ক্যাটাগরি

শিশুদের চিকিৎসায় ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনা অপারেশনে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য এ সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল […]

দুই বছর শ্রমিকদের ইনক্রিমেন্ট দিতে চায় না বিকেএমইএ

গত ২৭ ডিসেম্বর বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন করেন। “মজুরি বোর্ড ঘোষিত গেজেটে শ্রমিকদের বাৎসরিক ৫% হারে মজুরি বৃদ্ধির একটি বিধান রাখা হয়েছে। যেখানে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বেই যেখানে বেতন ভাতা কমিয়ে দিয়েছে, সেখানে পোশাকখাতে ৫% […]

অস্ট্রেলিয়া দলে ফিরলেন ওয়ার্নার, বাদ বার্নস

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বুধবার চার ম্যাচ সিরিজের বাকি দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবটও আছেন এই দলে। কুঁচকির চোটে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলতে পারেননি ওয়ার্নার। অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন পুকোভস্কি। পায়ের চোটে ভুগছিলেন অ্যাবট। এবার […]

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করবে বাম জোট

বুধবার শাহবাগ মোড়ে এক সমাবেশ থেকে জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী রতন জানান, আগামী ৬ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ সমাবেশ হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরর নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল জোটের। পল্টন মোড়ে সমাবেশ করে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের […]

সংগীতজ্ঞ আজাদ রহমানকে নিয়ে ওয়েবসাইট

সংগীতজ্ঞ আজাদ রহমান একজন প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং মেন্টর। আজাদ রহমান ছিলেন একজন দক্ষ শাস্ত্রীয় সংগীত শিল্পী এবং বাংলা ভাষায় শাস্ত্রীয় সংগীতকে জনপ্রিয় করার একজন পথিকৃৎ, যা ‘বাংলা খেয়াল’ নামে পরিচিত। পিয়ানোবাদনেও তার অসাধারণ নৈপুন্য ছিল। ২০২০ সালের ১৬ মে এই সংগীত গুরু চিরবিদায় নেন। ২০২১ সালের ১ লা জানুয়ারি আজাদ রহমানের […]

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত কংগ্রেস সদস্যের মৃত্যু

রিপাবলিকান লুক লেটলো (৪১) লুইজিয়ানার ফিফথ ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রোববার তার শপথ নেওয়ার কথা ছিল। মার্কিন কংগ্রেসের কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম সদস্য তিনি, বলছে বিবিসি।     পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছে, ১৮ ডিসেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন লেটলো। করোনাভাইরাসজনিত জটিলতার কারণে ১৯ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় […]

কুমিল্লায় ট্রেনের পথে অটোরিকশা, নিহত ৩

বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইসমাইল হোসেন সিরাজি জানান। নিহতরা হলেন- দেবিদ্বারের গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০) এবং তাদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী লাকি আক্তার। কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময় […]

পিকে হালদারসহ পলাতকদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

পরবর্তী আদেশ অথবা পি কে হালদার সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের প্রচার মাধ্যমের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। সোমবার রাত ১০টার খবরে পালাতক পি কে হালদারের […]

নতুন বছরে সরকার বদলের প্রত্যাশা ফখরুলের

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “এবছর শেষ হচ্ছে। আগামী বছরে আসুন আমাদের সকলের একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য। “আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।” দলের […]

কোভিড-১৯: যুক্তরাজ্যে অনুমোদন পেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা

বিবিসি লিখেছে, অক্সফোর্ডের টিকার অনুমোদন পাওয়ার বিষয়টি যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’, কারণ এর মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচির ব্যাপক সম্প্রসারণের সুযোগ তৈরি হল, যার লক্ষ্য হবে মানুষের জীবনকে যতটা সম্ভব স্বাভাবিকতায় ফিরিয়ে আনা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে […]