‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তৎপরতা ঠেকাতে বিওপি বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার পিলখানায় বিজিবির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “সীমান্ত এলাকায় সন্ত্রাসী গ্রুপ আছে। তাদের ধাওয়া দিলে দুর্গম এলাকা দিয়ে পালিয়ে যায়। এজন্য বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে, সীমান্ত সড়ক হচ্ছে। এগুলো হলে তাদের তৎপরতা বন্ধ হয়ে যাবে।” গৌহাটিতে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল […]
গোপালগঞ্জে ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ সময় ১৪ কোটি টাকা মূল্যের ১ একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয় বলে গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন জানান। মঙ্গলবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ও সদর উপজেলার গোলাবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। মনোয়ার হোসেন বলেন, “সদর উপজেলার গোলাবাড়িয়া […]
যুক্তরাষ্ট্র থেকে ৩০০০ স্মার্ট বোমা পাচ্ছে সৌদি আরব

এ বিষয়ক সমঝোতা চুক্তিটি ২৯০ বিলিয়ন ডলারের বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে রিয়াদের ওপর চাপ […]
ফাওয়াদ ও শেষ জুটির প্রতিরোধ ভেঙে কিউইদের রুদ্ধশ্বাস জয়

এই জয়ের মাহাত্মই আসলে এমন। ফাওয়াদ আলমের বিরোচিত সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দুর্দান্ত জুটির প্রতিরোধের দেয়াল ভেঙে, শেষ জুটির লড়াই থামিয়ে, রোমাঞ্চের নানা মোড় পেরিয়ে তবেই না ধরা দিল এই জয়! পাশাপাশি এই জয় উইলিয়ামসনদের এনে দিল অনির্বচনীয় এক স্বাদও। মাউন্ট মঙ্গানুই টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারিয়ে ২ ম্যাচ সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। […]
স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেব: প্রধানমন্ত্রী

গণভবন থেকে বুধবার সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ ‘আলফা’ এবং ডিইও-২০২০ ‘ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ এ যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সব সময় লক্ষ্য, আমাদের দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এবং আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব। […]
পৌরসভা নির্বাচন: শরীয়তপুর সদরে ছেলে মেয়র প্রার্থী, কাউন্সিলর পদে বাবা

এরা হলেন- শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী চাঁন মিয়া সরদার ও তার ছেলে জাতীয় পাটির মনোনীত মেয়র প্রার্থী সাহিদ সরদার। তারা শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পালং উত্তর বাজারের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা। বাবা-ছেলে দুজনই ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেন জানান, শরীয়তপুর ১ নম্বর ওয়ার্ডের […]
ইসলামী ব্যাংকের সাতটি নতুন শাখা

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভার্চুয়াল এক আয়োজনে চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগরী, পতেঙ্গা, টেরি বাজার ও চৌধুরী হাট, পাবনার বেড়া এবং গাইবন্ধার কালির বাজারে শাখাগুলোর উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক […]
পিয়ের কার্দান: ফ্যাশন বিশ্বে নক্ষত্রপতন

কিংবদন্তির সেই ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দান ফ্যাশন দুনিয়ার রানওয়ে থেকে চিরবিদায় নিলেন ৯৮ বছর বয়সে। পরিবার জানিয়েছে, মঙ্গলবার প্যারিসের নিউলি এলাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ফ্যাশন আইকনের মৃত্যু হয়। পিয়ের কার্দানকে বলা হয় ‘ফ্যাশন ফিউচারিস্ট’। পুরনো ফ্যাশন রীতিকে ভেঙে তিনি নতুন করে গড়েছেন ভাবীকালের আদলে। তার ৭০ বছরের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কেটেছে চির […]
নেত্রকোণায় চিকিৎসকদের ধর্মঘট

তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। বর্হিবিভাগে সেবা নিতে আসা রোগিদের হাসপাতাল থেকে টিকিট নিয়ে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিতে দেখা গেছে; এতে জরুরি বিভাগে ভিড় বেড়েছে রোগীদের। এর আগে গত ২৫ ডিসেম্বর জামালপুর সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ নিয়ে তার স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে […]
প্রতিদিন ভ্রু’র যত্ন নেওয়ার পন্থা

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সুন্দর ঘন ভ্রু পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল। – প্রতিদিন ভ্রু আঁচড়ে নিন। এতে ভ্রুয়ের বৃদ্ধি ভালো হয় ও দেখতে গোছানো লাগে। – অতিরিক্ত ভ্রু প্লাক করবেন না। ভ্রুয়ের নিজস্ব ঘনত্ব বজায় রেখে কেবল আশপাশের বাড়তি লোমগুলো তুলে ফেলুন। এতে ভ্রু মোটা ও সুন্দর থাকবে। – ভ্রু’য়ের রেখার বাইরের […]