যোগাযোগ ব্যবস্থা ভালো হলে দেশও এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকগুলো আধুনিক এবং উন্নতমানের উড়োজাহাজ কেনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আজকে যে বিমানটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা যেমন আমাদের আভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে […]
তুষারঝড়, বরফ ধসে ইরানে ১০ পর্বতারোহীর মৃত্যু

রাজধানীর কাছে হওয়ায় ইরানের এ অ্যালবর্জ পর্বতমালা আরোহী ও স্কি করতে ইচ্ছুকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও কয়েকদিন ধরে সেখানে বিপজ্জনক আবহাওয়ার দেখা মিলছে। রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ পর্বতমালাটিতে আটকে পড়াদের উদ্ধারে ২০টি দল পাঠিয়েছে, তারা ১৪ জনকে উদ্ধার করেছে; ৭ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে বিবিসি। তুষারঝড় ও বরফ ধসে মৃতদের মধ্যে রাজনৈতিক কর্মী, গবেষক, চিকিৎসক […]
ঝিনাইদহে মোটরসাইকেল চালাতে গিয়ে স্কুলছাত্র নিহত

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত পারভেজ হাসান (১৫) উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে এবং বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। দুপুর ১২টার দিকে মামার মোটরসাইকেল চালাতে গেলে ওই […]
আইসিটি হাব হচ্ছে সব উপজেলা পরিষদ কমপ্লেক্সে

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম একটি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের সেবা ই-সেবায় রূপান্তরের মাধ্যমে জনগণের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া এবং সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়াতে এ […]
গাজীপুরে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গে তুলার ট্রাকে অগ্নিকাণ্ড

স্থানীয় মিলগেইট বিএনপি গলি এলাকায় টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে শনিবার রাতে ট্রাকের এ আগুন নেভায়। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বিএনপি গলি এলাকায় খোকন মিয়ার তুলার গুদামের সামনে এক ট্রাক থেকে অন্য ট্রাকে তুলা তোলা হচ্ছিল। এ সময় অপর একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার […]
বিভ্রাটে অ্যাপল আইক্লাউড, বিপাকে ব্যবহারকারীরা

সমস্যার ব্যাপারে টুইটারে অভিযোগ জানাতে শুরু করেন অনেক ব্যবহারকারী। পরে অবশ্য সমস্যার সমাধান হয়েছে। বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বর্তমানে আইক্লাউড ঠিক হয়েছে এবং চলছে। অ্যাপল ইনসাইডার জানিয়েছে, অনেক ব্যবহারকারীকেই আইক্লাউড অ্যাকাউন্ট তৈরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, অন্যান্যরা তৈরিই করতে পারেননি। বিভ্রাটের খবর নিশ্চিত করেছে অ্যাপল সাপোর্ট-ও। এক টুইট বার্তায় অ্যাপল সাপোর্ট […]
জয়পুরহাটে বাস-ট্রেন দুর্ঘটনায় আরেক আহতের মৃত্যু

নিহত বাস চালক মামুনুর রশিদ জয়পুরহাট সদর উপজেলার হারাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তবে ‘অনেকের চেহারা বিকৃত হওয়ায় শনাক্তে বিভ্রান্ত হয়ে’ দুর্ঘটনার পরপর মামুনুর মারা গেছেন বলে উদ্ধারকারীদের বরাত দিয়ে খবর হয়েছিল বলছেন তার স্বজনরা। রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানিয়েছেন, বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মামুনুর রশিদ নামে ওই […]
পাপুল পরিবারের ৬১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সেইসঙ্গে পাপুলদের ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোক করারও নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ। অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় দুদকের করা আবেদনের শুনানি করে রোববার বিচারক এই আদেশ দেন। এছাড়া পল্টন থানায় পুলিশের পরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা অর্থ পাচার মামলাতেও পাপলু, তার প্রতিষ্ঠানসহ আটজনের ৫৩টি হিসাব […]
বানসালীর ছবির গানে নাচবেন হুমা কোরেশী

অথচ ‘গ্যাংস অব ওয়াসিপুর‘ বা ‘এক থি ডায়েন’ দিয়ে শুরুটা কিন্তু বেশ করেছিলেন। তবে বলিউডের বাসিন্দারা মনে করছেন এবার যুৎসুই ‘ব্রেক’ পাচ্ছেন তিনি। সঞ্জয় লীলার সিনেমায় একটি গানে নাচের মুদ্রা দিয়ে ঝড় তোলার অপেক্ষায় এখন হুমা। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গানে পারফর্ম করতে। এর আগে ‘গলিও কি রাসলীলা- রামলীলা’তে মাত্র একটি গানে […]
করোনাভাইরাস: চট্টগ্রামে বেশি ছড়িয়েছে ‘পাঁচটি ভ্যারিয়েন্ট’

বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের পরীক্ষাগারে গত জুলাই মাস থেকে চালানো এই গবেষণার ফলাফল শনিবার গণমাধ্যমকে জানানো হয়। গবেষক দলের সদস্য বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল হাসান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জিন বিন্যাস বিশ্লেষণ ও পর্যালোচনা করে চট্টগ্রাম বিভাগে পাওয়া নমুনার সাথে যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরব, […]