন্যদিকে দলের ভেতরে মক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সঙ্কটে। ঘরোয়া সঙ্কট মোকাবেলায় বিএনপি এখন হিমশিম খাচ্ছে।” সেই […]

পাপিয়া ও তার স্বামীকে দুদকে জিজ্ঞাসাবাদ

কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার বিকাল সাড়ে ৩টায় দুজনকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর তাদেরকে দুদকের জিজ্ঞাসাবাদ কক্ষে নেওয়া হয়। পরে বিকাল পৌনে ৪টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। বিকাল ৫টায় জিজ্ঞাবাসাদ শেষে দুজনকে রমনা থানায় নেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর পাপিয়া […]

যোগ্য নিরীক্ষকের তালিকা থেকে ৩৬ অডিট ফার্ম বাদ

নিয়ম এড়িয়ে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তির চেষ্টা করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের কাজ করে দেওয়া আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও মাহফেল হক অ্যান্ড কোং এর নামও রয়েছে বাদ পড়া ফার্মের তালিকায়। এই ৩৬টি ফার্ম এখন থেকে আর কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো অডিট বা নিরীক্ষা করতে পারবে না। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অডিট করার […]

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি বিএনপির

সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির ঘোষিত কালো পতাকা কর্মসূচি চলাকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, “সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের যে নির্বিচারে হত্যা হতে হচ্ছে, নিহত হতে হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। এটা আমাদের একটা প্রতিবাদ। সেই […]