ক্যাটাগরি

রাজশাহীতে ‘হুজির কমান্ডারসহ ২ জঙ্গি’ গ্রেপ্তার

বুধবার ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের মুফতি ইব্রাহীম খলিল (৪১) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল আজিজ নোমান (২৩)। এদের মধ্যে মুফতি ইব্রাহিম খলিল হুজির আঞ্চলিক কমান্ডার এবং আব্দুল আজিজ নোমান সমন্বয়কারী বলে পুলিশ জানিয়েছে। এই দুজনকে বুধবার দুপুরে মহানগর পুলিশের সদরদপ্তরে […]

করেলিয়াম কপিরাইট লঙ্ঘন মামলায় হারলো অ্যাপল

নিরাপত্তা গবেষকদের আইফোনসহ বিভিন্ন অ্যাপল ডিভাইসে ত্রুটি খুঁজে বের করতে দেয় করেলিয়ামের সফটওয়্যার। কিন্তু অ্যাপলের দাবি, করেলিয়াম আইওএসের প্রতিলিপি তৈরি করে “ভার্চুয়াল” আইওএস চালিত ডিভাইস তৈরি করছে, এবং অ্যাপল অসমর্থিত হার্ডওয়্যারে ওই সফটওয়্যার চালানোই তাদের “একমাত্র কার্যক্রম”। মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রডনি স্মিথ মঙ্গলবার অ্যাপলের ওই দাবি নাকচ করেছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। তিনি জানিয়েছেন, […]

ডিএসই সূচক দেড় বছরের সর্বোচ্চ অবস্থানে

ডিএসই সূচক সর্বশেষ এর চেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ৩০ জুন; সেদিন সূচক ছিল ৫ হাজার ৪২১ পয়েন্টের ঘরে।    বুধবার ছিল ২০২০ সালে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের শেষ দিন। বছরের শেষ দিন ব্যাংক হলিডে থাকায় বৃহস্পতিবার আর লেনদেন হবে না।   বুধবারের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৮২ […]

তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য রেলের কাছে জমি চাইবে ডিএনসিসি

বুধবার তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ট্রাক স্ট্যান্ড পরিদর্শন শেষে ট্রাক-লরি মালিক ও শ্রমিক সমিতির নেতারা তাকে তেজগাঁও রেলওয়ের ২১ বিঘা জমি ঘুরিয়ে দেখান। তারা সেখানে শ্রমিকদের আবাসনের জন্য বহুতল ভবন ও পার্কিংয়ের ব্যবস্থা বাড়ানোর অনুরোধ জানান। পরে সাংবাদিকদের আতিকুল বলেন, “আমরা আজকে যে জমিতে দাঁড়িয়ে আছি, […]

গীতিকবি সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি

জুলফিকার রাসেলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় অন্তর্জালে। সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির প্রধান শহীদ মাহমুদ জঙ্গী।  গীতিকবি সংঘের দুই বছর মেয়াদী (২০২১-২০২২) প্রথম নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও সালাউদ্দিন সজল। আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক প্রীতম আহমেদ, অর্থ ও দফতর সম্পাদক মাহমুদ মানজুর, সাংস্কৃতিক সম্পাদক জয় শাহরিয়ার। এছাড়াও নির্বাহী সদস্য […]

মোহামেডানকে নিয়ে শেষ আটে আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারায় আবাহনী। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে ওঠে প্রতিযোগিতার রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নরা। আবাহনীর জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে খেলা নিশ্চিত হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল শন লেনের দল। […]

সিএমপির ১৬ থানার মামলা-জিডির তথ্য মিলবে এসএমএসে

নতুন বছরের প্রথম দিন থেকে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে যাচ্ছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। বুধবার এক অনুষ্ঠানে এই সেবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুজিববর্ষে আধুনিক জনবান্ধব ও স্মার্ট ডিজিটাল পুলিশিং নগরবাসীর কাছে পৌঁছে দিতে দেশে প্রথম এ ধরনের এসএমএস সেবা চালু করা […]

জানুয়ারিতেই অক্সফোর্ডের টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য এই টিকা প্রয়োগের অনুমোদন দেওয়ার দিনই এই আশাবাদ জানিয়েছেন মন্ত্রী। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের দৃষ্টিতে সবচেয়ে কার্যকরভাবে করোনাভাইরাস সামাল দেওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে থাকা উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ভ্যাকসিন আনার প্রক্রিয়া মোটামুটি শেষ। ভ্যাকসিন আসার একটা সম্ভাব্য সময় […]

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থিকে কারাদণ্ড দিল চীন

স্পিডবোটে করে তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় সমুদ্রে ধরা পড়া হংকংয়ের ১২ তরুণের একটি দলের ১০ জনকেই দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হল। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবিসি জানায়, গত জুনে হংকংয়ে বেইজিংয়ের কঠোর নিরাপত্তা আইন চালু হয়। এরপরই অগাস্টে ওই গণতন্ত্রপন্থি কর্মীরা হংকং ছেড়ে পালিয়ে তাইওয়ানে চলে […]

সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার তদন্তে পিবিআই

ফুলবাড়িয়া সিটি মার্কেট ২, ব্লক- এ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের করা আগের দিনের মামলা গ্রহণ করে বুধবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। আদালতের পেশকার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মামলাটি তদন্ত করে পিবিআইকে ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। খোকন ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব […]