করোনাভাইরাস: এক দিনে ১৭ মৃত্যু, পাঁচ সপ্তাহে সবচেয়ে কম

সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝে ২০ নভেম্বরও ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হল। ২৪ ঘণ্টায় আরও […]
গোড়ালির চোটে চেলসির চিলওয়েল

প্রিমিয়ার লিগে সোমবার চিয়াগো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ট্যামি আব্রাহামের জোড়া গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে চেতে চেলসি। ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন চিলওয়েল। আগামী শনিবার আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ল্যাম্পার্ড। হাঁটুর চোটের কারণে […]
আবরার হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ ২৭ ডিসেম্বর ফের শুরু

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানমঙ্গলবার এই দিন ঠিক করে দেন। এই আদালতের উপর অনাস্থা জানিয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন ১৬ আসামি, যা সোমবার খারিজ হয়ে যায়। আবরার হত্যা: আদালত পরিবর্তনের আবেদনে সাড়া মেলেনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ মামলাটি উচ্চ আদালতের বদলি সংক্রান্ত […]
গ্যাটকো দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ জানুয়ারি

মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়া অসুস্থতার কারণ দেখিয়ে এদিন আদালেত যাননি; মূল বিচারকও ছিলেন না। সে কারণে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম শুনানি পিছিয়ে ২৬ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া অসুস্থ জানিয়ে সময়ের […]
গোপালগঞ্জের ইউপি সদস্য খুনের অভিযোগে গ্রেপ্তার ৩

তারা হলেন- রবিউল শরীফ রবি (৫৭), আমির মোল্লা (৩৫) ও সাগর। রবি ও আমির মোল্লা ইউপি সদস্য হামিদুলের গ্রামেরই বাসিন্দা জানিয়ে সিআইডি কর্মকর্তারা বলেছেন, মূলত গ্রামের রাজনীতি ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপালগঞ্জের গোপিনাথপুর হাই স্কুলের কাছে আততায়ীর গুলিতে নিহত হন হামিদুল (৪৫)। সোমবার রবি […]
যুক্তরাজ্যের ফ্লাইট: পরিস্থিতি ‘পর্যবেক্ষণ করছে’ সরকার

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা বিষয়টির উপর তীক্ষ্ণ নজর রাখছি, সময় মত সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব।” গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে করোনাভাইরাসের ‘অত্যন্ত সংক্রামক’ ওই নতুন ধরনটির সন্ধান মেলে, যা এখন লন্ডনসহ ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসের ওই ভ্যারিয়েন্ট ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় প্রতিবেশীসহ ৪০টির বেশি […]
পাপুলের স্ত্রী-মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় জামিন সংক্রান্ত এক আবেদনের বিষয়ে শুনানি তাদেরকে ওই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আদেশ দেয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন […]
নতুন সরকারি ভবনগুলো ‘সুন্দর’ করার নির্দেশ ট্রাম্পের

ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে তিনি গ্রিক, রোমান বা এ ধরনের ধ্রুপদী স্থাপত্যশৈলীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্পের এ নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এখনকার অনেক ফেডারেল ভবনের মধ্যেই গত শতকের ‘পাশবিক’ স্থাপত্যশৈলীর প্রতিফলন রয়েছে। নতুন ভবনগুলো হোয়াইট হাউসের মতো যুক্তরাষ্ট্রের ‘অতি প্রিয়’ স্থাপনাগুলোর মতো হওয়া উচিত বলেও এতে মন্তব্য করা হয়েছে। সনাতনপন্থিরা নতুন […]
নওগাঁয় মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মঙ্গলবার সকালে তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি আব্দুল মুমিন। গ্রেপ্তার মো. মাসুদুর রহমান ফারুক (২০) ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি এ ইউনিয়নের বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুৎ-এর ছেলে। ধামইরহাট উপজেলার কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার এক মাঠ থেকে গত সোমবার রাত ১০টার দিকে ৩৯টি ‘ভারতীয় নেশাজাতীয় অ্যাম্পল’ এবং একটি […]
এনজিও ও নাগরিক সংগঠনগুলোকে একমঞ্চে আনতে নতুন জোট
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাশেদা কে চৌধুরী রাশেদা কে চৌধুরী বলেন, এ জোটের উদ্দেশ্য এনজিও, তাদের নেটওয়ার্ক ও সিএসওর মধ্যে আরও আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা ও উন্নয়নমূলক কাজের প্রভাব মূল্যায়ন, বিভিন্ন বৈচিত্র্যময় বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, স্বার্থসংশ্লিষ্ট […]