পরীক্ষার্থীদের তৈরি করতে ফ্রেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। … (এসএসসি পরীক্ষার্থীদের) ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব, সেই চেষ্টা করছি।” ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা যায়নি বলে সিলেবাস পুনর্বিন্যস্ত করে তাদের স্কুলে নিয়ে ক্লাস করানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে […]
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্ট কাটা গেল অস্ট্রেলিয়ার

বক্সিং ডে টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় অস্ট্রেলিয়া দলকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে, প্রতি এক ওভার কমের জন্য কাটা হয় দুই পয়েন্ট। […]
রোল নম্বরের অবসান হচ্ছে মাধ্যমিকে, শিক্ষার্থীরা পাবে আইডি নম্বর
বার্ষিক পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে আগে যে রোল নম্বর দেওয়া হত, তার বদলে শিক্ষার্থীদের এবার আইডি নম্বর দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। আর প্রাথমিকের শিক্ষার্থীরা আগের ক্লাসের রোল নিয়ে পরের ক্লাসে উঠবে বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “রোল নম্বর নিয়ে একটা সমস্যা […]
বড় বিনিয়োগ চুক্তির ‘দ্বারপ্রান্তে’ চীন-ইউরোপীয় ইউনিয়ন

কয়েকদিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে যাচ্ছে বলে ইঙ্গিতও দিয়েছে তারা। এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় কোম্পানিগুলো চীনের বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবে বলে জানিয়েছে বিবিসি। ইইউ-চীন বিনিয়োগ চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে ২০১৪ সাল থেকে আলোচনা শুরু হলেও বেশকিছু বিষয় নিয়ে মতপার্থক্যে তা কয়েকবছর থমকে ছিল। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, […]
এবার জিপিএ থাকবে না জেএসসি-জেডিসির সনদে

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ করতে পারিনি, সম্ভব হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করেছে। “ইতোমধ্যে শিক্ষাবোর্ডগুলো জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজও সম্পন্ন করেছে। বোর্ডগুলো সকল শিক্ষার্থীদের উত্তীর্ণ সদন দেবে, […]
পৌর নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান মঙ্গলবার বলেন, সোমবার ভোট হওয়া ২৪ পৌরসভার মধ্যে একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৩ পৌরসভায় গড়ে ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার আগেই খুলনার চালনা পৌরসভার মেয়র পদের একজন প্রার্থী […]
চেলসির ছন্দ হারানোর ‘কারণ’ জিয়াশের অনুপস্থিতি

লিগে নিজেদের পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মরক্কোর এই মিডফিল্ডারকে পাওয়ার আশা করছেন ল্যাম্পার্ড। গত ৫ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জিয়াশ। এরপর পাঁচ লিগ ম্যাচের কেবল একটিতে জিতেছে চেলসি, হেরেছে তিনটিতেই। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার অ্যাস্টন ভিলায় বিপক্ষে করে ১-১ ড্র। অ্যাস্টনের বিপক্ষে ম্যাচ শেষে দল জিয়াশের সৃজনশীলতার অভাব বোধ […]
সুনামগঞ্জে বাসে ‘ধর্ষণচেষ্টা’: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক আবুল হাশেম জানান, মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালতে হাজির করা হলে রশিদ দোষ করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। স্বীকারোক্তিমুলক জবানবন্দি নেওয়ার পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় বলে তিনি জানান। এর আগে কড়া নিরাপত্তায় আসামিকে আদালতে নেওয়া হয়। সুনামগঞ্জে বাসে ‘ধর্ষণচেষ্টা’: চালকের সহকারী গ্রেপ্তার সুনামগঞ্জে […]
ত্বকের যত্নে উপকারী রাসায়নিক উপাদান

ত্বকের পরির্যায় নানান উপাদান ব্যবহার হয়। তবে কিছু ত্বক বান্ধব রাসায়নিক উপাদান আছে যা এক প্রকার অ্যাসিড। তবে সেগুলো ক্ষতিকর নয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, বয়সের ছাপ হ্রাস, ব্রণের সমস্যা কমানো-সহ বিভিন্ন ত্বকের সমস্যা দূর করতে এই ধরনের অ্যাসিড উপকারী। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই বছর জনপ্রিয়তা পাওয়া এমন সব প্রসাধনীর উপকারিতাগুলো এখানে দেওয়া […]
‘নগদে’ পরিশোধ করা যাবে ডেসকোর বিল

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, নগদের মাধ্যমে ডেসকোর বিদ্যুৎ বিল জমা দিলে কোনো ফি না রাখার বিষয়টি চমৎকার হয়েছে। নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম বলেন, “আমরা এমন একটি সেবাধর্মী উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত।” ডেসকোর প্রিপেইড ও পোস্টপেইড […]