ক্যাটাগরি

অধিকাংশ প্রার্থীই ব্যবসায়ী স্ত্রী-সন্তানদের সম্পদ বেশি

প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীদের অনেকেরই রয়েছে অঢেল সম্পদ। নামে-বেনামেও সম্পদের পাহাড়। অনেকেই নিজের নামের চেয়ে স্ত্রী-সন্তানের নামেই বেশি সম্পদ দেখিয়েছেন। এ ধাপের নির্বাচনে মেয়র প্রার্থীদের অধিকাংশই ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতায় ‘স্বশিক্ষিত’ ও ‘সাক্ষরজ্ঞানসম্পন্ন’ থেকে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীও রয়েছেন। মামলা বেশি বিএনপির প্রার্থীদের। আওয়ামী লীগের এক-দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। নির্বাচন কমিশনে মেয়র প্রার্থীদের জমা […]

ভারতকে ৪-০ এড়ানোর পথ দেখালেন গাভাস্কার

ভারতের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে গাভাস্কার বললেন, ভারতীয় ক্রিকেটারদের এখন ভেঙে না পড়ে নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে হবে। “ দলকে এখন বিশ্বাস রাখতে, সিরিজের বাকিটায় তারা ফিরে আসতে পারে। ইতিবাচক থাকতে না পারলে ৪-০তে সিরিজ হেরে ফিরতে হবে। ইতিবাচক থাকতে পারলে, অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব। মেলবোর্ন টেস্টে ভারতকে শুরুটা খুব ভালো করতে হবে। তরতাজা মানসিকতা […]

করোনাভাইরাস টিকা নিলেন জো বাইডেন

এটি ‘নেওয়া নিরাপদ’, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি টিকাটি নিয়েছেন বলে জানিয়েছেন।  ইতোমধ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ অনেক রাজনীতিক নেতা ফাইজারের এ টিকাটির প্রথম ডোজ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। রোববার থেকে যুক্তরাষ্ট্রে মর্ডানার টিকাও বিতরণ শুরু হয়েছে। শনিবার দেশটির ‍ওষুধ ও খাদ্য প্রশাসন (এফডিএ) এ […]

নিজের আউটের ময়নাতদন্ত করলেন স্মিথ

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে দুই দলেরই পেস আক্রমণ নিয়ে ছিল অনেক আলোচনা। বিশেষ করে, শর্ট বলে স্মিথকে কাবু করার সম্ভাব্যতা উঠে এসেছে বারবার। কিন্তু শেষ পর্যন্ত অ্যাডিলেইডে টেস্টে তিনি ২৯ বলে ১ রান করে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে। স্মিথের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংস ছিল সেটি। দ্বিতীয় টেস্টের আগে প্রশ্ন উঠল, […]

দেশের ক্রীড়াঙ্গন: সম্ভাবনার বছরে ভাইরাসের হানা

ক্রিকেট টেস্ট ম্যাচ বেশি খেলতে না পারা নিয়ে বাংলাদেশ ক্রিকেটের হাহাকার বরাবরের। সেদিক থেকে এবছরের সূচি ছিল আশীর্বাদের মতো। ১০টি টেস্ট খেলার কথা ছিল এবার। এক বছরে এত টেস্ট কখনোই খেলেনি বাংলাদেশ। কিন্তু বছর শেষে প্রাপ্তি মোটে ২ টেস্ট! পাকিস্তান সফরে একটি, শ্রীলঙ্কা সফরে তিনটি, দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট […]

সুপারিশপ্রাপ্ত ৩৮ তম বিসিএস ক্যাডারদের সারাদেশে শীতবস্ত্র বিতরণ

মধ্যরাত। কনকনে ঠাণ্ডা। শীতের তীব্রতায় কাঁপছে মানুষ। কনকনে ঠাণ্ডার মাঝে হঠাৎ উষ্ণতার ছোঁয়া। মনে হবে পাশ থেকে কেউ আগুন জ্বালিয়েছে। পাশ থেকে এক ঝাঁক তরুণ-তরুণী শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিচ্ছে কম্বল। সাহায্য নয় – উপহার, পাশে থাকবো -অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে ৩৮তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) পরিবারের উদ্যোগে উত্তরবঙ্গ, চরাঞ্চল, পাহাড়ী অঞ্চল, বন্যাকবলিত অঞ্চল সহ […]

টিভি সূচি (মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি, বেলা ১২:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস   বিগ ব্যাশ লিগ সিডনি থান্ডার-পার্থ স্কর্চার্চ, বেলা ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট   ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ, সন্ধ্যা ৫:৩০ সরাসরি: টি স্পোর্টস   লা লিগা এলচে-ওসাসুনা, রাত ১০:৩০ ভালেন্সিয়া-সেভিয়া, রাত ১০:৩০ রিয়াল সোসিয়েদাদ-আতলেতিকো মাদ্রিদ, রাত ১২:৪৫ ওয়েস্কা-লেভান্তে, রাত ১২:৪৫ রিয়াল ভাইয়াদলিদ-বার্সেলোনা, রাত ৩:০০ ফেসবুক লাইভ […]

ওমানের সঙ্গে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল

করোনা ভাইরাস মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

ঠাণ্ডার তীব্রতা কমছে, বাড়ছে কুয়াশা

দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে এসব অঞ্চলের কোন কোন স্থান থেকে এই শৈত্যপ্রবাহ কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে। ঠাণ্ডার তীব্রতা কমলেও বাড়ছে কুয়াশা। কনকনে ঠাণ্ডা কমে আসায় শ্রমজীবি ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ কমে আসছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছি, তেতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু […]

দেশীয় ওয়েব সিরিজের মাপকাঠি হবে ‘তাকদীর’: চঞ্চল চৌধুরী

চলতি বছরের মাঝামাঝিতে মুক্তিপ্রাপ্ত তিনটি ওয়েব সিরিজ নিয়ে নির্মাতা-অভিনয়শিল্পীদের মধ্যে বিতণ্ডা ও বিতর্কের জেরবারে ওয়েব সিরিজ কেমন হবে-তা নিয়ে নির্মাতা, প্রযোজকদের মধ্যে সংশয় ছিল; তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’-কে দেশের ওয়েব সিরিজের মাপকাঠি হিসেবে বিবেচনা করছেন চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম তো ‘তাকদীর’-এর রিভিউতে সয়লাব; এই প্রথম বাংলাদেশের কোনও ওয়েব সিরিজ […]