‘ভোটার উপস্থিতি ভালো, নির্বাচন সাকসেসফুল’

প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ‘সাকসেসফুল’ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি জানান, এই নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যাও বেশ ভালো ছিলো। সোমবার নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মো. আলমগীর বলেন, ‘নির্বাচন খুব ভালো হয়েছে। ভোটারদের […]
১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে লন্ডন ফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন

লন্ডন থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সোমবার ( ২৮ ডিসেম্বর) রাতে ভিডিওকনফারেন্স শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলগুলোতে তারা নিজ খরচে থাকবেন। এদিকে, অন্যান্য দেশ থেকে আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে কোভিড সনদ […]
পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য

প্রয়োজন জাতীয় নীতিমালা শিশু মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন রোগ প্রতিরোধকে বৈশ্বিক ভাবে এসডিজির অন্তর্ভুক্ত করা হলেও পানিতে ডুবে মৃত্যুকে অগ্রাধিকার তালিকাভুক্ত করা হয়নি। ফলে অসুস্থতাজনিত কারণে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব হলেও, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার প্রতিরোধে কোন পরিকল্পনা গ্রহণ না করা হলে সার্বিকভাবে মৃত্যুর উচ্চহার থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যু […]
জাহাজে চড়ে ভাসানচরের পথে ১৮০৪ রোহিঙ্গা

মঙ্গলবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে জাহাজগুলো ছেড়ে যেতে শুরু করে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তাদের ‘ধারণার চেয়ে বেশি’ লোক দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে। “১২ শর মত লোক যাবে বলে ধারণা করলেও শেষ পর্যন্ত এক হাজার ৮০৪ জন ভাসানচরে যাচ্ছে স্বপ্রণোদিত হয়ে।” চট্টগ্রাম […]
টিভি সূচি (মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০)

নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ প্রথম টেস্ট (পঞ্চম দিন), রাত ৪:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ প্রথম টেস্ট (চতুর্থ দিন), বেলা ২:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বিগ ব্যাশ লিগ মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স, বেলা ১:১০ সরাসরি: সনি টেন ২ সিডনি থান্ডার-মেলবোর্ন স্টার্স, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স লা লিগা সেভিয়া-ভিয়ারিয়াল, রাত ১০:০০ বার্সেলোনা-এইবার, রাত […]
মামদুদুর রশীদ এনসিসি ব্যাংকের নতুন এমডি

সোমবার তিনি এনসিসি ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কাজ করার আগে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মামদুদুর রশীদ। ৩১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল এর গ্রুপ চিফ ফাইনানশিয়াল অফিসার (সিএফও) হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ব্র্যাক ব্যাংকে […]
‘বুয়েট ব্যাচ ০০ ফাউন্ডেশন’য়ের শীতকম্বল বিতরণ

বুয়েট-২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তাবিত ‘বুয়েট ব্যাচ’০০ ফাউন্ডেশন’ ২৫ ডিসেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সুবিধা বঞ্চিত জনগনকে কিছু শীতকম্বল উপহার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বুয়েটের এই ব্যাচ ‘শতদ্রু’ নামে পরিচিত। যারা করোনাকালীন সময়ের শুরু থেকেই দেশবিদেশে ছড়িয়ে থাকা ব্যাচমেটদের ব্যক্তিগত সহায়তায় সাধ্যমত সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে এবং করোনাকালিন নানাবিধ সামাজিক সহায়তা কার্যক্রমে বুয়েট সেন্ট্রাল এলামনাইকে […]
চালনায় বিএনপি প্রার্থীর মৃত্যু করোনাভাইরাসে

সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে চিকিৎসক জানান। তার মৃত্যুতে চালনা পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের প্রধান ডা. ফরিদ উদ্দিন জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাতে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের আইসিইউতে ভর্তি হয়েছিলেন আবুল খয়ের খান। চিকিৎসাধীন […]
লন্ডন ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিজের খরচে হোটেলে

আগামী ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে সোমবার রাতে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সোমবার রাতে এক ভার্চুয়াল সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকার নির্ধারিত হোটেলগুলোতে তারা নিজ খরচে থাকবেন।” সরকার বলছে, অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার […]