মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২৬২টি গাড়ির হদিস নেই

বৃহস্পতিবার সরকারি হিসাব কমিটির বৈঠকে এ সংক্রান্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গাড়ির খোঁজ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিবহন পুল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এসব […]
২০২০: চলে গেলেন যারা
আজাদ রহমান আজাদ রহমানের সুর সাধনা থেমে যায় ১৬ মে; ৭৬ বছর বয়সে। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পীর। বাংলাদেশে খেয়াল জনপ্রিয় করার পেছনে আজাদ রহমানের অবদান সবচেয়ে বেশি। তিনি বেশ কিছু দিন নজরুল ইনস্টিটিউটেও পড়িয়েছেন। ‘জন্ম আমার ধন্য হলো মা গো’র মতো কালজয়ী দেশাত্মবোধক গানে সুরটি আজাদ […]
বগুড়ায় সাংবাদিককে মারপিট: ইউপি সদস্য গ্রেপ্তার

বৃহস্পতিবার পরিত্যক্ত ও ভাংচুর করা অবস্থায় ক্যামেরাটি উদ্ধার করা হলেও মোবাইল ফোন উদ্ধার হয়নি বলে সদর থানার ওসি হুমায়ন কবির জানান। গ্রেপ্তার লুৎফর রহমান লাল নিশিন্দারা ইউনিয়ন পরিষদ সদস্য। এই ঘটনায় সময় টিভির বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। হামলার শিকার দুই সাংবাদিকের অভিযোগ, লুৎফর রহমানের সঙ্গে দুর্নীতির বিষয়ে কথা বলার […]
মহাসড়কে এখনও ১১৮৮ গতিরোধক

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রতিবেদেন দিয়েছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সড়ক বিভাগের ১০টি জোন থেকে ৭৫৫টি গতিরোধক ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বিভিন্ন স্থানে এখন এক হাজার ১৮৮টি স্পিড ব্রেকার রয়েছে। এর আগে অক্টোবর মাসে কমিটির বৈঠকে মহাসড়ক থেকে অপ্রয়োজনীয় গতিরোধক তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। সড়ক […]
বঙ্গবন্ধু ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত

প্রতি বছরের মতো বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরামের উদ্যেগে মুজিব বর্ষকে সম্মান জানিয়ে বঙ্গবন্ধু’র নামকরণে অনলাইনে আয়োজিত হলো বঙ্গবন্ধু ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২০। এবারের আয়োজনে ডিজিটাল সোস্যালের ধারাবাহিক বিভাগে কোভিড-১৯’য়ের জন্য ভিন্নতা আনা হয়েছে বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোস্যাল ইনকুলেইশন ও ইন্ট্রিগ্রিয়েটেড কমিউনিটি ডেভেলপমেন্ট এই দুই বিভাগে যথাক্রমে একক ও দলীয় […]
দিনাজপুরে বাড়ির ‘তালা ভেঙে’ সাংবাদিককে গ্রেপ্তারের ভিডিও ভাইরাল

বুধবার রাত রাত ১১টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার খোদাদাদপুর কলোনিতে সাংবাদিক ইফতেখার আহমেদ বাবুর বাসায় যায় পুলিশ। ভাইরাল হওয়া আট মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে ইফতেখার আহমেদ বাবুর ঘরের তালা ভাঙতে দেখা যায়। ঘোড়াঘাট থানার ওসির নেতৃত্বে পুলিশ তার বাড়ির তালা ভাঙে বলে ইফতেখারকে বলতে শোনা যায় ভিডিওতে। ইফতেখার ‘ডেল্টা টাইমস’ পত্রিকার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি। […]
২০২০: মহামারীকালের খেরোখাতা

বিদায়ী বছরে করোনাভাইরাসের প্রভাব ছিল সর্বব্যাপী, বাংলাদেশও এর বাইরে নয়। এর মধ্যেও শামীমা নূর পাপিয়া, মোহাম্মদ সাহেদ আর জেকেজি হেলথকেয়ারের অনিয়ম-দুর্নীতি, প্রতারণা-জালিয়াতির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে; অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড ফেলেছে সুদুরপ্রসারী প্রভাব। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর বাসায় ঢুকে হামলা যেমন সবাইকে অবাক করেছে, দেশবাসীকে স্তম্ভিত করেছে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে পিটিয়ে […]
ফরিদপুরে আগুনে পুড়ল ‘১২ লাখ’ টাকার পাট

উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান। তিনি বলেন, খবর পেয়ে তারা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। “ততক্ষণে পাট পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।” এলাকাবাসী জানান, […]
টিকা-পানির ব্যবসায় আম্বানিকে টপকে এশিয়ায় নতুন শীর্ষ ধনী

বিবিসি জানায়, এ বছর শানশানের সম্পদ বেড়েছে ৭শ’ কোটি মার্কিন ডলার; সেখানে বাকি দুই প্রতিদ্বন্দ্বী আম্বানি এবং জ্যাক মা’র সম্পদের পরিমাণ সেভাবে বাড়েনি। ব্লুমবার্গ কোটিপতির সূচক অনুযায়ী, ৭,৭৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ এবং বিশ্বের ১১তম শীর্ষ ধনী হয়েছেন শানশান। ‘লোন উলফ’ নামে পরিচিত ঝোং শানশান সাংবাদিকতা, মাশরুম, চাষাবাদ, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে তার […]
ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়সের বাধা কাটল, আবেদন ৭ জানুয়ারি পর্যন্ত

আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সফটওয়্যারের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। আর ১১ জানুয়ারি লটারি হবে জানিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদালতের নির্দেশে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় লটারির কার্যক্রম স্থগিতের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। “ইতোপূর্বে বয়সের কারণে আবেদন করতে না […]