কাম্প নউয়ে বার্সাকে রুখে দিল এইবার

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিকে গার্সিয়ার গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন উসমান দেম্বেলে। দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও বার্সেলোনার পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। সঙ্গে ম্যাচের শুরুতেই মার্টিন ব্রাথওয়েটের পেনাল্টি মিস এবং দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলেই গোল হজম। চোট কাটিয়ে ফেরা দেম্বেলে বদলি নেমে আশা জাগালেন […]
কষ্টের জয়ে বছর শেষ আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে আর্সেনাল। আসরে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচ জিতল তারা। গত রাউন্ডে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে সাত ম্যাচের জয় খরা কাটিয়েছিল দলটি। শুরু থেকে বল দখলে আর্সেনাল কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো দলের আক্রমণে খুব একটা ধার ছিল না। বিরতির আগে আর্সেনাল গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল […]
দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার মেয়র

৬১টি পৌরসভায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছে ৩২২১ জন। মঙ্গলবার মাঠ পর্যায়ের একীভূত তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল এদিন। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মেয়র পদে ২১৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে […]
গোপালগঞ্জে নকল প্রসাধনী কারখানা, ৫ জনকে সাজা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু জানান, জেলা শহরের কাছে গোলাবাড়িয়া এলাকায় জনি অ্যাগ্রো কমপ্লেক্স নামে একটি কারখানায় মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদের এই সাজা দেওয়া হয়। এছাড়া কারখানা সিলগালা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “কারখানা থেকে সাবান ও ডিটারজেন্ট তৈরির কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নকল প্রসাধনী ও পণ্যসামগ্রী […]
পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন বলে ওসি আবু আক্কাছ আহমদ জানান। তিনি মামলার নথির বরাতে বলেন, সোমবার ভোট গ্রহণের দিন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় কয়েকজন পেছন থেকে তার গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির পেছনের কাচটি ভেঙে পড়ে। বাধা […]
বাংলাদেশের উন্নয়ন অনুকরণীয় দৃষ্টান্ত: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার সন্ধ্যায় জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘বাংলাদেশের স্বাধীনতা এবং সোনার বাংলার স্বপ্ন’ শীর্ষক এক সেমিনারে যুক্ত হয়ে তিনি একথা বলেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে সব সময়ই বিশ্বের নির্যাতিত মানুষের পাশে থেকেছে। দখল ও বৈষম্যের বিরুদ্ধে বহু বছরের সংগ্রামের কারণে বঙ্গবন্ধু আমাদের ফিলিস্তিনি ভাইদের বেদনা দৃঢ়ভাবে অনুধাবন করেছিলেন। “১৯৭৪ […]
পিকে হালদারের সম্পত্তি ক্রোকের নির্দেশ
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে. এম. ইমরুল কায়েশ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার বলেছেন, ধানমণ্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. সালাউদ্দিন। শুনানি শেষে স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। উচ্চ আদালত উষ্মা প্রকাশের পর কোটি […]
রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শিবলী আর নেই

তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে অধ্যাপক শিবলী মারা যান। আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে রেখে গেছেন। তাদের ছেলে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বুধবার সকাল সাড়ে ১১টায় […]
শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতার ষষ্ঠ আসর

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। ‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারাদেশ’- এই স্লোগান নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতা প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানে জানানো হয়, সেরা রাঁধুনী ১৪২৭ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৩০ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী […]
আয়কর রিটার্ন: ব্যাংকের কাজ সারতে হবে বুধবারের মধ্যে

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তু ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সকল ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। “এ অবস্থায়, আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর বুধবারের মধ্যে সম্পন্ন করার জন্য করদাতাগণকে অনুরোধ করা যাচ্ছে।” আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আয়কর বিবরণী জমা […]