আবরার হত্যা: আদালত পরিবর্তনের আবেদনে সাড়া মেলেনি

অনীক সরকারসহ ১৬ আসামির করা ওই আবেদন উত্থাপিত হয়নি বলে হাই কোর্ট সোমবার খারিজ করে দিয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। আলেচিত এই মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এ বিচারাধীন। ওই আদালতের প্রতি গত ৩ ডিসেম্বর অনাস্থা জানায় আসামিপক্ষ। মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে গত […]
জুনের মধ্যে আসছে আরো ৬ কোটি টিকা

আগামী বছরের জুনের মধ্যে আরো ৬ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আসছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন জানুয়ারির […]
করোনাভাইরাসে চমেক চিকিৎসকের মৃত্যু

এই চিকিৎসকের নাম হাসান মুরাদ (৪৭)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন। সোমবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ। ডা. হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি চমেকের ৩৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। […]
মালি মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

তাদের মধ্যে ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ এন এফ মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সাইফুজ্জামানের নেতৃত্বে তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) তওফিক মাহবুব চৌধুরী এবং […]
রামোসের হ্যান্ডবলে পেনাল্টি না পেয়ে এইবারের ক্ষোভ

লা লিগায় রোববার নিজেদের মাঠে চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ লড়াই করেও ৩-১ গোলে হেরে গেছে এইবার। করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান লুকা মদ্রিচ। কিকে গার্সিয়া ব্যবধান কমানোর পর জমে ওঠে লড়াই। যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস। তবে, ৮১তম মিনিটে এইবার পেনাল্টিটি পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। শরীর থেকে […]
করোনায় আরো ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন হয়েছে। সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা […]
সিনহা হত্যা মামলা: পলাতক কনস্টেবল সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশীট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি টেকনাফ থানার সাবেক কনস্টেবল সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও […]
সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের সংক্ষিপ্ত ও বিস্তারিত দুই সংস্করণে অনুমোদন দেওয়া হয়েছে। ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প-২০২১ বাস্তবায়নে […]
সূচক বেড়েছে পুঁজিবাজারে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫ হাজার ১১৫ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে। এ বাজারে ১ হাজার ১৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা ছিল। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও […]
আইনি চ্যালেঞ্জের মুখে নেপালের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত

পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ডাককে ‘সাংবিধানিক ক্যু’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন তারা। সোমবার নেপালের সুপ্রিম কোর্টের মুখপাত্র ভদ্রকালি পোখারেল জানিয়েছেন, পার্লামেন্ট বিলুপ্তির বিরুদ্ধে তিনটি পিটিশন দাখিল করা হয়েছে, সেগুলো ‘নিবন্ধনের প্রক্রিয়া চলছে’। রোববার দেশটির প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সুপারিশ করেন। এতে করোনাভাইরাসের […]